27/09/2017
হেল্পার ইউনিট সিলেট এর সম্মানিত সভাপতি ইকবাল হোসেন বাচ্চু ভাইয়ের বিয়েতে আমরা হেল্পার ইউনিট পরিবার।।
পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেল্পার ইউনিট সিলেটের ভাইস প্রেসিডেন্ট, তরুন সমাজসেবক, সাংবাদিক. Dipu Bin Hasib, উপস্থিত ছিলেন হেল্পার ইউনিটের সহ :সাধারণ সম্পাদক সিলেটেরর ব্লাড ব্যাংক খ্যাত উদীয়মান সমাজসেবক আজমল হোসেন অপু, সহ :সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, স্কুল কাযক্রম সম্পাদক আকাশ হোসাইন, সাবের, সাকিব, সোহাগ।
15/09/2017
সামাজিক সংগঠন হেল্পারস ইউনিট সিলেটের উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এতে উপস্হিত ছিলেন হেল্পারস ইউনিটের সভাপতি ইকবাল হোসেন বাচ্চু, হেল্পারস ইউনিটের প্রেসিডেন্ট দিপু বীন হাসিব,হেল্পার ইউনিটের সকল সদস্য এবং ৭নং ওয়ার্ড এলাকাবাসী।
24/06/2017
***টিভিতে দেখলাম একজন ৮০ হাজার টাকা দিয়ে পাঞ্জাবী কিনছে। এত দাম দিয়ে পাঞ্জাবী কেন? জিজ্ঞেস করা হলে তিনি বললেন বছরে একবার মাত্র ঈদ আসে। না কিনলে কেমনে কী!
যে দেশে বেশিরভাগ মানুষ পুরনো কাপড় লন্ড্রিতে দিয়ে ঈদ করে সেই দেশে ৮০ হাজার টাকা দিয়ে পাঞ্জাবী কেনার মানে হল আপনি অসুস্থ ; আপনার চিকিৎসা প্রয়োজন।
আমার ক্ষুদ্র সামর্থ দিয়ে আমি কী করেছি সেই গল্প এখানে লিখতে চাই না।
রবি’কে দেখলাম ২৫ হাজার পথের শিশুদের নতুন জামা কিনে দিল। তারা তাদের বিজ্ঞাপন করুক আর যাই করুক ;২৫ হাজার শিশুর মুখে হাসি ফোটানো ছেলে খেলা না।
এমন যদি হত...
বনফুল, প্রাণ এবং ফুলকলি যৌথ উদ্যেগ নিয়ে দশ লক্ষ দরিদ্র পরিবারকে দুটি করে প্যাকেট সেমাই বিতরণ করছে।
স্কয়ার গ্রপ ঘোঘণা দিল যে তারা দরিদ্রদের কাছ থেকে অন্তত রোজার মাসে সরকারি হাসপাতাল গুলোতে ওষুধের টাকা নিবে না।
বাটা- টাটা- এপেক্স সবাই মিলে কী দশ লক্ষ পথের মানুষকে এক জোড়া স্যান্ডেল দিতে পারত না?
লিজান মেহেদীর মালিক হঠাৎ করেই দল বল নিয়ে নেমে গেল রাস্তায়। পঞ্চাশ হাজার ফুল বিক্রেতার হাত রাঙিয়ে দিলে তার ব্যাংক ব্যাল্যান্স কমে যাবে না।
দেশি দশ থেকে শুধু দশটা জামাও পায়নি এরা।
দুই নেত্রী ঘোষণা দিয়েছে এদেশের প্রত্যেকটি মানুষের নতুন জামা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পুরনো শাড়ি পরেই ঈদ করবে।
এতে কী হত জানেন? জামা কিনতে না পারা মানুষ গুলোর আর কোন দুঃখ থাকত না।
শুধু ঈদের নামাজে একি কাতারে দাড়ালেই কাতার সোজা হয় না।
কোলাকোলি করলেই অন্তর পরিষ্কার হয় না।
এমন যদি হত...
ঈদের সকালে ঘুম থেকে উঠে সবাই দেখত একটি স্বপ্নের দেশ! জালালি কবুতর নতুন জামা পরে উড়ছে। হেমন্তের মালবাহী ট্রেন স্বপ্ন নিয়ে রওনা দিয়েছে আনাচে
কানাচে। প্রতিটি ষ্টেশনে থামছে আর কিছু স্বপ্ন বিলিয়ে ছেড়ে যাচ্ছে পরের ষ্টেশনে ! (কালেক্টেড)
,
09/04/2017
ব্লাড ক্যান্সার, প্রতিটা কেমোথেরাপি ২৩ হাজার টাকা, সাথে হাসপাতালের বেড ভাড়া, ঔষধ সব মিলিয়ে ফতুর অবস্থা। জিদান হাসপাতালে শুয়ে থাকে সারাবেলা, ওজন কমে এখন ৩৫ কেজি ছুই ছুই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই প্রায় ভুলেই গেছে কিংবা বিপদ থেকে নিজেদের সড়িয়ে নিয়েছে।জিদানের মা সারাক্ষন জিদানের পাশে বসে চোখের পানি ফেলে। যে মানুষটা সকাল সন্ধ্যা ছুটে বেড়ায়, জমি ঘর বাড়ি বিক্রী করে দিয়ে পরবাসী , জিদানের জন্য রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতেও কুণ্ঠাবোধ করছেন না তার বাবা।
সামান্য কিছু টাকার অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে জিদান ।
একটি হাসিমাখা পরিবারের হাসি চলে গেছে!
আমরা কি পারিনা আমাদের এক দিনের পরিশ্রমের টাকা , একদিনের হাত খরচের টাকা ,
একদিনের রেস্টুরেন্টের বিলের টাকা দিয়ে তাকে সহযোগিতা করতে ।
আমাদের সামান্য সহযোগিতায় বাচিয়ে দিতে পারে একটি জীবন কে ,
বাচিয়ে দিতে পারে একটি পরিবার কে ,
বাচিয়ে দিতে পারে একটি স্বপ্নকে ,
বাচিয়ে দিতে পারে সেই জিদানের হাসিটাকে ।
আসুন এই পরিবারটার জন্য কিছু করে দেখাই আর সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেই ।
আপনার এই সামান্য সহযোগিতা কাল কিয়ামতের ময়দানের মূলধনও হতে পারে....।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
01728187079
01703144933
05/04/2017
হেল্পারস ইউনিট সিলেটের সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮.৩০ ঘটিকার সময় সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তক্রমে হেল্পারস ইউনিট সিলেটের অস্থায়ী কার্যালয় নূরানী ৩৬/২ এ এক জরুরি সভা ডাকা হয়েছে। উক্ত সভায় সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
অনুরোধক্রমে
ইকবাল হোসেন বাচ্চু
সভাপতি
হেল্পারস ইউনিট সিলেট
30/03/2017
আতিয়া মহল থেকে উদ্ধার হওয়া গর্ভবতী এক মহিলার কাছে জানতে চাইলাম, কীভাবে বেরিয়ে এলেন ?
তিনি বললেন, ঝড়বৃষ্টির মধ্যে পাঁচতলার ব্যালকনি থেকে চারতলা ছাদে মই। তাতে দড়ি বাঁধা। মইয়ের চার প্রান্ত ধরে রেখেছে চার সেনাসদস্য, একজন এপারে আর একজন ওপারে দাঁড়িয়ে হাত বাড়িয়েছে । তবু মনে ভয়।
এপারের সেনাসদস্য তখন বললেন,
"বোন হাত দেন, আমরা হাত ছাড়ব না, আমরা পড়ব কিন্তু আপনাকে পড়তে দেব না" লোম দাড়িঁয়ে যায়!!!""
অভয় পেলাম, সত্যি নতুন জীবন পেলাম। নিচে জঙ্গি, বাইরে গোলাগুলি, দুদিন বন্দি থেকে বেঁচে ফিরব ভাবতেও পারি নাই।
বাংলাদেশ সেনাবাহিনীদের অকুতভয় বীর সৈনিকদের প্রতি রইলো হৃদয় গভীর থেকে সালাম আর ভালবাসা।
#স্যালুট_আমাদের_সেনা_ভাইদের
#আমাদের_গর্ব 🇧🇩
#আমাদের_সেনাবাহিনী
©সাইবার ৭১
27/03/2017
এতো এতো গুলির শব্দের মাঝে কানের মধ্যে হেডফোন
লাগিয়ে জোড়ে গান শুনছি ! মনকে মিথ্যা সান্তনা দিচ্ছি
যে বাহিরে কিছু হচ্ছে না| একটু পর পরই এম্বুলেস্ন বিকট
শব্দ করে যাচ্ছে এক বয়াবহো সময় পার করতেছি
রহমত করো
21/02/2017
এজজন মূমুর্ষ ব্যক্তির রক্ত প্রয়োজন। রক্তের গ্রুপ ও-নেগেটিভ । কোনো সদয়বান ব্যক্তি রক্ত দিতে ইচ্ছুক থাকলে এই নাম্বারে যোগাযোগ.০১৭০৮০৩৭৮৭৮