ধল গণ অধিকার পরিষদ,সিলেট

ধল গণ অধিকার পরিষদ,সিলেট

Share

ভালোবাসা ও সহমর্মিতা নিয়ে মানুষের পাশে!

06/04/2025
07/07/2023

গ্রামে থাকি বলে হীনমন্যতা আনা যাবে না, আমিও গ্রামেরই সন্তান। আমাদেরকে বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। কম্পিউটার ও আধুনিক প্রযুক্তির উপরও দক্ষতা অর্জন করতে হবে- ধল গণ অধিকার পরিষদ আয়োজিত এস.এস.সি/দাখিল-২০২২ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার !

Photos from ধল গণ অধিকার পরিষদ,সিলেট's post 28/01/2023

গতকাল ধল গণ অধিকার পরিষদ,সিলেট এর সাধারণ সম্পাদক জনাব সাখাওয়াত শাহিদকে যুক্তরাজ্য গমন উপলক্ষে উক্ত সংগঠন থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

26/01/2023

ধল গণ অধিকার পরিষদ,সিলেট এর সদস্য ও সিলেটস্থ ধল গ্রামবাসী সবাইকে উক্ত অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

21/01/2023

উচ্চশিক্ষার জন্য ধল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক Sakhawat Shahid এর ইংল্যান্ডের ভিসা প্রাপ্তিতে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা🎉

সাখাওয়াত শাহিদ সিলেট এম.সি কলেজে ইংরেজী বিভাগে বি এ অনার্স সম্পন্ন করেছে । মাস্টার্স প্রোগ্রাম অধ্যয়নের মাধ্যমে ইংল্যান্ডে তার উচ্চশিক্ষার যাত্রা শুভ হোক। সাখাওয়াত শাহিদ উচ্চশিক্ষা নিয়ে আরো বড় হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।

15/01/2023

অতীতে আমাদের মুরব্বিরা চাঁদা উত্তোলন করে একটি হাইস্কুল প্রতিষ্ঠা করেছিলেন,আজ সেই হাইস্কুল মাথা তুলে দাঁড়িয়েছে। কিন্তু অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অদ্যাবধি একটা কলেজ প্রতিষ্ঠা করতে পারি নি। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তা এসেছে,আমরা আলোচনায়ও বসেছি ; কিন্তু কোনো ফল অর্জন করতে পারি নি। অতএব আমাদের প্রাণের দাবী,ধল গ্রামবাসীর দাবী - আমাদের একটি কলেজ প্রতিষ্ঠা করে দেন,একটি কলেজ প্রতিষ্ঠা করতে যা যা প্রয়োজন তা আমাদেরকে বলে দিন।

~সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকারকে সামনে রেখে তাড়ল ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও ধল গণ অধিকার পরিষদের উপদেষ্টা জনাব নুরুল হক তালুকদার!

14/01/2023

আপনাদের গ্রামের অনেক কৃতি সন্তান সারা বাংলাদেশে ছড়িয়ে আছে 'সুপ্রতিষ্ঠিত' ভাবে শুধু প্রতিষ্ঠিত নয়, তারা 'সুপ্রতিষ্ঠিত'। এই 'সুপ্রতিষ্ঠিত' সবাইকে যদি একটা জায়গায় আনা যায়,তারপর কাগজ পত্র রেডি করেন - আমাদের শিক্ষাবোর্ডের ইন্সপেক্টর আছেন, কলেজ হওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র। আগে একটা কলেজ করতে - দিরাই কলেজের কথাই বলি, শুধু প্রাইমারী স্টেপের অনুমতি আনতে আমাদের বারবার কুমিল্লা যেতে হয়েছে। রাত ১০ টায় গাড়িতে উঠে সকাল ৬ টায় কুমিল্লায় গিয়েছি; তাও এখনকার মতো বড় গাড়ি সেসময় ছিলো না। গাড়িতে বসে না বসে বারবার কুমিল্লা যেতে হয়েছে- শুধু অনুমতি আনতেই বছরে ২৫ বার কুমিল্লা যেতে হয়েছে। আর এখন আমরা বসে বসেই অনুমতি পেয়ে গেছি। সরকারের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে,তবে আপনাদের একজায়গায় বসতে হবে। আপনারা আসলেই কলেজ চান কি না তার জন্য সাংগঠনিক কাঠামো দাঁড় করিয়ে বুঝাতে হবে । কলেজ এর কাঠামো দাঁড় করিয়ে সেটা বোর্ডে উপস্থাপন করেন,তারপর রেজাল্ট দেখেন কত দ্রুত আসে! পরীক্ষা দিবেন আজকে,রেজাল্ট পেয়ে যাবেন আগামীকাল। সুতরাং এর চাইতে বড় সুবিধা, বড় সুযোগ আর হতেই পারে না!

~ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাশ
সাবেক অধ্যক্ষ, দিরাই সরকারি কলেজ
সাবেক অধ্যক্ষ, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ

12/01/2023

ধল কলেজের জন্য গ্রামবাসীর ১ একর জমি প্রদানের সম্মতি এবং স্বাক্ষর কর্মসূচী।

ধল গণ অধিকার পরিষদ আয়োজিত এস.এস.সি/দাখিল-২০২২ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনার প্রধান অতিথি সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার ধল গ্রামের নেতৃত্বস্থানীয় ও কোমলমতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য কলেজের দাবিতে সাড়া দেন এবং কলেজের জন্য জমি বরাদ্দ করে তা শিক্ষাবোর্ডে উপস্থাপনের জন্য আহবান করেন। এরই পরিপ্রেক্ষিতে ধল গ্রামবাসীর মধ্যে স্বতঃস্ফূর্ত জমি দানের হিড়িক পড়ে।

গতকাল ১১ই জানুয়ারী ২০২৩ইং মাইকিং এর মাধ্যমে জড়ো করে গ্রামবাসীর সাথে সকাল ১১টায় তাড়ল ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে 'কলেজ বাস্তবায়ন' বিষয়ক একটি মিটিং আয়োজিত হয়। উক্ত মিটিংয়ের উপস্থিতির মধ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ধল গণ অধিকার পরিষদের সভাপতি সুলতান মাহমুদ, রাজা মিয়া তালুকদার, নুরুল হক চেয়ারম্যান, ধল গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আবুল বায়েছ মিয়া,ধল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমেদ, দেওয়ান হাফিজ,শামছুল হক মেম্বার, আফজাল হোসেন, হাবিবুর রহমান,আব্দুল কাইয়ুম ও প্রমুখ উপস্থিত ছিলেন।

মিটিং এর পর গ্রামবাসীরা ধল 'বানাইত মৌজা'য় ১ একর জায়গার সীমানা নির্ধারণ করেন এবং জমি দাতারা কলেজের জন্য নির্ধারিত জমি প্রদানের জন্য গণস্বাক্ষর প্রদান করেন। উৎসব মুখর পরিবেশে জমিদান ও স্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

12/01/2023

আমিও গ্রামের সন্তান। আমাদের ভয়ের কিছু নেই, হারানোর কিছু নেই। তিনি বলেন, তুমি দক্ষ হলে সব জায়গায় তোমার স্থান আছে, থাকবে। এজন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।
~সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার ধল গণ অধিকার পরিষদ,সিলেট আয়োজিত এস.এস.সি/দাখিল - ২০২২ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় এ কথা বলেন।

দিরাইয়ে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা - দিরাই একাত্তর টিভি 11/01/2023

আলহামদুলিল্লাহ, ধল গণ অধিকার পরিষদ আয়োজিত এস.এস.সি/দাখিল -২০২২ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হলো।

দিরাইয়ে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা - দিরাই একাত্তর টিভি   দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদা.....

আলেরও না বালেরও না এমন শিক্ষার প্রয়োজন নেই – দিরাইয়ে শিক্ষাবোর্ড চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার 11/01/2023

আমাদেরকে বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। কম্পিউটারেও দক্ষতা অর্জন করতে হবে- ধল গণ অধিকার পরিষদ আয়োজিত এস.এস.সি/দাখিল-২০২২ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার এ কথা বলেন !

আলেরও না বালেরও না এমন শিক্ষার প্রয়োজন নেই – দিরাইয়ে শিক্ষাবোর্ড চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:: তোমরা কতো জিপিএ তে পাশ করেছ সেটা বড় কথা নয়, করোনার মহামারি এবং ভহাবহ বন্যা অতিক্রম কর...

Photos from ধল গণ অধিকার পরিষদ,সিলেট's post 11/01/2023

আলহামদুলিল্লাহ, ধল গণ অধিকার পরিষদ আয়োজিত এস.এস.সি/দাখিল -২০২২ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হলো।

অনুষ্ঠানের প্রধান অতিথির ভুমিকা রাখেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।
বিশেষ অতিথির ভূমিকায় সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন, বীর মুক্তিযোদ্ধা ও সুরঞ্জিত সেন গুপ্ত গার্লস কলেজের সাবেক অধ্যক্ষ মিহির রঞ্জন দাশ, সিলেট আর জি ফাউন্ডেশনের চেয়ারম্যান ঋতু রঞ্জন দেব, ধল দাখিল মাদ্রাসার সুপার ফারুক আহমেদ, ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিত দাস তালুকদার সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ধল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাখাওয়াত শাহিদ এর সঞ্চালনা এবং স্থানীয় আমন্ত্রিত অতিথি - নুরুল হক চেয়ারম্যান, আবুল বায়েছ , বাউল সম্রাট শাহ আব্দুল করিমের উত্তরসূরী শাহ নুর জালাল, মশাহিদ মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যানঅস্ট্রিয়া প্রবাসী মাইদুল মিয়া, দিরাই প্রেসক্লাবের আহবায়ক মোঃ শুয়েব হাসান সহ প্রমুখের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

অনুষ্ঠানের মাধ্যমে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর কাছে বৃহত্তর ধলের স্থানীয় নেতৃবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য একটি স্বতন্ত্র কলেজের আবেদন করেন । এতে প্রফেসর ড. রমা বিজয় সরকার কলেজের আবেদনে সাড়া দেন এবং ধল গ্রামবাসীকে নিয়ে একটি 'কলেজ বাস্তবায়ন কমিটি' গঠন করে কলেজ স্থাপনের জন্য যাবতীয় প্রয়োজনীয় বিষয় সমুহের কাঠামো গঠন করে শিক্ষাবোর্ডে উপস্থাপনের জন্য আহবান করেন।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Sylhet
3100