Public University Students Association of Zakigonj

Public University Students Association of Zakigonj

Share

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব জকিগঞ্জ-পুসাজ ( পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত জকিগঞ্জি শিক্ষার্থীদের সংগঠন) 🎓

25/03/2026

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুসাজের এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই ঐতিহাসিক দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ বীরকে, যাদের অসীম ত্যাগ ও আত্মোৎসর্গের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাদের বীরত্ব, সাহস ও দেশপ্রেম আমাদের চেতনায় চিরজাগ্রত থাকবে এবং আগামীর পথচলায় আমাদের অনুপ্রাণিত করবে।

আসুন, স্বাধীনতার মহান চেতনাকে হৃদয়ে ধারণ করে ন্যায়, মানবিকতা ও প্রগতির আলোয় আলোকিত একটি সমৃদ্ধ এবং বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা একসাথে এগিয়ে যাই।

20/03/2026

Eid Mubarak

On this blessed occasion of Eid al-Fitr, PUSAZ warmly wishes everyone a joyous and peaceful celebration.
May this Eid bring endless happiness, strengthen the bonds of unity, and fill your life with prosperity and blessings.

Photos from Public University Students Association of Zakigonj's post 18/03/2026

পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত জকিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব জকিগঞ্জ (PUSAZ)-এর উদ্যোগে নবীন বরণ ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ ১৮ মার্চ ২০২৬ তারিখে পুসাজের ২০২৩–২৪ এবং ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহণে কালিগঞ্জ বাজারের ডক্টর্স প্লাজায় অবস্থিত IELTS Zone-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মালেক চৌধুরী-এর সভাপতিত্বে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ মারজান-এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবির অ্যাডিশনাল রেজিস্ট্রার ফয়সাল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জুবায়ের আহমেদ, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো. খালেদুর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মাসুম এবং জকিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন পুসাজের সাবেক সাধারণ সম্পাদক সৌরভ দাস, সাবেক সহ-সভাপতি সঞ্জয় দাস, শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও IELTS Zone-এর পরিচালক শুয়েব মাহমুদসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।

সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন জামালপুর মেডিকেল কলেজে আলী আহমদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে তৌফিক আহমেদ চৌধুরী, শাবিপ্রবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে লায়েক আহমদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিভাগে ফাতেমা বেগম, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগে রাহাত ইবনে রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগে আহমেদ শাফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সিদ্দিকুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাশরাফি জহির নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে মাসুদ আহমেদ, ঢাবির প্রাণিবিজ্ঞান বিভাগে মো. খায়রুল বাশার এবং শাবিপ্রবির বাংলা বিভাগে মাশরাফি আবেদিন চৌধুরী।
উল্লেখ্য, ২০২৩–২৪ সেশনে জকিগঞ্জ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ৩৪ জন এবং ২০২৪–২৫ সেশনে ১৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তাছাড়া ২০২৫–২৬ সেশনের ভর্তি কার্যক্রম এখনো চলমান রয়েছে।

11/03/2026

We are delighted to share that Siddikur Rohman Sujon, the President of the 2nd Executive Committee of PUSAZ, has begun an important new chapter in his academic journey. He has secured a fully funded PhD scholarship in Fish Nutrition at Curtin University, Malaysia. In the first week of February, he departed the country to pursue his doctoral studies.
On behalf of the PUSAZ family, we extend our heartfelt congratulations and best wishes to Sujon Bhai. His achievement is a matter of great pride for us and a true source of inspiration for the coming generations.
We wish him great success in this new academic journey and pray for his continued accomplishments. Many prayers and best wishes for the path ahead.

20/02/2026

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
বাংলা থাকুক হৃদয়ে, চেতনায় এবং প্রজন্ম থেকে প্রজন্মে। 🇧🇩

#আমার_একুশ
#ভাষা_শহীদ
#২১শে_ফেব্রুয়ারি

21/01/2026

আলহামদুলিল্লাহ!
অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Biochemistry and Molecular Biology বিভাগ (২০১৮-১৯ সেশন)-এর কৃতী শিক্ষার্থী এবং পুসাজ পরিবারের সদস্য Tanbir Hossain যুক্তরাষ্ট্রের নিউ জার্সির Rowan University -তে Pharmaceutical Chemistry বিষয়ে তাঁর পিএইচডি অধ্যয়ন শুরু করেছেন। একই সঙ্গে তিনি একটি মর্যাদাপূর্ণ Teaching Fellowship Award অর্জন করেছেন, যার মাধ্যমে তাঁর সম্পূর্ণ শিক্ষাব্যয় বহন করা হবে।

এই অসাধারণ সাফল্যের জন্য পুসাজ পরিবারের পক্ষ থেকে আমরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাঁর আগামীর একাডেমিক ও গবেষণা জীবনের জন্য সর্বোত্তম সাফল্য ও শুভকামনা কামনা করি।

Photos from Public University Students Association of Zakigonj's post 17/01/2026

আগামী ২০ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন।
এই আসন্ন নির্বাচনে পুসাজ পরিবারের তিনজন সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রার্থিতা করছেন, যা আমাদের জন্য গর্ব ও আশার বিষয়।

🔹 Mohammad Ibrahim Showrav
৩য় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক
প্রার্থী পদ: পরিবহন সম্পাদক
🗳️ ব্যালট নং: ১

🔹 Misbahur Rahman Jahid
পুসাজের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক
প্রার্থী পদ: আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক
🗳️ ব্যালট নং: ১

🔹Abdullah Sayed Chowdhury
পুসাজের বর্তমান কার্যকরী সদস্য
প্রার্থী পদ: বিজয় ২৪ হল সংসদের কার্যনির্বাহী সদস্য
🗳️ ব্যালট নং: ৪

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই তিনজন প্রতিনিধি নির্বাচিত হলে তারা সততা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
পুসাজ পরিবারের পক্ষ থেকে তাদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।

Photos from Public University Students Association of Zakigonj's post 11/01/2026

স্বপ্ন, অধ্যবসায় ও সাফল্যের এক অনন্য গল্প!
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের সাবেক শিক্ষার্থী এবং পুসাজের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম জার্মানির স্বনামধন্য বিশ্ববিদ্যালয় RPTU-তে Automation & Control Engineering বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ অর্জন করায় পুসাজ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। তাঁর মেধা, পরিশ্রম ও নিষ্ঠা আগামী দিনগুলোতে আরও বড় সাফল্যের পথ দেখাবে, এই প্রত্যাশাই আমাদের।
এ উপলক্ষে পুসাজের উদ্যোগে তাঁকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত থেকে আমাদের সম্মানিত করেছেন শাবিপ্রবির এডিশনাল রেজিস্ট্রার জনাব ফয়সাল আহমেদ, শাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ও আমেরিকা প্রবাসী ড. রাকিব হাসান, Pran-RFL-এর ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ওয়াজিউর রহমান চৌধুরী, পুসাজের সাবেক সহ-সভাপতি আরজু বিন নাসিরসহ সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।
পুসাজ পরিবারের পক্ষ থেকে আমরা দোয়া করি, মো. মইনুল ইসলাম যেন সফলভাবে তাঁর উচ্চশিক্ষা সম্পন্ন করে জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ দিয়ে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
শুভকামনা আপনার আগামী দিনের প্রতিটি সাফল্যে।

Photos from Public University Students Association of Zakigonj's post 09/01/2026

“PUSAZ Indoor Football Tournament-2026” সফলভাবে সম্পন্ন

আজ ইস স্পোর্টস, সুবিধবাজারে পুসাজের আয়োজনে ইনডোর ফুটবল টুর্নামেন্টটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। খেলোয়াড়দের উদ্দীপনাপূর্ণ অংশগ্রহণ ও সবার সম্মিলিত সহযোগিতায় আয়োজনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

উক্ত আয়োজনে উপস্থিত থেকে আমাদেরকে সম্মানিত করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি শাবিপ্রবির এডিশনাল রেজিস্ট্রার জনাব ফয়সাল আহমেদ, শাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ও আমেরিকা প্রবাসী ড. রাকিব হাসান, Pran-RFL-এর ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ওয়াজিউর রহমান চৌধুরী, পুসাজের সাবেক সহ-সভাপতি আরজু বিন নাসির এবং সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলামসহ সকল শুভানুধ্যায়ীদের।

এই আয়োজনকে সফল করতে সহযোগিতা করা সকল খেলোয়াড়, সদস্য ও সংশ্লিষ্ট সবার প্রতি পুসাজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ভবিষ্যতেও পুসাজ পরিবারের এমন সৌহার্দ্যপূর্ণ ও খেলাধুলামূলক আয়োজন অব্যাহত থাকবে, এই প্রত্যাশা রইলো।

05/01/2026

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাবেক শিক্ষার্থী এবং পুসাজের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম জার্মানির সুপরিচিত বিশ্ববিদ্যালয় RPTU-তে Automation & Control Engineering বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
এ উপলক্ষে পুসাজ পরিবারের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
তাঁর এই অর্জন সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক। আমরা দোয়া করি, তিনি সফলভাবে পড়াশোনা শেষ করে সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারেন।

23/12/2025

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন-২০২৫। এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন পুসাজ পরিবারের সদস্য এবং আমাদের জকিগঞ্জের সন্তান আব্দুল্লাহ সালেহ চৌধুরী। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একজন যোগ্য, উদ্যমী ও নেতৃত্বগুণসম্পন্ন প্রার্থী হিসেবে তাঁর এই পথচলায় পুসাজ পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা ও পূর্ণ সমর্থন।

15/12/2025

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
আজকের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বিজয় শুধু একটি দিনের নয়, এটি বাঙালি জাতির সাহস, ঐক্য, আত্মমর্যাদা ও অসীম ত্যাগের প্রতীক।মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার।লাল-সবুজের পতাকা চিরদিন উড্ডীন থাকুক, স্বাধীনতার আলো ছড়াক প্রজন্ম থেকে প্রজন্মে।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Zakigonj
Sylhet
3190