28/05/2026
সৈয়দপুরে জমি দখলের ছক!
৩ লক্ষ টাকার কন্ট্রাক্টে সাইনবোর্ড টানিয়ে দখলচেষ্টা, প্রতিদিন ভাড়াটিয়া বাহিনীর মহড়ায় আতঙ্কে এলাকাবাসী।
সিলেটের সৈয়দপুর এলাকায় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রথমে বিতর্কিতভাবে সাইনবোর্ড লাগিয়ে জায়গার মালিকানা দাবি করা হয়, এরপর ভাড়াটিয়া লোকজন এনে এলাকায় শক্তি প্রদর্শন ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, পুরো দখল প্রক্রিয়ার জন্য প্রায় ৩ লক্ষ টাকার কন্ট্রাক্ট হয়েছে এবং কাজ শেষে রয়েছে অর্থ ভাগাভাগির পরিকল্পনা। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম সাংবাদিকদের হাতেও এসেছে বলে জানা গেছে।
প্রতিদিন বহিরাগতদের মহড়া ও অস্বাভাবিক চলাফেরায় মহল্লার সাধারণ মানুষ চরম উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
14/05/2026
বোটানিক্যাল সোসাইটির ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা।
নতুন উদ্যম, নেতৃত্ব ও সৃজনশীল কার্যক্রমের প্রত্যয়ে ঘোষণা করা হয়েছে বোটানিক্যাল সোসাইটির ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: গোলাম রাব্বানী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন সোহানুর রহমান রোহান, মো: মিজানুর রহমান পারভেজ এবং নাদিরা আক্তার একা।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আদনান আহমদ চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জান্নাতুল ফেরদৌস জেনি এবং সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হক হৃদয়।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমল পুরকায়স্থ এবং সহ-অর্থ সম্পাদক অর্ণব ভট্টাচার্য্য। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সাহিদ আলম খান এবং সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক কনিকা সিনহা।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুজন দেবনাথ এবং সহ-প্রচার সম্পাদক আনিষা দেবী। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন জুয়েল রানা, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক স্মিতা নাগ।
ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল হাদী আল হামজা এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী সাদিয়া আক্তার। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন ফরহাদুল ফাহিম এবং সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মেহনাজ রুবাইয়াত লাবনী।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ঐশী দাশ প্রজ্ঞা, হাফসা আক্তার, ছাইমা আক্তার শ্রাবণী, শফি ইমাম, জায়েদ আল সামাউন হৃদয়, এমিতা রাজ এবং রাগিব আহমদ।
নবগঠিত কমিটির সকল সদস্যকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নতুন নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক, গবেষণাভিত্তিক ও সৃজনশীল কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে বোটানিক্যাল সোসাইটিকে আরও প্রাণবন্ত ও গতিশীল করে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। 🌿
13/05/2026
আনিসুল হকের মুখের “খাবার” ও রাজনৈতিক ভবিষ্যৎ কেড়ে নিয়েছিলেন বর্তমান এমপি কামরুল! আর সেই কারণেই কি খুলছে আনিসুল হকের মন্ত্রিত্বের নতুন দুয়ার?
বিস্তারিত আসছে বিশেষ প্রতিবেদনে...