উপজেলা স্বাস্থ্য অফিস সদর,সিলেট।

উপজেলা স্বাস্থ্য অফিস সদর,সিলেট।

Share

উপজেলা স্বাস্থ‌্য অফিস সদর সিলেট

24/04/2026
16/04/2026

✳️✴️ বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ ✴️✳️

আগামী ২০ এপ্রিল, ২০২৬ তারিখ হতে

সারা বাংলাদেশের সকল উপজেলার সাথে একযোগে
৬ মাস (১৮০ দিন) থেকে ৫ বছরের কম (৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত সকল বাচ্চা কে হাম এবং রুবেলা রোগ প্রতিরোধে ১ ডোজ MR (Measles-Rubella) এর টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে

🔹🔹🔹
প্রথমে উদ্দিষ্ট বয়সের সকল শিশুদের কমিউনিটিতে (৮ টি সাব ব্লকের EPI টিকাদান কেন্দ্র গুলোতে) এবং পরে স্কুলে আরও ৩ দিন

২০ এপ্রিল থেকে ১০ মে এর মধ্যে এই ভ্যাক্সিন দেয়া হবে।

এছাড়াও প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী টিকাদান কেন্দ্র থাকবে (শুধুমাত্র - নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে টিকা নিতে বাদ পড়াদের জন্য)

♦️♦️♦️

টিকা গ্রহণের জন্য নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে,
দ্রুত নিবন্ধন করে নিজ নিজ টিকা কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করুন ।

**** ডাউনলোড কৃত টিকা কার্ড ছাড়া কোনো অবস্থাতেই কাউকে ভ্যাক্সিন দেয়ার সুযোগ নেই ****

====================================
#হাম_রুবেলা_MR_টিকার_জন্য_নিবন্ধন_প্রক্রিয়া
====================================

✅✅
দুই ধাপে নিবন্ধন সম্পন্ন করার এর জন্য --

প্রথমে https://vaxepi.gov.bd

তে ঢুকে নিবন্ধন অপশনে গিয়ে
- জন্ম তারিখ / মাস / বছর
- লিঙ্গ (নারী/পুরুষ/অন্যান্য)
- ১৭ ডিজিট এর অনলাইন জন্মনিবন্ধন নাম্বার (ইংরেজিতে লিখতে হবে)

(অবশ্যই জন্মনিবন্ধন অনলাইন করা থাকতে হবে,
অনলাইন করা আছে কিনা তা যাচাইয়ের
লিংকঃ https://everify.bdris.gov.bd )

- সবশেষে ক্যপচা কোডটি দিয়ে
যাচাই করুন দিলে

জন্মনিবন্ধন যাচাইকরণ হয়ে কিছু তথ্য পূরণ করতে হবে

এই ধাপে নিবন্ধন এর জন্য ....
নিজ বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড নং সিলেক্ট করে

এরপর একটি সচল মোবাইল নম্বর দিয়ে
সাবমিট দিলে

ঐ মোবাইল নাম্বারে একটা চার (৪) সংখ্যার OTP যাবে

(এজন্য যে মোবাইল নম্বর দিবেন সেই ফোনটি রেজিষ্ট্রেশন করার সময় সাথে থাকতে হবে)

সবশেষে
চার (৪) ডিজিটের OTP নাম্বারটি এন্ট্রি দিলে

১ম ধাপের নিবন্ধন সম্পন্ন হবে ✅

এরপর ঐ শিশুর নাম, মাতার নাম, জন্মতারিখ, মোবাইল নং এবং জন্ম সনদ নং সম্বলিত একটি প্রোফাইল দেখাবে

তার ঠিক নিচেই

টিকাদান প্রোগ্রাম- Measles- Rubella (নিবন্ধন)
অপশন টি দেখাবে

সেটিতে চাপলে

তখন তাদেরকে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের কিছু তথ্য
অথবা
যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক তার কিছু তথ্য পূরণ করতে হবে

তথ্য গুলো সঠিকভাবে পূরণ করে
সাবমিট দিলে
নিবন্ধন সম্পন্ন হবে ✅✅

*** তখন টিকা কার্ড ডাউনলোড করতে পারবে (অপশন দেখাবে) এটি ডাউনলোড করে - প্রিন্ট করে সংরক্ষণ করুন
পরবর্তীতে নির্দিষ্ট দিনে টিকা নেয়ার সময় এটি অবশ্যই সাথে নিয়ে আসতে হবে ***
===========================================
★★★
যে সকল বাচ্চা গতবছর
টাইফয়েড ক্যাম্পেইন এর সময়
Vaxepi Website এ রেজিষ্ট্রেশন করে টিকাকার্ড ডাউনলোড করেছিলেন এবং টিকা নিয়েছেন ।।

তারা vaxepi.gov.bd তে ঢুকে সরাসরি "লগ ইন" অপশন সিলেক্ট করে,
১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নাম্বার,
জন্ম তারিখ
এবং
ইতোপূর্বে রেজিষ্ট্রেশন এর সময় ব্যবহৃত মোবাইল নম্বর টি দিয়ে সরাসরি টাইফয়েড টিকার জন্য রেজিষ্ট্রেশন করে টিকাকার্ড ডাউনলোড করতে পারবেন ।।

বিঃদ্রঃ মোবাইল নম্বর ভুলে গেলে, তা পরিবর্তন করার অপশন দেখাবে,
সেখানে ক্লিক করে মোবাইল নম্বর পরিবর্তন করে,
এরপর রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবে ।।
====================================

✳️✳️✳️
অতি গুরুত্বপূর্ণ এই তথ্য গুলো সবার মাঝে ছড়িয়ে দিন
টিকা পাবার যোগ্য
আপনার - আমার একটি শিশুও যেনো বাদ না পড়ে
এই ক্যাম্পেইন এ ভ্যাক্সিন নেয়া থেকে।।

10/04/2026

সম্মানিত অভিভাবক ও এলাকাবাসী, আসসালামু আলাইকুম,

আপনারা জানেন যে সম্প্রতি সারা দেশে হামের সংক্রমন বৃদ্ধি পেয়েছে। হাম থেকে নিরাপদ রাখতে বাংলাদেশ সরকারের উদ্যোগে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সকল শিশুর জন্য টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। হাম থেকে শিশুকে সুরক্ষিত রাখতে নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্র হতে বিনামূল্যে আপনার শিশুর ১ ডোজ টিকা নিশ্চিত করুন।

মনে রাখবেন vaxepi.gov.bd তে রেজিস্ট্রেশন করা থাকলে টিকা নেওয়ার দিন টিকা কার্ডটি সাথে আনুন।

আর দেরি নয়, আজই টিকা দিন, আপনার শিশুকে নিরাপদ রাখুন।

Photos from উপজেলা স্বাস্থ্য অফিস সদর,সিলেট।'s post 05/04/2026

০২/০৪/২৬ ইং সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ/১ সাব ব্লকে একজন হামের রোগী পজিটিভ হওয়ায়। উপজেলা স্বাস্থ‌্য অফিসের স্বাস্থ‌্য পরিদর্শক জনাব স্বপন কুমার দাশ তালুকদার ও জনাব মোঃ আমিনুর রহমান,শামিম এবং খাদিমনগর ইউনিয়নের সহকারী স্বাস্থ‌্য পরিদর্শক সুচেতা ভট্টাচার্য, স্বাস্থ‌্য সহকারী সিপন মিয়াসহ উপস্থিত থেকে উক্ত বাড়িসহ আশে পাশে প্রায় একশত চল্লিশটি বাড়ি খোঁজাখোজি করেন। কিন্তু আর কোন সন্দেহজনক হামের রোগী পাওয়া যায় নাই।

07/10/2025

আগামী ১২ই অক্টোবর ২০২৫ইং তারিখ থেকে ইপিআই কর্মসূচির আওতায় নবম শ্রেনী পর্যন্ত অর্থ্যাৎ প্লে বা নার্সারী থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীকে এবং স্কুলে যায়না এমন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল ছেলে এবং মেয়ে শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে।
আর এই টিকা নিতে হলে অবশ্যই অনলাইনে নিবন্ধন করে টিকা কার্ড ডাউনলোড করে নিতে হবে।
টিকার জন্য নিবন্ধন করতে হলে অবশ্যই ডিজিটাল জন্ম সনদ প্রয়োজন।
তাই যাদের এখনো ডিজিটাল জন্ম সনদ নেই তারা দ্রুত ডিজিটাল জন্ম সনদ তৈরি করে নিন।
জন্ম সনদটি ডিজিটাল কিনা যাচাই করতে ভিজিট করুন- https://everify.bdris.gov.bd/
© UNICEF Bangladesh

05/10/2025

আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫
আজই টাইফয়েড টিকার রেজিষ্ট্রেশন করুন।

28/08/2025

টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকালে মৃত্যুবরণ করেন। দূষিত পানি বা খাবার খাওয়ার মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে এবং পরবর্তী সংক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।
আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd/

Photos from উপজেলা স্বাস্থ্য অফিস সদর,সিলেট।'s post 21/08/2025

২১-০৮-২০২৫খ্রিঃ
"টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫"
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা পর্যায়ে টিকাদানকারী ও সুপারভাইজারগনের ২য় ব্যাচের হাতে কলমে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
আগামী ১২অক্টোবর ২০২৫ইং হতে মাস ব্যাপী অনুষ্ঠিত উক্ত টিকাদান ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইয়াসিন আরাফাত মহোদয়। উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবুল মনসুর আসজাদ, অত্রাফিসের মেডিকেল অফিসার ডা.আসমা আলম ( ডিজিস কন্ট্রোল) সম্মানিত মেডিকেল অফিসার ডা. ফয়ছল আহমদ মুহিন এবং সম্মানিত এস আইএমও(WHO) মহোদয়।
উৎসবমুখর পরিবেশ TCV টিকাদান কার্যক্রম সফল করতে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
"উপজেলা স্বাস্থ্য প্রশাসন,সিলেট সদর,সিলেট"

13/08/2025

১২ই অক্টোবর ২০২৫ইং তারিখ থেকে ইপিআই কর্মসূচির আওতায় নবম শ্রেনী পর্যন্ত অর্থ্যাৎ প্লে বা নার্সারী থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীকে এবং স্কুলে যায়না এমন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল ছেলে এবং মেয়ে শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে।
আর এই টিকা নিতে হলে অবশ্যই অনলাইনে নিবন্ধন করে টিকা কার্ড ডাউনলোড করে নিতে হবে।
টিকার জন্য নিবন্ধন করতে হলে অবশ্যই ডিজিটাল জন্ম সনদ প্রয়োজন।
তাই যাদের এখনো ডিজিটাল জন্ম সনদ নেই তারা দ্রুত ডিজিটাল জন্ম সনদ তৈরি করে নিন।
জন্ম সনদটি ডিজিটাল কিনা যাচাই করতে ভিজিট করুন- https://everify.bdris.gov.bd/

Photos from উপজেলা স্বাস্থ্য অফিস সদর,সিলেট।'s post 25/10/2024

সারাদেশে'র ন্যায় (ঢাকা বিভাগ ব্যাতিত) সিলেটের সদর উপজেলায় এইচপিভি টিকাদান(জরায়ুমুখের ক্যানসার ভ্যাকসিন) কর্মসূচী চলমান রয়েছে। উপজেলার প্রায় ১৪ হাজার স্কুল-মাদ্রাসা পড়ুয়া কিশোরী (১০-১৪ বছর) এ টিকা গ্রহণ করবেন বলে রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হচ্ছে। আজ ২৪/১০/২৪ইং উপজেলার খাদিমনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সিলেট ক‌্যাডেট কলেজ ক‌্যাম্পাস উচ্চ বিদ‌্যালয়ে টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন ডাঃ মোঃ আনিসুর রহমান,সিলেট বিভাগীয় (স্বাস্থ‌্য) পরিচালক ,সিলেট বিভাগ,সিলেট মহোদয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মনিসর চৌধুরী,সিভিল সার্জন,সিলেট মহোদয়। শুভ উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ আহমদ সিরাজুম মুনীর,উপজেলা স্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,সিলেট সদর,সিলেট। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ‌্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক,পরিবার পরিকল্পনা পরিদর্শক , সহ সদর উপজেলার দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবকবৃন্দ। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে দেখা যায়,প্রায় ২৫৭জন কিশোরী জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ'র এইচপিভি টিকা নিয়েছেন। আগামী দিন রেজিষ্ট্রেশনকৃত আরো অনেক কিশোরী টিকা নিবেন বলে বলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য অফিস সিলেট সদর,সিলেট'র প্রধান ডা. আহমদ সিরাজুম মুনীর বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উপজেলার সবক'টি কেন্দ্রে HPV (Human Papiloma Virus) টিকা কিশোরীরা গ্রহন করছেন।এতে করে ভবিষ্যতে জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধে খুব কাজে দিবে বলে অভিপ্নরায় ব‌্যক্ত করেন। বর্তমানে প্রতিবছর বাংলাদেশে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় ৫ হাজার নারী। দেশে নারীদের দ্বিতীয় সর্বোচ্চ ক্যানসার এটি। এইচপিভি জীবাণু শরীরে প্রবেশের পর এর লক্ষণ প্রকাশ পেতে সময় লাগে ১০ থেকে ১৫ বছর। আক্রান্ত রোগীদের প্রায় সবাই শনাক্ত হন একদম শেষ সময়ে গিয়ে। তখন আর সেরে ওঠার উপায় থাকে না। কিন্তু, কিশোরী বয়সে মাত্র একটি টিকা নিয়ে সারা জীবনের জন্য এই ক্যানসার থেকে সুরক্ষিত থাকা সম্ভব।

এ সময় সিলেট সদর উপজেলা স্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিকা প্রদানকারী ও স্বেচ্ছাসেবীদের খুব সূক্ষ্ম ভাবে কাজ করার পরামর্শও প্রদান করেন।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


39/4 Dorshon Dewry Sadar
Sylhet
3100

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Saturday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30