ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা
জ্ঞান অর্জন চরিত্র গঠন, ও সমাজ বিপ্লবের জিহাদে শরীক হোন
27/05/2026
দেশ-বিদেশে অবস্থানরত সংগঠনের দায়িত্বশীল, কর্মী, শুভাকাঙ্ক্ষীসহ ছাত্র সমাজ ও সমগ্র মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা “ঈদ মোবারক”।
23/05/2026
ইসলামী ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে নির্ধারিত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত—
২২ মে-২০২৬ (শুক্রবার) বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলাধীন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে নির্ধারিত কর্মী ভাইদের নিয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা গোয়ালাবাজার মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শাখা সেক্রেটারি জুবায়ের আহমদের পরিচালনা ও শাখা সভাপতি তাহমিদুল আম্বিয়া নাবিলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম জেলা সভাপতি আব্দুল বাসিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পশ্চিম জেলা সভাপতি রেজাউল করিম শাব্বির, সেক্রেটারি গোলাম কিবরিয়া, সাবেক পূর্ব জেলা প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা সেক্রেটারি মুফতী জয়নাল আবেদীন, সাবেক ওসমানীনগর উপজেলা সভাপতি ও ইসলামী যুব মজলিস ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা মঈনুল ইসলাম মাশকুর, পশ্চিম জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসউদ আযহার ফাহিম, বালাগঞ্জ উপজেলা সেক্রেটারি নূর মোহাম্মদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বায়তুলমাল সম্পাদক মারজান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবিব আহমদ প্রমুখ।
দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসা হত্যার বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে গোয়ালাবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত-
22/05/2026
রাজধানী ঢাকা মিরপুরের দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী রামিসা-সহ সারাদেশে শিশু ও নারী ধর্ষণ, নির্যাতন, হত্যা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলাধীন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে গোয়ালাবাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত।
14/05/2026
ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলাধীন পশ্চিম পৈলনপুর ইউনিয়ন শাখা পুনর্গঠন সম্পন্ন-
10/05/2026
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বিশ্বনাথ উপজেলাধীন রামপাশা ইউনিয়ন শাখা ও ওসমানীনগর উপজেলাধীন দয়ামির ইউনিয়ন শাখা পুনর্গঠন সম্পন্ন।
02/05/2026
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত—
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের উদ্যোগে গত ৩০ এপ্রিল ও ১ মে ২০২৬ (বৃহস্পতি ও শুক্রবার) নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সিলেট জোন পরিচালক জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি জুনায়েদ আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী। দ্বিতীয় দিনের শুরুতে দারসুল হাদিস পেশ করেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. এ. এ. তাওসিফ, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. মাহমুদুল হাসান কিবরিয়া এবং সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সবুর।
সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য ও খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, খেলাফত মজলিস সিলেট জেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতি ইমদাদুল হক নোমানী, খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সাধারন সম্পাদক মাওলানা আশিকুর রহমান, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি রুহুল আমীন এবং সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি ইমদাদুল হক ইমরান।
এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, সিলেট পূর্ব জেলা সভাপতি এবাদুর রহমান, মৌলভীবাজার শহর সভাপতি সালমান হোসেন, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুল বাসিত, মৌলভীবাজার জেলা সভাপতি আহমেদ কবির, সিলেট মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আলী আজমান ফয়েজী, হবিগঞ্জ জেলা সেক্রেটারি হুসাইন আহমদ তালুকদার, মৌলভীবাজার শহর সেক্রেটারি এহসানুল হক ফুজায়েল, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মিনহাজুল হক রিফাত এবং মৌলভীবাজার জেলা সেক্রেটারি জালালুর রহমান প্রমুখ।
01/05/2026
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী জোনাল কর্মশালার দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. আখলাক আহমদ।
01/05/2026
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী জোনাল কর্মশালার দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সবুর।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Surma Market 4rth Floor
Sylhet
3100
