26/03/2026
ঈদ আনন্দ ভাগাভাগি করতে (NFC) নোয়াবাড়ির সকল ভাই-ব্রাদার্স জাফলং পিকনিকে সবাই মিলে এক হৃদয়ভরা সুন্দর দিন কাটালাম।🥰
প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে হাসি, আনন্দ, গল্প আর ভালোবাসায় ভরে উঠেছিল প্রতিটি মুহূর্ত। সত্যিই দিনটি ছিল স্মৃতির পাতায় রাখার মতো এক অনন্য আয়োজন।
তবে এই আনন্দঘন সময়েও বিদেশে অবস্থানরত আমাদের প্রিয় অনেক ভাই ও ভাতিজাদের অভাব গভীরভাবে অনুভব করেছি তোমাদের অনেক মিস করেছি! 💔
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুস্থ, ভালো ও একসাথে থাকার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আবার এমন মিলনমেলায় সবাইকে একসাথে পাবো এই দোয়া রইলো।
19/01/2026
আলহামদুলিল্লাহ, আজকের ফাইনাল ম্যাচে NFC রানার্সআপ হয়েছে। চ্যাম্পিয়ানস ট্রফি আমাদের হাতে না উঠলেও, পুরো টুর্নামেন্টজুড়ে মাঠে NFC-এর আধিপত্য, শৃঙ্খলা ও অদম্য লড়াকু মানসিকতা আমাদের শক্ত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে।
প্রতিটি ম্যাচে আমাদের খেলোয়াড়রা খেলেছে আত্মবিশ্বাস, সাহস ও দলগত ঐক্যের শক্তিতে। ফলাফল যাই হোক না কেন, NFC শুধু অংশ নিতে নামে না—NFC নামে নিজের লেগাসি ধরে রাখতে নামে।
এই যাত্রায় যারা নীরবে কিংবা প্রকাশ্যে সবসময় আমাদের পাশে ছিলেন—ম্যানেজমেন্ট, স্পনসর, শুভাকাঙ্ক্ষী এবং আমাদের অগণিত সমর্থক—সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান। আপনাদের নিরন্তর সহযোগিতা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।
এই রানার্সআপ হওয়াই শেষ নয়, বরং সামনে আরও শক্তভাবে ফিরে আসার প্রস্তুতি।
NFC ফিরবে আরও তুখোড়, আরও সংগঠিত ও আরও ক্ষুধার্ত হয়ে, কারণ আমাদের ইতিহাসই বলে—NFC কখনো থেমে থাকে না।
সবশেষে, NFC পরিবারের সকল সদস্য ও সমর্থকদের কাছে বিনীত অনুরোধ—আগামীতেও আমাদের পাশে থাকুন, আগের মতোই সাপোর্ট দিন। আপনাদের শক্তিতেই NFC ভবিষ্যতে আরও বড় সাফল্য ছুঁয়ে যাবে, ইনশাআল্লাহ।
PROUD TO BE NFC 💙
একতাই আমদের শক্তি 🌸
18/01/2026
আসসালামু আলাইকুম,
আগামীকাল আমরা খেলতে নামছি ফাইনালে—
এটা শুধু একটি ম্যাচ নয়,
এটা আমাদের পরিশ্রম, বিশ্বাস আর ঐক্যের চূড়ান্ত রূপ।
এই দীর্ঘ যাত্রায় আমাদের দলের যে বিদেশি সদস্যরা শুরু থেকেই
পরিকল্পনা,অনুপ্রেরণা ও আর্থিক সহযোগিতার মাধ্যমে পাশে ছিলেন—
প্রবাসে এত শত ব্যস্ততা থাকার পরেও যেটুকু সময় দিয়েছেন এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
আপনাদের অবদান শব্দে প্রকাশ করার মতো নয়।
আপনারা দূরে থেকেও ছিলেন সবচেয়ে কাছে তবে খেলার মাঠে আপনাদের অনেক মিস করি/করেছি।
বিশ্বাস রেখেছেন, সাহস জুগিয়েছেন, স্বপ্নটা বড় হতে সাহায্য করেছেন।
NFC TITANCE আজ যেখানে দাঁড়িয়ে,
তার পেছনে আপনাদের অবদান চিরস্মরণীয়।
এই ফাইনাল—
আপনাদের জন্য,
সবার জন্য,
এবং সেই স্বপ্নের জন্য
যেটা আমরা সবাই মিলে গড়ে তুলেছি।
ONE TEAM✊ ONE DREAM 🏆 NFC TITANCE 🔥
18/01/2026
🏆 ফাইনালের মঞ্চে NFC Titans! 🏆
সেমিফাইনালে Junel Sports Gallery কে ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পূর্ব মুসলিমাবাদ প্রিমিয়ার লিগ সিজন ২-এর ফাইনালে জায়গা করে নিয়েছে আমাদের গর্বের NFC Titans! 💥
মাঠজুড়ে দাপুটে পারফরম্যান্স, নিখুঁত টিমওয়ার্ক আর অদম্য আত্মবিশ্বাস—এই টিম শুধু খেলছে না, ইতিহাস লিখছে! 💪🔥
এবার লক্ষ্য একটাই—চ্যাম্পিয়নের ট্রফি! 🏆💙
17/01/2026
🚨 MATCH ALERT
Big Semi Final Match
👉18 JANUARY
NFC TITANCE 🆚 JUNEL SPORTS GALLERY
🏆 MUSLIMABAD PRIMIYER LEAGUE (SEASON - 2)
07/01/2026
🔥 ডমিনেশন অন ডিসপ্লে! 🔥
তৃতীয় ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত একচ্ছত্র আধিপত্য দেখিয়ে
NFC Titans তুলে নিল ৮২ রানের বিশাল জয় 🏏💥
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স!
এই জয় শুধু একটা ম্যাচ জেতা নয়, এটা আমাদের মানসিকতার পরিচয় 💪
চলছে মিশন…
Roar Loud, Titans! 🦁🔥
06/01/2026
🚨 MATCH ALERT
👉7 JANUARY
NFC TITANCE 🆚 KUSHIARA SPORTING CLUB
🏆 MUSLIMABAD PRIMIYER LEAGUE (SEASON - 2)
05/01/2026
🚨 MATCH ALERT
👉5 JANUARY
NFC TITANCE 🆚 JUNEL SPORTS GALLERY
🏆 MUSLIMABAD PRIMIYER LEAGUE (SEASON - 2)
05/01/2026
"Driven by passion. Backed by Mirza Jahid. ⚡🏏
একটি টিমের শক্তি কেবল মাঠের পারফরম্যান্সে নয়, বরং তার পেছনের সাপোর্টে। এনএফসি টাইটান্স-এর অদম্য অগ্রযাত্রার নেপথ্যে থাকা সেই নাম—মির্জা জাহিদ । 🚀🛡️
05/01/2026
"Behind every great team, there's a mastermind! 🧠⚡
এনএফসি টাইটান্স-এর ইঞ্জিনকে সচল রাখার পেছনের মানুষটি হলেন রায়হান তালুকদার । আপনার মডার্ন অ্যাপ্রোচ আর নিঃস্বার্থ সাপোর্ট আমাদের টিমের গেম চেঞ্জ করে দিয়েছে। 🚀🙌