Osmani Museum

Osmani Museum

Share

The Osmani Museum is named after Bangabir General Muhammad Ataul Gani Osmani. Osmani Museum is a museum in Kotwali Thana of Sylhet, Bangladesh.

The ancestors' home of Bangabir General Mohammad Ataul Gani Osmani, the Commander-in-Chief of Bangladesh Forces (12 April 1971–7 April 1972) has been transformed into today's famous "Osmani Museum". It is situated at the heart (Dhopa Dighir Par) of the Sylhet City Corporation area in renowned Sylhet Division of Bangladesh. It is about 12km from the Sylhet Osmani International Airport and 3 km from

18/02/2025

অফিস আদেশ : আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. শুক্রবার বাংলাদেশ জাতীয় জাদুঘর ও নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘরসমূহ দর্শকদের জন্য খোলা থাকবে।

10/02/2025

বিজ্ঞপ্তি:
বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী জাদুঘর, নুর মঞ্জিল, নাইওরপুল, সিলেট-এ আগামি ১৪/০২/২০২৫ তারিখ রোজ শুক্রবার বিকাল ৩.৩০ ঘটিকায় ওসমানী জাদুঘর প্রাঙ্গণে ছাত্র/ছাত্রীদের জন্য ‘রচনা’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত ‘রচনা’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিম্নোক্তভাবে বিভাগ ও বিষয় নির্ধারণ করা হয়েছে।
রচনার বিষয়: বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী’র সংক্ষিপ্ত জীবনী
ক-বিভাগ-তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি (৩০০-৪০০ শব্দ)
খ-বিভাগ-ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি (৫০০-৬০০ ‘’)
গ-বিভাগ-নবম ও দশম শ্রেণি (৭০০-৮০০ ‘’)
ঘ-বিভাগ-একাদশ ও দ্বাদশ শ্রেণি (৯০০-১০০০ ‘’)
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের আগামি ১৩/০২/২০২৫ তারিখ বৃহস্পতিবার-এর মধ্যে জাদুঘরে উপস্থিত হয়ে/অথবা https://forms.gle/c1kvsi4jEQRyUAUk8 লিংকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য কোন ফি লাগবে না। প্রতিযোগিদের কলম, ক্লিপবোর্ড ও আনুষঙ্গিক উপকরণসহ ১৪/০২/২০২৫ তারিখ শুক্রবার বিকাল ৩.২০ ঘটিকার মধ্যে ওসমানী জাদুঘর প্রাঙ্গণে উপস্থিত হতে হবে। লেখার কাগজ জাদুঘর থেকে সরবরাহ করা হবে। প্রত্যেক বিভাগ থেকে ৩(তিন) জন (১ম, ২য় ও ৩য় স্থান) বিজয়ীকে আনুষ্ঠানিকভাবে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হবে।

15/01/2025

আজ সকাল আটটা থেকে এখন পর্যন্ত এই এলাকায় বিদ্যুৎ নাই কেন? কারো কোন তথ্য জানা আছে কি?

Photos from Osmani Museum's post 17/12/2024

মহান বিজয় দিবসে ওসমানী জাদুঘরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের সামনে যথাযথভাবে তুলে ধরতে হবে : সাবেক মেয়র আরিফুল হক
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বিভাগীয় নগরী সিলেটস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গনে ১৬ ডিসেম্বর বিকেলে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওসমানী জাদুঘরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জননন্দিত মেয়র এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
সিনিয়র সাংবাদিক-লেখক এবং বঙ্গবীর জেনারেল ওসমানী ও প্রবাসী বিষয়ক গবেষক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসমানী জাদুঘর, সিলেট-এর সহকারী কীপার (রুটিন দায়িত্ব) মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সুধীবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড-এর ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, কেমুসাস ভাষা সৈনিক আব্দুল মতিন উদ্দিন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার এবং এডভোকেট এম,এ,মালিক । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা ফেরদৌস আলম জাহান। আলোচনা শেষে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার এবং টিভি শিল্পী সুপ্রিয়া দে, দেব দুলাল দাশ দেবু এবং অন্যান্য বিশিষ্ট শিল্পীবৃন্দ।

Photos from Osmani Museum's post 16/11/2024

ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণাধীন ওসমানী জাদুঘরকে ট্যুরিস্ট স্পট হিসেবে অন্তর্ভূক্ত করেছেন। তারই অংশ হিসেবে ওসি, ট্যুরিস্ট পুলিশ সিলেট তাঁর টিমসহ ওসমানী জাদুঘর পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।

Photos from Osmani Museum's post 04/09/2024

বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের সংবাদ সিলেট অঞ্চলের সকল দৈনিক পত্রিকায় প্রকাশিত।
কৃতজ্ঞতা: দৈনিক সিলেটের ডাক, দৈনিক সিলেট মিরর, দৈনিক উত্তর পূর্ব , দৈনিক কাজির বাজার, দৈনিক জালালাদবাদ, দৈনিক জৈন্তা বার্তা, দৈনিক পুণ্যভূমি এবং দৈনিক শ্যামল সিলেটকে।

আজ ০২ সেপ্টেম্বর ২০২৪ Page: 4 - Daily Punnovumi Epaper 02/09/2024

জেনারেল ওসমানী ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের মহানায়কদের একজন-সিলেটের বিভাগীয় কমিশনার
e.dailypunnovumi.com

আজ ০২ সেপ্টেম্বর ২০২৪ Page: 4 - Daily Punnovumi Epaper আজ ০২ সেপ্টেম্বর ২০২৪ দৈনিক পুণ্যভূমি ই-পেপার

ই-পেপার | The Daily Sylheter Dak 02/09/2024

‘ওসমানী কেবল সিলেটের নন, তিনি পুরো বাংলাদেশের গর্ব। esylhererdak.com

ই-পেপার | The Daily Sylheter Dak ই-পেপার | The Daily Sylheter Dak

ওসমানী জাদুঘরের আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল 02/09/2024

ওসমানী জাদুঘরে জেনারেল ওসমানীর জন্মদিন পালন। sylhetpress.net

ওসমানী জাদুঘরের আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) বলেছেন, জেনারেল ওসমানী ছিলেন আমাদের মুক্তিযুদ্ধ.....

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Noor Manjil, Naiorpool Road
Sylhet
3100

Opening Hours

Monday 10:30 - 16:30
Tuesday 10:30 - 16:30
Wednesday 10:30 - 16:30
Friday 15:00 - 19:00
Saturday 10:30 - 16:30
Sunday 10:30 - 16:30