যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City

যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City

Share

মানবাত্মায় ঈমানী জাগরণ, যৌবনের সুশীল উৎকর্ষ সাধন ও আদর্শ সমাজ বিনির্মানে নিরন্তর সংগ্রাম।

Photos from যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City's post 01/04/2026

সিলেট মহানগর যুব জমিয়তের ঈদ পুনর্মিলনী ও মাসিক বৈঠক অনুষ্ঠিত

আদর্শ সমাজ গঠনে যুব জমিয়তকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মাওলানা আব্দুল মালিক চৌধুরী

সিলেট মহানগর যুব জমিয়ত বাংলাদেশের ঈদ পুনর্মিলনী ও মাসিক বৈঠক আজ ১ এপ্রিল, বুধবার, বাদ এশা বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক, জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও ত্যাগের যে শিক্ষা দিয়ে গেছে, তা আমাদের সাংগঠনিক ও ব্যক্তিগত জীবনে প্রতিফলন ঘটাতে হবে। বর্তমান প্রতিকূল সময়ে আদর্শ সমাজ গঠনে যুব জমিয়তের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আলেম সমাজ ও যুব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই। তিনি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার জন্য তৃণমূল পর্যায়ে কর্মসূচি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা ফয়জুল হাসান খান ও মাওলানা আব্দুল হাসিব খান। আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন এবং দপ্তর সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল কাদির প্রমুখ।

বৈঠকে মহানগরীর সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

বার্তা প্রেরক-
নোমান বিন আফসার
Numan Bin Afsar
প্রচার সম্পাদক,
যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City

01/04/2026

অবশ্যই সবার উপস্থিতি কামনা করছি।

21/03/2026

দেশ ও প্রবাসে অবস্থানরত সকল জনগণকে যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

08/03/2026

নীতি আর আদর্শের প্রশ্নে যারা কখনো মাথানত করেনি, আমি সেই কাফেলার একজন নগণ্য কর্মী।

জমিয়তে উলামায়ে ইসলাম জন্মলগ্ন থেকেই এক আপসহীন ও আদর্শিক কাফেলা। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকের বাংলাদেশ, আকাবিরে দেওবন্দের এই সংগঠনটি সর্বদা হকের ওপর অবিচল ছিল এবং আছে।
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আকিদা সংরক্ষণ এবং ইনসাফ কায়েমের লক্ষ্যেই আমাদের এই পথচলা। ইনশাআল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আদর্শের ঝাণ্ডা সমুন্নত রাখতে আমি বদ্ধপরিকর।
আদর্শের এই লড়াইয়ে আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ।

আব্দুল করিম দিলদার
সাধারণ সম্পাদক,
যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City
শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,
যুব জমিয়ত বাংলাদেশ-Jubo Jamiat Bangladesh কেন্দ্রীয় কমিটি

25/02/2026

সিলেট সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসক মহোদয়কে যুব জমিয়ত সিলেট মহানগরীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

সিলেট সিটি কর্পোরেশন-এর প্রশাসক হিসেবে আপনার দায়িত্ব গ্রহণ সিলেট নগরবাসীর জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমরা বিশ্বাস করি, আপনার দক্ষতা, সততা ও দূরদর্শী নেতৃত্বে নগরীর সুশাসন, নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে।

যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City সিলেট মহানগরী সবসময়ই ন্যায়, উন্নয়ন ও মানবকল্যাণমূলক উদ্যোগের পাশে ছিল এবং থাকবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে আপনার প্রতিটি ইতিবাচক পদক্ষেপে আমরা গঠনমূলক সহযোগিতা করতে প্রস্তুত আছি।

আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আপনাকে সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও সফলতা দান করেন এবং আপনার হাত ধরেই সিলেট নগরী একটি পরিচ্ছন্ন, আধুনিক ও কল্যাণমুখী নগরীতে রূপান্তরিত হয়।

আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভেচ্ছান্তে-
যুব জমিয়ত সিলেট মহানগর

23/02/2026

অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-সিলেট রাস্তা নির্মাণ করা হোক: মাওলানা আবদুর রব ইউসুফী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী আজ জাতীয় প্রচার মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেছেন, বর্তমানে দেশের দূরপাল্লার রাস্তাসমুহের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কটি ব্যবহারের অযোগ্য। প্রায়ই ৫/৬ ঘন্টার রাস্তা ১০/১২ ঘন্টা লেগে যায়। আর ভাংগা চুড়ার কারণে কষ্টতো আছেই। দেশের অন্য কোন মহাসড়ক বিনির্মানে এতো দীর্ঘ সময় বা এতো ভোগান্তি পোহাতে হয়নি।

মাওলানা ইউসুফী বলেন, বিগত নির্বাচনে সিলেট বিভাগের ১৯ টি আসনের মধ্যে ১৮টি আসনেই জয় পেয়েছে বিএনপি। একটি আসনে যে হার হয়েছে তার জবাবও বিএনপির কাছেই রয়েছে।

সে যাই হোক, সিলেট বিভাগ, বি,বাড়িয়া জেলা, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা ও নারায়ণগঞ্জ আংশিক জেলা ব্যাপী এই মহাসড়ক বিস্তৃত। অনেক শিল্পকারখানা, গ্যাসবিদ্যুৎ, কৃষিজাত পণ্য ও খনিজ সম্পদ সরবরাহের রুট এটি। এছাড়া পর্যটন শিল্পের জন্যও রয়েছে এর খ্যাতি। এমন একটি অর্থকড়ির রুট এভাবে দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা শুধু ঐ অঞ্চলের জন্যই নয়, গোটা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও একটি বৃহৎ জনগোষ্ঠীর দূঃখ-দূর্দশা লাঘবের জন্য নেহায়েত প্রয়োজন।

জমিয়ত নেতা মাওলানা ইউসুফী জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত নূতন সরকারের নিকট অগ্রাধিকারের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক বিনির্মানের আহবান জানান।©

14/02/2026

রাজনীতি মানে হিসাব কষা নয়, সত্যের ঝাণ্ডা সমুন্নত রাখাই আমাদের লক্ষ্য

ব্যক্তিগত প্রাপ্তি বা ক্ষমতার মোহ আমাদের রাজনীতির উদ্দেশ্য নয়। জমিয়তে উলামায়ে ইসলাম একটি আদর্শিক কাফেলা, যা শত প্রতিকূলতার মাঝেও নিজ মূলনীতিতে অটল ও অবিচল। আমরা বিশ্বাস করি, রাজনীতির প্রকৃত লক্ষ্য হওয়া উচিত দেশ, ধর্ম এবং মানবতার নিঃস্বার্থ সেবা। ‘কী পেলাম আর কী পেলাম না’—সেই হিসাব মেলানোর জন্য আমাদের এই পথচলা নয়; বরং সত্য ও ন্যায়ের ঝাণ্ডাকে সমুন্নত রাখাই আমাদের মূল মকসুদ।

ইতিহাস সাক্ষী, জমিয়তবিরোধী অপশক্তি বারবার আমাদের পথ আগলে দাঁড়াতে চেয়েছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই—যেকোনো ষড়যন্ত্র বা অপশক্তির মোকাবিলা আমরা পেশীশক্তির জোরে নয়, বরং আমাদের সুমহান আদর্শ এবং নৈতিকতা দিয়ে করবো, ইনশাআল্লাহ।

স্মরণ রাখা প্রয়োজন, বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম জোটবদ্ধভাবে দেশ পরিচালনা করতে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার এই সন্ধিক্ষণে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুব জমিয়তের প্রতিটি স্তরের আমার সহযোদ্ধা, দায়িত্বশীল ও একনিষ্ঠ কর্মী ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান—
আপনারা সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শন করুন। রাজনীতির ময়দানে নানা উস্কানি আসবে, কিন্তু আমাদের কোনোভাবেই বিশৃঙ্খলা বা উগ্রতার পথে পা বাড়ানো যাবে না। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং কঠোর সাংগঠনিক শৃঙ্খলার ভেতরে থেকে দেশ গড়ার লক্ষ্যে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

আব্দুল করিম দিলদার
সাধারণ সম্পাদক,
যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক,
যুব জমিয়ত বাংলাদেশ-Jubo Jamiat Bangladesh কেন্দ্রীয় সংসদ।

09/02/2026

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ Jamiat Ulama-e-Islam Bangladesh সমর্থিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

আহ্বানে-
যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City

Photos from যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City's post 07/02/2026

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা Aftab Uddin Khan আফতাব উদ্দীন খানের শুভ বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যুব জমিয়ত বাংলাদেশ-Jubo Jamiat Bangladesh এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবীর আহমদ, যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City এর সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হায়দার আলী ও অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমরা মহান আল্লাহর কাছে তাঁদের দাম্পত্য জীবন সুখের ও শান্তির হোক এই প্রার্থনা করি।

Photos from যুব জমিয়ত সিলেট মহানগর - Zubo Jamiat Sylhet City's post 04/02/2026

সিলেট-১ আসনে বিএনপি-জমিয়ত জোট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সাথে মহানগর যুব জমিয়তের মতবিনিময়

সিলেট-১ আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সাথে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সমন্বয়ক, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জনাব খালেদ সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ। যুব জমিয়তের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী।

29/01/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক নির্দেশনা

এতদ্বারা সংগঠনের সকল শাখার দায়িত্বশীলদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আসন সমঝোতার ভিত্তিতে জোট মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে, মাঠপর্যায়ে ঐক্যবদ্ধ ভাবে কার্যক্রম পরিচালনার আহবান করা যাচ্ছে।

অতএব, যুব জমিয়ত বাংলাদেশ-এর সাংগঠনিক সকল শাখার আওতাধীন জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলদেরকে সমন্বয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হচ্ছে।

ইসহাক কামাল Ishak Kamal
সাধারণ সম্পাদক,
যুব জমিয়ত বাংলাদেশ-Jubo Jamiat Bangladesh

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Sylhet