DVS Welfare Organization

DVS Welfare Organization

Share

স্বেচ্ছায় মানুষ ও সমাজের সেবা করতে আমাদের পথ চলা।

দেবেরগাঁও স্বেচ্ছা সেবক সমাজ কল্যান সংস্থা

23/11/2025

*ইসলামের দৃষ্টিতে ভূমিকম্পের কারণ ও করণীয়*

ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প শুধু পৃথিবীর কম্পন নয় বরং মানুষের আত্মশুদ্ধি ও দায়িত্ববোধের একটি শক্তিশালী স্মরণ যা কুরআন ও হাদিসে বারবার উঠে এসেছে। ভূমিকম্প আল্লাহর সৃষ্টি জগতের একটি প্রাকৃতিক নিয়ম। ইসলামে পৃথিবীর প্রতিটি ঘটনা আল্লাহর ইচ্ছার অংশ। কুরআনে বলা হয়েছে: ‘তাঁরই নির্দেশে আকাশমণ্ডলী ও পৃথিবী প্রতিষ্ঠিত।’ (সূরা রূম: ২৫)

*ভূমিকম্প সতর্কতা ও সতর্কবার্তা*
হাদিসে আছে, রাসুল (সাঃ) বলেছেন, ‘কোনো সমাজে যখন ফিতনা, অন্যায় এবং অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে ভূমিকম্প ও শাস্তির অন্যান্য নিদর্শন দেখা দেয়।’(মুসনাদে আহমদ)
হাদিস বিশারদরা ব্যখ্যায় বলেছেন, এই বাণী মানবসমাজকে নৈতিক শুদ্ধতার দিকে ডাক দেয়। এটা সরাসরি ‘শাস্তি’ নয়, বরং চেতনা জাগানোর এক সতর্কবার্তা।
ইতিহাসে পাওয়া যায়, একবার মদিনায় ভূমিকম্প অনুভূত হলে নবী (সাঃ) বলেছিলেন, ‘তোমরা আল্লাহর দিকে ফিরে যাও।’ সাহাবারা ভূমিকম্প ঘটলে তাওবা করতেন, নামাজ পড়তেন, দরিদ্রকে দান করতেন, মানুষকে সতর্ক করতেন অর্থাৎ ইসলাম ভূমিকম্পকে শুধুই ভয় নয়, আত্মিক জাগরণের মুহূর্ত হিসেবে দেখে।

*ভূমিকম্পের সময় আমাদের করণীয়*
ইসলাম ভূমিকম্পের মতো দুর্যোগে কিছু বিশেষ কাজ করার নির্দেশ দেয়। ইস্তিগফার, দোয়া, তাওবা, দান, মুসিবতে ধৈর্য, নিহতদের জন্য দোয়া, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। রাসুল (সাঃ) বলেছেন, ‘দান বিপদ দূর করে।’

30/10/2025

আপনারা আমন্ত্রিত।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Sylhet