শ্রী মিন্টু কুমার পাল ফাউন্ডেশন

শ্রী মিন্টু কুমার পাল ফাউন্ডেশন

Share

যেকোনো সংকটময় পরিস্থিতিতে
অসহায় মানুষের সেবা করাই আমাদের একমাত্র উদ্দেশ্য।।

16/08/2025
20/02/2023

মাতৃভাষা মানে নিজেদের পরিচয়, অস্তিত্ব, সংস্কৃতি।
সংগ্রাম করে অর্জন করা ভাষার সম্মান বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব।

Photos from শ্রী মিন্টু কুমার পাল ফাউন্ডেশন's post 19/12/2022

পরম করুণাময় ঈশ্বরের অভিপ্রায়ে গত ৮/১২/২০২২ তারিখে শ্রী মিন্টু কুমার পালের কনিষ্ঠ পুত্র শ্রী ঝলক পালের শুভ পরিণয় সম্পন্ন হয়।এই উপলক্ষে "শ্রী মিন্টু কুমার পাল ফাউন্ডেশন" এর পক্ষ থেকে এতিমখানায় অনাথ/এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী এবং অসহায়,দরিদ্র শীতার্ত সাধারণ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শ্রী মিন্টু কুমার পাল জীবদ্দশায় সবসময় যেকোনো প্রয়োজনে সর্বসাধারণের পাশে থাকার চেষ্টা করতেন/থেকেছেনও। সবাই আর্শীবাদ করবেন তার সন্তানরাও যেনো তার পথ অনুসরণ করে মানুষের কল্যাণে সবসময় কাজ করে যেতে পারেন।
সবাই নবদম্পতিকে দোয়া/আর্শীবাদ করবেন যাতে তাদের ভবিষ্যৎ জীবন অনেক সুখের,শান্তির ও মধুময় হয়।
আপনাদের ভালোবাসাই আমাদের পথচলার প্রেরণা।

Photos from শ্রী মিন্টু কুমার পাল ফাউন্ডেশন's post 21/06/2022

সবার প্রতি আহ্বান জানাচ্ছি যার যার অবস্থান থেকে সাধ্যমত বন্যাকবলিতদের সাহায্যার্থে এগিয়ে আসুন।
এখনো অনেক জায়গায় কোনো ধরনের সহযোগিতা পৌঁছেনি।অনেক মানুষ আছে যারা ত্রানের আশায় ছিল কিন্তু এখন প্রাণের আশাও ত্যাগ করে বসে আছে😩 এখনো পর্যন্ত দেশ-বিদেশের অনেক মানুষ বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন,সরকারি সহযোগিতাও অব্যাহত আছে তবে তা পর্যাপ্ত নয়।
সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে।আসুন আমরা সবাই মিলে একে অন্যের পরিপূরক হয়ে উঠি।অসহায়দের দিকে বাড়িয়ে দেই ভরসার হাত।

#ভালো নেই সিলেটবাসী😭

18/04/2022

এই ডাক্তারি পরামর্শটির বাস্তব উদাহরণ আমি নিজে!!!
গত মার্চের ৬ তারিখের গভীর রাতে আমার ঘুম ভেঙ্গে গিয়েছিল! দ্রুত ওঠে বাথরুমে পেসাব করে বোতলে পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তার দুইদিন পর সিমটম শুরু হলে নিউরোসাইন্স হাসপাতালে যাই। যথারীতি সিটিস্ক্যান! ধরা পড়ে মাইনর স্ট্রোক!
পরামর্শঃ-
যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ:

আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।

হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে স্ট্রোক, হার্ট এ্যাটাকের মত ঘটনাও।

ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।

এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।

১। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।

২। এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।

৩। শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।

এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার স্ট্রোক ,হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।

খুবই গুরুত্তপুর্ন এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি‌ ছড়িয়ে দিন আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।

মনে রাখবেন যেকোন বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটে। সুতরাং সবাই নিয়মটি মানতে চেষ্টা করবেন ।
বিদ্রঃ সংগৃহীত, জনসচেতনতার জন্যে প্রচারিত।

25/03/2022

"স্বাধীনতা" কে শুধু শব্দে নয় ধারণ করতে পারি যেনো মর্মে,ধর্মে এবং অস্তিত্বে।অসহায়তা আর দারিদ্র্যের শৃঙ্খল ভেঙ্গে মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারে আমরা যেনো যার যার অবস্থান থেকে অসহায়দের জন্য সামান্য হলেও একটু চেষ্টা করি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

20/02/2022

বাংলা ভাষা আমাদের অহংকার, আমাদের গৌরব।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা💐

01/01/2022

Happy New Year🥳🎇🎆

সকলকে নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
সময় কত দ্রুত বয়ে যায়।জীবন থেকে আরো একটি বছর চলে গেলো।দিয়ে গেলো অনেক শিক্ষা, সুখস্মৃতি। সাথে নিয়ে গেলো কত শত বিষাদ-বেদনা,ব্যর্থতা,না পাওয়ার যন্ত্রণা। তবু আমরা প্রতিবছর নতুন উদ্যমে নতুন বছরকে স্বাগত জানাই নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখবো বলে।
আসুন নতুন বছরটা ভালো কাজের সংকল্প নিয়ে শুরু করি।শুধু মানুষ নয়,প্রকৃত ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলি।আশেপাশের অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াই।এই শীতে অন্তত একটি মানুষকেও যেনো আমরা সাহায্য করতে পারি।
নতুন বছরে এটাই হোক আমাদের অঙ্গীকার।

27/12/2021

⭕ ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !

⭕ ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !

⭕ ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !

⭕ ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!

প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)

সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!
সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।

17/10/2021

ভালোবাসায় ভালো থাকুক আমাদের পৃথিবী🌸

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Sylhet
3124