26/01/2025
কার্যনির্বাহী কমিটি ( ফেব্রুয়ারি 2025 - মে 2025)
""দুষ্ট নারী নিপাত যাক,
সিঙ্গেল জীবন মুক্তি পাক ""
26/01/2025
কার্যনির্বাহী কমিটি ( ফেব্রুয়ারি 2025 - মে 2025)
05/12/2024
14/09/2024
দুষ্ট নারী নিপাত যাক,
সিঙ্গেল জীবন মুক্তি পাক
29/08/2024
অভিনন্দন
haque
28/08/2024
আলহামদলিল্লাহ, আমাদের তারাপুর সিঙ্গেল সোসাইটির পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় মানুষদের সহায়তার জন্য একটি ক্ষুদ্র প্রচেষ্টা।
© TSS
13/07/2024
তারাপুর চা বাগান অধ্যুষিত এলাকার সবচেয়ে বড় চিরকুমারদের সংগঠন, তারাপুর সিঙ্গেল সোসাইটি (TSS) . সেই টি এস এস এর পক্ষ থেকে একটি মুড়ি পার্টি আয়োজনের চিন্তা ভাবনা চলছে। আগামী বৃহস্পতিবার, 18 জুলাই 2024 রাত 11 ঘটিকায় আযোজিত হবে এই মুড়ি পার্টি। উক্ত মুড়ি পার্টি তে যোগ দিতে আমাদের সাথে রেজিস্ট্রেশন করুন
16/06/2024
ঈদ মোবারক
30/05/2024
আপনি কি সিঙ্গেল, মিঙ্গেল না হওয়ার কারণে আপনার "মিঙ্গেল বন্ধু বা ছদ্মবেশী সিঙ্গেলদের" দ্বারা হেনস্তার শিকার।........ তাহলে আর নয় দিধা দ্বন্দ্ব, চলে আসুন আমাদের সাথে আর হয়ে যান "Tarapur single society" এর একজন গর্বিত সদস্য।
আপনি জানলে অবাক হবেন, শুধু "সিঙ্গেল" নয়, পূর্বে "মিঙ্গেল থেকেও বর্তমানে সিঙ্গেল" হতে চায় এরকম সিঙ্গেলদেরকেও আমরা আপন করে নিতে রাজি আছি। সিঙ্গেল সোসাইটি এর মেম্বার হওয়া মানে সময়, অর্থ, শক্তির অপচয় থেকে আপনি বেঁচে থাকার সুযোগ পাবেন। রমণীর ধোকায় পরে আর কত ক্ষতিগ্রস্ত হবেন। চলে আসুন আমাদের সাথে ।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা _
https://www.facebook.com/profile.php?id=100079559053819&mibextid=ZbWKwL
অথবা _
https://www.facebook.com/share/p/pjtpZnjodtjQFDmf/?mibextid=oFDknk
আমাদের মেসেঞ্জার পেজেও আপনি সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করতে পারেন। প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে আমরা আপনাকে করে নিব TSS এর একজন সদস্য।
ধন্যবাদান্তে,
পরিচালনা পর্ষদ
তারাপুর সিঙ্গেল সোসাইটি
22/05/2024
স্মৃতির পাতায় সাবেক সাধারণ সম্পাদক
........................
তুমি ছিলে আমাদের স্বপ্নদ্রষ্টা, তুমি ছিলে TSS এর প্রাণ ভোমরা। প্রতিষ্ঠাকালীন শীর্ষ ব্যক্তিবর্গের মধ্যে তুমার নামই উঠে আসে সবার আগে। দীর্ঘ প্রায় 2 বছরের ও অধিক সময় তুমি TSS এর হয়ে অনেক ত্যাগ স্বীকার করলে।
কিন্তু আচমকা এক দুর্ঘটনা কেড়ে নিল তুমাকে আমাদের থেকে । বিশুদ্ধ সিঙ্গেল থেকে তুমি হয়ে গেলে মিঙ্গেল। রমণীর ধোকায় পা দেওয়ার আগে একটিবারও ভাবলে না আমাদের কথা, ভাবলে না প্রিয় এই সংগঠনের কথা। তীব্র গণ অসন্তোষ, গণ অভ্যুত্থান এবং তৎকালীন TSS এর অপরাপর সদস্যদের বিদ্রোহের আশঙ্কায় তুমাকে আমরা সাময়িক বহিষ্কার করতে বাধ্য হই। অন্যথায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়ত পুরো TSS জুড়ে। মিঙ্গেল হওয়ার ভাইরাসে আক্রান্ত হতো পুরো TSS পরিবার। আর তাই তুমাকে বরখাস্ত করা। একটি দলের জন্য সাধারণ সম্পাদক যে কত গুরুত্বপুর্ন সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই সাধারণ সম্পাদক বিপদগামী হলে সংগঠনের অপরাপর সদস্যদের অবস্থা কেমন হবে সেটা ভাবতেও বেশি বেগ পাওয়ার কথা না।
মানুষ মাত্রই ভুল। আমার ভেবেছিলাম তুমি খুব শীগ্রই আবারো আমাদের মাঝে ফিরে আসবে। এক দিন, দু দিন করে, প্রায় দুই বছর পেরিয়ে গেলেও তুমাকে আমরা আর ফিরে পেলাম না। তাই বলে TSS তো আর বসে থাকে নি। সাংগঠনিক কাঠামো ঠিক রেখে TSS তার কর্মকাণ্ড বেশ সফলতার সঙ্গেই করছে এবং ইতিমধ্যে জনমনে বেশ সুনামও কুড়িয়েছে। তারপরও আমাদের প্রত্যাশা খুব দ্রুতই তুমি তুমার ভুল শুধরে পুনরায় সিঙ্গেল হওয়ার প্রকাশ্য ঘোষণা দিবে।
ইতি,
তারাপুর সিঙ্গেল সোসাইটি
টি এস এস