গোধূলির কবিতা

গোধূলির কবিতা

Share

Area sales Manager, UniMed Pharma. Ex.Professional Service Manager.Renata ltd.

28/07/2025
28/12/2023

অনেক দিন পরে।

13/03/2023

প্রিয়া তুমি এলে

এম.হুমায়ুন কবির

যে মরুতে ছিল শুধু বালি পাথর
শুকনো নদী ছিল নিরব নিথর
যেথায় শুধু বইতো বালির ঝর
তুমি নিয়ে এলে বৃষ্টির পসর।

তুমি এলে সাজে স্বপ্নের দোসর
ঘাস ফুল গাছ পাখিদের বাসর
তুমি এলে চাঁদের জোৎস্না হাসে
নক্ষত্র জ্বলে মিটিমিটি আকাশে।

বসন্ত ছড়িয়ে যায় চারিদিকে
সুরের মূর্ছনায় কোকিল ডাকে
মুখরিত জংগলবাড়ি কলেজ ক্যাম্পাস
সজিব হয় ঈষা খা'র নিরব আবাস।
প্রিয়া তুমি এলে অমৃত স্বাদে ধানসিঁড়ি
তোমায় নিয়ে বাকি জীবন দেবো পারি।

07/03/2022

বনলতা সেন
-জীবনানন্দ দাশ

হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

ছবিতে- শর্মিলা ঠাকুর

#ল্যাম্পপোস্ট

03/01/2022

তুমি হীনা এই রাত
এম.হুমায়ুন কবির

আধোরাত মেঘে ঢাকা শশী
জ্যোৎস্নার তাই মলিন হাসি
অশ্বত্থের পাতায় ঝিরিঝিরি কাঁপন
নিথর জলের বুকে ঢেউ তুলে পবন।
রাতজাগা পাখির করুন বাঁশি
শিশ দিয়ে যায় দূরে।
তুমি হীন নিঃসঙ্গতার আর্তি
আমার পৃথিবী জুড়ে।
চলে গেছো ভেঙ্গে বিশ্বাস
শূন্যে খুঁজে আদি অভিলাষ।
কতো যে যন্ত্রণায় কাটে বেলা
সয় না প্রাণে তোমার অবহেলা
নিরবে চলে গেছো বহু দূরে
জানি তুমি আসবে না ফিরে।
পোড়া চোখে ব্যথার নদী বয়ে চলে
বুকের ভিতর বিরহের অনল জ্বলে ।
ভালোবাসার অপরাধে হলাম দোষী
তোমাকে হারিয়ে কেমন করে বাঁচি?

20/07/2021

পবিত্র ঈদ উল আযহা বয়ে আনুক জীবনে অনাবিল শান্তি, শুদ্ধতায় ভরে উঠুক অন্তর।মহান আল্লাহর কাছে কবুল হোক আমাদের কোরবানি।
ঈদ মোবারক

17/04/2021

পোড়া গোধূলি কাব্যগ্রন্থের প্রচ্ছদ মূল্য ২০০/=(৩০মে ২০২১ পর্যন্ত কুরিয়ার চার্জ ফ্রী )

29/03/2021

পোড়া গোধূলি কাব্য গ্রন্থের প্রি-অর্ডার করতে কল করুন -০১৬৪৪১০৯৩৮০

10/01/2021

অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Sylhet