Ranu Begum Foundation

Ranu Begum Foundation

Share

আল্লাহতায়ালা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে।
— (মুসলিম, হাদিস : ২৩১৪)

Founded on December 9th, 2023, the Ranu Begum Foundation stands as a beacon of hope and compassion for those in need. Named in honor of our beloved mother, the late Ranu Begum, whose spirit of selflessness and kindness continues to inspire us, we dedicate our lives to extending a helping hand to others. Our foundation proudly carries forward her legacy, championing the cause of social justice and equality for all.

25/03/2024

***** রোজা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ হাদিস *****

১। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, হাদিসে কুদসিতে রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ‘আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য—রোজা ব্যতীত। কারণ, রোজা আমার জন্যই এবং আমি নিজেই তার প্রতিদান দেব।’ (মহানবী সা. আরও বলেন) ‘রোজা ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার। যাঁর হাতে মুহাম্মদের প্রাণ তাঁর শপথ! অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধের চেয়েও সুগন্ধময়। রোজাদারের জন্য রয়েছে দুটি খুশির মুহূর্ত আছে, যা তাকে আনন্দিত করে। যখন সে ইফতার করে, সে খুশি হয় এবং যখন সে তার পালনকর্তার সঙ্গে সাক্ষাৎ করবে, তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে।’ (বুখারি, হাদিস: ১৯০৪)

২। হজরত হুজায়ফা (রা.) বলেন, আমি মহানবী (সা.)-কে বলতে শুনেছি, ‘মানুষের পরিবার, ধন-সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফেতনা ও গুনাহর কাফফারা হলো নামাজ, রোজা ও সদকা।’ (বুখারি, হাদিস: ১৮৯৫)

৩। হজরত সাহল ইবনে সাআদ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) এরশাদ করেন, ‘জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে, যার নাম রাইয়ান। কিয়ামতের দিন ওই প্রবেশদ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। তারা ছাড়া আর কেউই ও দরজা দিয়ে প্রবেশ করবে না। বলা হবে, ‘কোথায় রোজাদারগণ?’ সুতরাং তারা ওই দরজা দিয়ে (জান্নাতে) প্রবেশ করবে। এর পর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সেই দরজা বন্ধ করা হবে। ফলে তা দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না।’ (বুখারি, হাদিস: ১৮৯৬)

৪। হজরত আবু সাইদ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে, সেই বান্দাকে আল্লাহ বিনিময়ে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন।’ (বুখারি, হাদিস: ২৮৪০)

৫। হজরত উসমান বিন আবুল আস থেকে বর্ণিত, মহানবী (সা.) এরশাদ করেন, ‘রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ; যেমন যুদ্ধের সময় নিজেকে রক্ষা করার জন্য তোমাদের ঢাল থাকে।’ (মুসনাদে আহমাদ, সহিহুল জামিউস সাগির, হাদিস: ৩৮৭৯)

৬। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘কিয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, ‘হে আমার প্রতিপালক, আমি তাকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন।’ কোরআন বলবে, ‘আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন।’ মহানবী (সা.) আরও বলেন, ‘অতএব উভয়ের সুপারিশ গৃহীত হবে।’ (মুসনাদে আহমাদ, সহিহ তারগিব, হাদিস: ৯৬৯)

৭। হজরত আবু উমামা (রা.) বর্ণনা করেন, আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল, আমাকে এমন কোনো আমলের আজ্ঞা করুন; যার বিনিময়ে আল্লাহ আমাকে লাভবান করবেন।’ (অন্য এক বর্ণনায় আছে, ‘যার মাধ্যমে আমি জান্নাত যেতে পারব’) তিনি বললেন, ‘তুমি রোজা রাখো। কারণ, এর সমতুল্য কিছু নেই।’ পুনরায় আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল, আমাকে কোনো আমলের আদেশ করুন।’ তিনি পুনরায় একই কথা বললেন, ‘তুমি রোজা রাখো। কারণ, এর সমতুল্য কিছু নেই।’ (নাসায়ি, সহিহ্ তারগিব, হাদিস: ৯৭৩)

৮। হজরত হুজায়ফা (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) আমার বুকে হেলান দিয়ে ছিলেন। তখন তিনি বললেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন রোজা রাখার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কিছু সদকা করার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে, সেও জান্নাত প্রবেশ করবে।’ (মুসনাদে আহমাদ, সহিহ্ তারগিব, হাদিস: ৯৭২)

Photos from Ranu Begum Foundation's post 21/02/2024

আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি.…

আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমাদের ২য় ইভেন্টটি সম্পন্ন হয়েছে। আজকে রেনু বেগম ফাউন্ডেশন থেকে আমাদের নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের (রমসিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়) প্রতিটা ক্লাসের ১ থেকে ৩ নাম্বার পর্যন্ত সবাইকে শিক্ষা সামগ্রী হিসেবে একটি করে স্কুল ব্যাগ দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জিতেন্দ্র মোহন ধর টিপন, স্কুল শিক্ষিকাবৃন্দ, শুভাকাঙ্ক্ষী Shukur Shahid এবং ফাউন্ডেশনের কো-ফাউন্ডার Selim Uddin। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বছর প্রথম দেওয়া তাই আমি আশা করি সামনের দিকে আরো বড়ো পরিসরে এটি করবো। এইটা দেওয়ার উদ্দ্যেশ্য হলো ছোট ছোট বাচ্চারা যাতে পড়ার প্রতি আরো মনোযোগী হয় এবং সকলের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব যাতে সৃষ্টি হয়ে তাহলেই তারা ভালো একটা ফলাফল করে। এইখান থেকেই হয়তো কেউ একজন দেশ পরিচালনার কাজে নিয়োজিত হবেন এবং অনেকেই দেশের বিভিন্ন পজিশনে যোগদান করবেন। এখন থেকে প্রতি বছর রেনু বেগম ফাউন্ডেশন থেকে এইটা চালু থাকবে। এবং সামনের বছর আরো বাড়ানোর বিষয়ে চিন্তা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে আমাদের ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে এই আশাবাদ করছি। স্কুলের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। এছাড়াও যারা মানসিকভাবে এবং আর্থিকভাবে আমাদের পাশে আছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

20/02/2024

আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি.......

Ranu Begum Foundation এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী।



#রেনু_বেগম_ফাউন্ডেশন

13/02/2024

"We aim to provide assistance and support to impoverished individuals and those living on the streets, offering them resources, opportunities, and a helping hand to improve their quality of life and empower them to overcome the challenges they face."

23/01/2024

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

১. যে লোক দুনিয়া থেকে কোনো ঈমানদারের কোনো মুসিবাত দূর করে দেবে, আল্লাহ তাআলা বিচারের দিন (পরকালে) তার থেকে মুসিবাত সরিয়ে দেবেন।

২. যে লোক কোনো দুঃস্থ (অসহায়) লোকের অভাব দূর করে দেবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে তার দুরবস্থা দূর করে দেবেন।

#রেনু_বেগম_ফাউন্ডেশন

22/01/2024

ভালো কাজে সহযোগিতা করা কিংবা ভালো কাজের প্রতিযোগিতা করা ইসলামের নির্দেশ। প্রশ্ন হলো- ভালো কাজ করা ব্যক্তি যদি নিজ দলের কিংবা পছন্দের না হয় তবে তার ভালো কাজে একে অপরকে সাহায্য-সহযোগিতা করা যাবে কি?
ভালো কাজ করা আর ভালো কাজের একে অপরকে সাহায্য-সহযোগিতা করা একই কথা। কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা মানুষকে ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার এমন নির্দেশই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى
'তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অন্যকে সাহায্য-সহযোগিতা কর।' (সুরা মায়েদা : আয়াত ২)
#আফসোসের বিষয়.............
মুসলিমদের অনেকেই সুমহান জীবন ব্যবস্থা ইসলামের অনুসারি হওয়া সত্ত্বেও অন্যের ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার ক্ষেত্রে উদারতা দেখাতে পারে না। ন্যূনতম ভালো কাজের প্রশংসা করারও মানসিকতা রাখে না। যা কোনোভাবেই কাম্য নয়।
#মনে রাখতে হবে.............
কে কাজ করছে তাকে দেখে নয় বরং ব্যক্তির ভালো কাজ দেখে একে অন্যকে সাহায্য-সহযোগিতা করাই হচ্ছে ইসলামের নির্দেশ। এমনটি যেন না হয় যে, কাজ না দেখে কর্তাকে সমর্থন করা হয়।
#রেনু_বেগম_ফাউন্ডেশন

13/01/2024

হাদিসে আরও বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০টি প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’
সহিহ্ মুসলিম : ২৫৬৬

12/01/2024

মহান আল্লাহ পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে সমাজকল্যাণমূলক কাজকে ইবাদত ও সওয়াবের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। এক আয়াতে মহান আল্লাহ বলেন, ‘পূর্ব ও পশ্চিমে মুখ ফেরানোটাই সৎকর্ম নয়, বরং প্রকৃত সৎকর্মশীল ওই ব্যক্তি, যে বিশ্বাস স্থাপন করে আল্লাহ, পরকাল, ফেরেশতামণ্ডলী, আল্লাহর কিতাব ও নবীদের ওপর এবং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সম্পদ ব্যয় করে নিকটাত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, প্রার্থী ও দাসমুক্তির জন্য। ’
(সুরা : বাকারা, আয়াত : ১৭৭)

10/01/2024

আমাদের ফাউন্ডেশনের যাত্রা কেবল শুরু হলো এখনও অনেক রাস্তা বাকি, আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে সেই পথটা পাড়ি দিতে চাই। আসুন হাতে হাত রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁই
🤝🤝🤝

#রেনু_বেগম_ফাউন্ডেশন

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Sylhet
3100