mosobbir ali foundation

mosobbir ali foundation

Share

Mosobbir ali foundation uk. charity no 1189988 Efforts to alleviate poverty

Photos from mosobbir ali foundation's post 19/03/2026

Below english translation
এই ঘরটি তৈরিতে তার এক প্রতিবেশী ফাউন্ডেশনকে ৫০% ফান্ডিং করেছেন।
আর ফাউন্ডেশনের CEO এটিই চান, যেন একে অপরের সহযোগিতায় আমাদের চারপাশের কোন গৃহহীন ও জরাজীর্ণ ঘর আর না থাকে।

গত ১৫/৩/২৬ইং ফাউন্ডেশনের ৩৬তম এই ঘরটি সিলেট জেলার জালালাবাদ থানার বলাউরা গ্রামের এক গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সে সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য।
ঘরটিতে ৫০% ফান্ডিং করেছেন অত্র গ্রামের ফ্রান্স প্রবাসী বেলাল আহমদ।

আমাদেরকে আরো জানতে, ফেইসবুকে ফলো করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.mosobbir-ali-foundation.com

A generous neighbour contributed 50% of the funding to support the construction of this home through the foundation. The CEO highlighted that, through collective effort and cooperation, their mission is to eliminate homelessness and replace unsafe, rundown housing within the community.

On 15 March 2026, the foundation proudly handed over its 36th home to a previously homeless family in Balaura village, under Jalalabad Police Station in Sylhet district. The handover ceremony was attended by foundation officials and other respected members of the community.

This project was made possible in large part by Belal Ahmed, a French resident originally from the village, who provided half of the total funding.

Photos from mosobbir ali foundation's post 03/03/2026

Below english translation
২টি ডিপ টিউবওয়েল দ্বারা আরো নয়টি পরিবারকে বিশুদ্ধ পানির অভাব দূর করেছে "মছব্বির আলী ফাউন্ডেশন"। আমাদের ওদেখায় অসংখ্য বিশুদ্ধ পানি বঞ্চিত মানুষ, বাস করেছেন আমাদের আশপাশে। ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রয়াসে সম্ভব নয় এই বৃহৎ সমস্যা সমাধানের। ফাউন্ডেশন মনে করে আপনিও চাইলে আপনার আশপাশের কয়েক পরিবারকে সংযুক্ত করে একটি ডিপ টিউবওয়েল দিতে পারেন।
গত ১০/১/২৬ তারিখে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বেতসান্দি ও ঘুরন গ্রামে ৯টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর সিইও জনাব এম এ খালিক সাহেব ও ফাউন্ডেশন এর কর্মকর্তা বৃন্দ।

এ বিষয়ে যে কোন পরামর্শ চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের আরো জানতে ওয়েবসাইট ভিজিট করুন www.mosobbir-ali-foundation.com

We have seen countless people living in our neighborhood deprived of clean water.

"Mosobbir Ali Foundation" has eliminated the lack of clean water for nine families through a deep tube well and a hand-operated tube well.
This small effort by the foundation is not likely to solve this big problem.

The Foundation believes that you too can extend the reach of clean water to a few families in your neighborhood by connecting them with a deep tubewell. If you have any suggestions in this regard, you can contact us.

13/01/2026

Below English translation
ফাউন্ডেশনের সিইও- এর সংক্ষিপ্ত স্বদেশ প্রত্যাবর্তনে উষ্ণ অভ্যর্থনা।

গতকাল ফাউন্ডেশনের সিইও জনাব আব্দুল খালিক সাহেব ও উনার সহধর্মিণীর সংক্ষিপ্ত বাংলাদেশ সফর উপলক্ষে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।

তিনি উপস্থিত ফাউন্ডেশনের কর্মকর্তা প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আমাদেরকে আরো জানতে, ফেইসবুকে ফলো করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.mosobbir-ali-foundation.com

Warm welcome for the foundation's CEO on his brief homecoming.

Yesterday, our Foundation CEO Mr. Abdul Khaliq and his wife were given a warm welcome at Sylhet Osmani International Airport on their brief return to the country.

He expressed his thanks and gratitude to the foundation officials present.

11/01/2026

Below english translation
UK ট্রাস্টি বোর্ডের AGM 26 সম্পন্ন। গতকাল ইংল্যান্ডের ডনকাস্টার সিটির "মছব্বির আলী ফাউন্ডেশ" এর স্থায়ী কার্যালয়ে AGM অনুষ্ঠিত হয়েছে। এজিএম অনুষ্ঠানে গত বছরের আয় ব্যয় উত্থাপন ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সাত জন সদস্য সাবাই উপস্থিত ছিলেন।

আমাদেরকে আরো জানতে, ফেইসবুকে ফলো করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.mosobbir-ali-foundation.com

The UK Board of Trustees AGM 2026 was held yesterday at the permanent office of the "Mosobbir Ali Foundation" in Doncaster City, England.
The AGM ceremony discussed in detail the income and expenditure of the previous year and the future work plan. Seven members of the Board of Trustees were present at the ceremony.

Photos from mosobbir ali foundation's post 27/12/2025

গতকাল ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হলো।সভায় পরবর্তী উন্নয়ন প্রকল্পের দুটি প্রস্তাব পাস হয়েছে। ১টি ডিপ টিউবওয়েল ও একটি ঘর।সভায় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জনাব আজম আলী স্যার (প্রধান শিক্ষক লাল টেক আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়)। জনাব আনোয়ারুল ইসলাম বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব। জনাব আনোয়ার হোসেন সাবিলিল্লাহ প্রজেক্ট এর কোষাধক্ষ্য সহ ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Photos from mosobbir ali foundation's post 24/12/2025

Below english translation
পক্ষাঘাতগ্রস্ত স্বামী আর হৃদরোগী স্ত্রী, তাদের দুইটি প্রাপ্তবয়স্ক কন্যাকে নিয়ে গত ৫ বছর ধরে অন্যের বাড়িতে বসবাস করছিল, এই গৃহহীন পরিবার কখনও ভাবেনি যে তাদের নিজস্ব একটি বাড়ি থাকবে।
ফাউন্ডেশন তাদের এই পরিস্থিতি বিবেচনা করে এই ঘরটি নির্মাণ করে দিয়েছে।

ফাউন্ডেশন মনে করে-
আপনি চাইলে আপনার আত্মীয় বা প্রতিবেশী কে ও এমন একটি ঘর তৈরি করে দিতে পারেন। প্রয়োজন হলে আমাদের পরামর্শ অসহযোগিতা নিতে পারেন।

গত ১৯/১২/২০২৫ তারিখে সিলেটের দক্ষিণ সুরমা থানার তেতলী ইউনিয়নের ছমিপুর গ্রামের জিলাল মিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে বাড়িটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে গ্রামের প্রবীণরা এবং ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমাদেরকে আরো জানতে, ফেইসবুকে ফলো করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.mosobbir-ali-foundation.com

A paralyzed husband and a heart patient wife With their two adult daughters who lived in someone else's house for past 5 years never thought they would have a house of their own.
In this situation, the foundation has built a house considering their remote situation.
The house was formally handed over to Jilal Miah of Somipur village, Tetli union, South Surma police station, Sylhet. on 19/12/2025.The village elders and foundation officials were present at the ceremony.

Photos from mosobbir ali foundation's post 05/12/2025

Below english translation
নির্মানাধীন প্রকল্প "শান্তির নীড়" প্রজেক্ট থেকে যে ঘর টি যাদের কে নির্মাণ করে দিচ্ছি, তারা বিগত পাঁচটি বছর গৃহহীন অবস্থায় অন্যের ঘরে বসবাস করছিল। ইনশাআল্লাহ আর ১০-১৫ দিন পরে তাদেরকে আমরা হস্তান্তর করতে পারব।

আমাদেরকে আরো জানতে, ফেইসবুকে ফলো করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.mosobbir-ali-foundation.com

The houses we are currently building under the "Shanti Neer" project have been living in other people's homes for the past five years as homeless people. InshaAllah, we will be able to hand over the houses to them within 10-15 days.

Photos from mosobbir ali foundation's post 27/11/2025

Below english translation
একটি টয়লেট তৈরিতে খরচ হয় ৪০ থেকে ৪২ হাজার টাকা। এই টাকা খরচ করার সামর্থ্য নেই দেশের লক্ষ লক্ষ দরিদ্র পরিবারের।তাই বাধ্য হয়ে সহায় সম্বলহীন পরিবার অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করছে।

আর এই অস্বাস্থ্যকর বিষয়টি ফাউন্ডেশনের CEO এম এ খালিক সাহেব গুরুত্বের সাথে দেখেন।CEO মনে করেন আপনিও চাইলে আপনার আত্মীয় বা প্রতিবেশী কে এরকম একটি টয়লেট তৈরি করে দিতে পারেন।

(প্রয়োজনে আমাদের পরামর্শ নেবেন)

আর তাদের জন্য ফাউন্ডেশনের "টয়লেট ফেসিলিটিজ প্রজেক্ট" থেকে ২টি টয়লেট তৈরি করে, (১৯ ও ২০নং) গত ২০/১১/২৫ইংতারিখে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের গকুলপুর ও বনগাঁও গ্রামে যথাক্রমে চমক আলী ও মুয়াজ্জিন মিয়ার কাছে টয়লেট গুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সেখানে ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদেরকে আরো জানতে, ফেইসবুকে ফলো করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.mosobbir-ali-foundation.com

Most people in Bangladesh are poor and have no means of self-sufficiency. Therefore , every household is forced to use unhygienic toilets.Because they cannot afford to spend 40/42 thousand to build a hygienic toilet.

Seeing their use of this unhygienic toilet, the CEO of the foundation, M.A. Khaleq, added toilet facilities to the foundation, thereby ensuring hygienic toilets for these helpless people.

The CEO thinks you can also build a toilet like this for your relative or neighbor if you want. (Take our advice if necessary)

The last 2 toilets, (19 and 20 NO) were constructed and officially handed over on 20/11/25 in the presence of the foundation officials.
Both Chamak Ali and Muazzin Miah are residents of Gokul Pur and Bangaon villages of Tetli Union, Sylhet district.

Photos from mosobbir ali foundation's post 05/11/2025

Below english translation
দুটি বাড়িতে ১৫টি পরিবারের বসবাস। তাদের মধ্যে ১৩টি পরিবারের নিজস্ব কোন টিউবওয়েল নেই। আর এই ১৩টি পরিবারকে ১টি ডিপ টিউবওয়েল দ্বারা বহুমুখী পাইপ সংযুক্ত করে ১৩টি পরিবারকে নিরাপদ পানির সংস্থান করে দিয়েছে "মছব্বির আলী ফাউন্ডেশন"।

গত ২৫/১০/২৫ইং,সিলেট জেলার, দক্ষিণ সুরমা উপজেলার‘ তেতলি ইউনিয়নের, টিল্লাপাড়া গ্রামে এইসব হতদরিদ্র পরিবারের মধ্যে ডিপ টিউবওয়েল টি হস্তান্তর করা হয়েছে।

আমাদেরকে আরো জানতে, ফেইসবুকে ফলো করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.mosobbir-ali-foundation.com

Multi Communal Water Facility – Tillapara Tetley Union

In the village of Tillapara Tetley Union, 13 families previously lacked access to safe drinking water and did not have individual tube wells. Recognizing this urgent need, the Mosabbir Ali Foundation stepped in with a sustainable solution.

Through the installation of a deep tube well connected via a multi-pipe distribution system, the foundation has successfully provided these families with clean and safe water—a vital resource for health, dignity, and daily life.

Photos from mosobbir ali foundation's post 26/10/2025

আজ ফাউন্ডেশনের বাংলাদেশ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সভায় বিভিন্ন প্রকল্প থেকে ২টি টয়লেট ১টি ডিপ টিউবওয়েল ও ১টি ঘর তৈরীর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি পরিদর্শন টিম গঠন করা হয়েছে। এ সভায় একজন মেহমান উপস্থিত ছিলেন জনাব আফসর মিয়া (সামাজিক ব্যক্তিত্ব)

আমাদের জানতে পেজটি ফলো করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন

https://www.mosobbir-ali-foundation.co.uk

Photos from mosobbir ali foundation's post 14/09/2025

Below english translation
"হ্যাঁ আমরা ফাউন্ডেশনের "টয়লেট ফেসিলিটি প্রজেক্ট" থেকে এরকম ১৬টি পরিবারের প্রায় ১০০ জন হতদরিদ্র মানুষকে ৬টি টয়লেট তৈরি করে দিয়ে ওদের মুখে হাসি ফুটিয়েছি"

ফাউন্ডেশন মনে করে প্রত্যেক স্বাস্থ্য ও পরিবেশ সচেতন মানুষ এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

গত ১/৯/২৫ তারিখে জালালাবাদ থানার হাউসা গ্রামের ৩টি পাড়ায় ও বিশ্বনাথ উপজেলার মনুকুফা গ্রামে মোট ১৬ টি পরিবারের মধ্যে ৬টি টয়লেট হস্তান্তর করা হয়েছে।
visit our website
https://www.mosobbir-ali-foundation.co.uk

The foundation has put smiles on the faces of over one hundred impoverished people from sixteen families through our Toilet Facilities Project.

On September 1st 2025, six toilets were handed over to sixteen families in three neighbourhoods of Hausa village within the vicinity of Jalalabad police station and Manukufa village in Biswanath Upazila.

Photos from mosobbir ali foundation's post 09/07/2025

Below english translation
এতিম মাদ্রাসার ৫৫০ জন ছাত্রছাত্রীদের পানির সমস্যা সমাধান করেছে ফাউন্ডেশন।

বহুবিধ সমস্যায় জর্জরিত লামাকাজী দারুল উলুম এতিম মাদ্রাসায়, ৫৫০ এর অধিক ছাত্রছাত্রী সহ, দুই শতাধিক আবাসিক ছাত্রছাত্রীদের জন্য ২০টি গোসল খানা, ২টি কিচেন ও সর্বত্র অজুখানার সংযোগ করে দিয়েছে ফাউন্ডেশন এর গভীর নলকূপ প্রকল্প। এত প্রকল্প ব্যয় হয়েছে - ২৩৪৮০৮/ টাকা।

গত ২৬/০৬/২৫ ইং তারিখে সিলেট জেলার, বিশ্বনাথ উপজেলার, লামা কাজী বাজার সংলগ্ন লামাকাজী দারুল উলুম হাফিজিয়া এতিম মাদ্রাসায় আমাদের ২৬তম ডিপ টিউবওয়েল টি নির্মাণ শেষে হস্তান্তর করা হয়েছে। আমাদের জানতে ওয়েবসাইট ভিজিট করুন
https://www.mosobbir-ali-foundation.co.uk

The foundation has solved the water problems for children at the local Lamakazi Darul Ulum Orphanage Madrasa.

The foundation's deep tube well project has connected 20 baths, two kitchens and sanitation for more than 550 residents of the orphanage, which has been plagued by multiple problems. It has been handed over after construction to Lama Kazi Bazar, Bishwanath Upazila of Sylhet district on 26th June 2025.

https://www.mosobbir-ali-foundation.co.uk

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


হাউসা, জালালাবাদ, সদর, সিলেট।
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 10:00 - 18:00