বাংলা বইটা পড়াতে বাংলার শিক্ষক লাগে। গণিত বইটা পড়াতে গণিতের শিক্ষক লাগে৷ ইংরেজি বইটা পড়াতে ইংরেজির শিক্ষক লাগে।
তবে, খুব আশ্চর্যজনকভাবে, ইসলাম শিক্ষা বইটা পড়াতে ইসলামের কোনো শিক্ষক লাগে না৷ কখনো বাংলার শিক্ষক, কখনো গণিতের, কখনো-বা ইংরেজির শিক্ষকই সেটা পড়িয়ে ফেলেন৷ মাঝে মাঝে হিন্দু শিক্ষকও ইসলাম শিক্ষার ক্লাস নিয়ে ফেলেন কিন্তু।
হ্যাঁ, এটাই বাংলাদেশের সো কল্ড সেকুলারিজম আর লিবারেলিজম৷
আবার, সা রে গা মা পা শিখাতে কিন্তু হাজারে হাজারে শিক্ষক নিয়োগের নির্দেশ জারি হবে, কিন্তু ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ ৫০ বছরেও দেওয়া যাবে না৷ খাঁটি বৈষম্যবিরোধি অবস্থান 🙂
ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা
দেশ, জাতি ও উম্মাহ আমাদের শক্তি। নিরপেক্ষ নয়, ইনসাফের সাথে সত্য প্রকাশে আমরা চুক্তিবদ্ধ।
পশ্চিমা বসদের মন রক্ষ করে এদেশের কিছু দল, কিছু ব্যক্তি রাজনীতি করবে- এটা তাদের পলিসি অব পলিটিক্স। চোখে আঙ্গুল দিয়ে রাজনীতি জমিয়ত করেছে এবং সেই সাহস জমিয়তের এখনো আছে। কারণ তাদের চাওয়া পাওয়ার কোনো লোভ নেই। যাদের লোভ থাকে না, তারা চোখে আঙ্গুল দিয়ে কথা বলতে পারে।
রাজনীতির চলমান প্রেক্ষাপটে জমিয়তের শত্রু বৃদ্ধি হবে। রাজনীতির চলন্ত চাকায় জমিয়তকে পিষ্ট করতে চাইবে অনেক পক্ষ।কুৎসা রটানো হবে জমিয়তের বিরুদ্ধে প্রচুর। মিথ্যা অপবাদ দেয়া হবে সীমাহীন।
জমিয়ত নীতির উপর অটল থাকতে হবে।জমিয়তকে নীতিচ্যুৎ আপোষ করলে হবে না। রাজনীতির চাকা সব সময় সমান ঘুরে না।এক অবস্থায় থাকে না।দ্রুত গতি পরিবর্তন করে।
সমালোচনার পাত্তা না দিয়ে দলীয় কাজের পরিধি বৃদ্ধি করা উচিত।কাজেই বাঁচতেই হবে।কাজেই মরতে হবে।জমিয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ সম্মান অর্জন করতে পারবে না। বরং উল্টো গণমানুষের কাছে নিন্দিত হবে।
জমিয়ত কেন অনন্য?
১!কারণ জমিয়ত হচ্ছে সর্ব সময়ের উঁচু মাপের আলেমদের দল। এমন সকল মনিষীদের দল, যাদের ইলম এবং হিলম এর উপর জনগণের আস্থা ছিল। ভালোবাসা ছিল ঢের। সময়ের সেরা আলেমদের একচেটিয়া এতো আধিক্য অন্য কোনো দলে ছিল না।যেই বিশেষত্ব কখনো হারিয়ে যায় না।টিকে থাকে আজীবন।
২!জমিয়ত কখনো ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক দল না।জমিয়ত হচ্ছে দেওবন্দী চেতনা কেন্দ্রিক দল।যেটা সব সময় সমানতালে বিদ্যমান থাকে।জমিয়তের পরবর্তী নেতা কে হবে? তা নিয়ে অগ্রীম টেনশন এবং পরিকল্পনা করতে হয় না।সময় তার অভিভাবক বেছে নেয়।নেতা নির্বাচনে ভুল করে না একটুও।
যে বিশেষত্ব অন্য দলে নেই। অন্যান্য দল বেশিরভাগ ব্যক্তি এবং পরিবার কেন্দ্রিক দল। ফলে ব্যক্তি হারিয়ে গেলে, পরিবারের পতন হলে,দল কঠিন হোঁচট খেয়ে অনেকটা হারিয়ে যায়।অপরিচিত এবং দুর্বল হয়ে পড়ে থাকে।
এই গুণদুটির কারণেই জমিয়তে সব সময় কঠিন মুহূর্ত পেরিয়ে আবার নতুন করে জাগরণ সৃষ্টি হয়।জমিয়ত বারবার বিশ্বাস ঘাতকদের শত বাধা পেরিয়ে টিকে যায়।জমিয়ত এমন চেতনার নাম যে চেতনা মরা গাঙে জোয়ার তুলতে অভ্যস্থ।
সময়ের কোকিলরা আসবে,যাবে। সময়ের আগে পেকে যায়। ফলে অল্প সময়ে হারিয়ে যায়। কিন্তু জমিয়ত কখনো হারে না।জমিয়ত আদিকাল থেকেই ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
© সাঈদ মাহমুদ
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
Sylhet
3100
