হাজী জছির আলী ট্রাস্ট

হাজী জছির আলী ট্রাস্ট

Share

আসসলামুআলাইকুম!

22/10/2025

হাজী জছির আলী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের জন্য সামান্য কিছু উপহার।
আল্লাহ তা'আলা এই উপহারকে কবুল করুন, এই কার্যধারা অব্যাহত রাখার তাওফিক দান করুন।

Photos from হাজী জছির আলী ট্রাস্ট's post 27/02/2025

হাজী জছির আলী ট্রাস্ট এর সৌজন্যে শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার প্রদান করা হয়।

Photos from হাজী জছির আলী ট্রাস্ট's post 24/02/2024

"মানুষ বাঁচে কর্মে, কর্মেই মানুষের পরিচয়।
নিঃস্বার্থভাবে কাজ করুন, চির-অম্লান হয়ে থাকবেন"

শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি আমেরিকা প্রবাসী, আমাদের ট্রাস্টের অন্যতম দাতা সদস্য, শ্রদ্ধেয় হাজী আব্দুল হামিদ সাহেবকে শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক করা হয়।

ইনশাআল্লাহ প্রয়োজনের সময় সর্বদাই স্কুলের পাশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

Photos from হাজী জছির আলী ট্রাস্ট's post 21/02/2024

আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলন এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল শহীদানদের প্রতি বিনম্র শ্রদ্ধা। একুশে ফেব্রুয়ারী উপলক্ষে শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এক আলোচনা সভা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এই সময় আমাদের হাজী জছির আলী ট্রাস্ট এর পক্ষ থেকে প্রতি ক্লাসের ২ জন করে দরিদ্র ও মেধাবী মোট ১২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। তাছাড়াও প্রত্যেক ক্লাসের ৩ জন করে মোট ১৫ জন মেধাবী শিক্ষার্থীদেরকে বই পুরস্কারও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের ট্রাস্টের কয়েকজন সদস্যসহ গ্রামের বিভিন্ন বিজ্ঞগণ। মূলত শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়। ইনশাআল্লাহ এই প্রথা সামনেও অব্যহতি থাকবে।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Beanibazar/Upashahar
Sylhet
3100