06/06/2025
আলহামদুলিল্লাহ 💞
গঙ্গাজল এলাকার কয়েকটি কবরস্থানে গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে কবর জিয়ারতের নিয়ামাবলি লিখিত বোর্ড লাগানো হয়েছে।
এই বোর্ড লাগানোর উদ্দেশ্য হলো - আমরা অনেকেই জানি না কবর জিয়ারতের উত্তম পন্থা কি? সেই জন্য সংকিপ্ত ভাবে নিয়মাবলি লিখে বোর্ড লাগানো হয়েছে। যেন একজন মানুষ জেনে বুঝে তার পিতা, মাতা, আত্মীয়স্বজনের কবর জিয়ারত করতে পারে।
এবং এলাকার বিভিন্ন জায়গায় আল্লাহর গুন বাচক নাম ও শিক্ষনীয় কয়েকটি বোর্ড লাগানো হয়েছে।
ইনশাআল্লাহ আগামীতে বৃহত্তর গঙ্গাজলের আরো বিভিন্ন কবরস্থানে লাগানো হবে।
24/02/2025
💗 বিসমিল্লাহির রহমানির রাহিম 💗
" আলহামদুলিল্লাহ, গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৩য় বারের মতো পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।"
পূর্বের ধারাবাহিকতায় এবারো জকিগঞ্জ উপজেলার প্রায় ৩৫ এর অধিক স্কুলের পঞ্চম শ্রেনীর ২৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে এই বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয়।
"৫ টি ক্যাটাগরিতে পুরস্কার ও সাটিফিকেট প্রধান করা হয়েছে"
★ ট্যালেন্টপুল - ১০ জন
★ মেধাগ্রেড - ১০ জন
★ সাধারণ গ্রেড - ১০ জন
★ বিশেষ গ্রেড - ২৫ জন
★ সম্মাননা সাটিফিকেট - ১৫টি ( স্কুল)
পরিক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রধান করা হয়।
৩৫টি স্কুলের অংশগ্রহণ করার মাধ্যমে সর্বাধিক পুরস্কার জয়ী ১৫টি স্কুলকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।
সর্বাধিক পুরস্কার পেয়ে ১ম (প্রথম) স্থান লাভ করে " মর্নিং স্টার কিন্ডার গার্টেন কামালগঞ্জ, জকিগঞ্জ, সিলেট।
🌿পুরস্কার বিতরনী অনুষ্ঠানের পুর্বে যাদুকরী কন্ঠে শ্রোতাদের কে মাতিয়ে রাখেন ইসলামিক সাংস্কৃতিক সংগঠন রিসালাহ এর শিল্পী রিয়াদুর রহমান চৌধুরী Riadur Rahman Chowdhury ও আহমদুল হক Ahmadul Hoque
°°°°°°°°° পুরস্কার বিতরনী অনুষ্ঠান °°°°°°°°°
♦ প্রধান অতিথি
জনাব ইঞ্জিনিয়ার নোমান আহমদ
(অবসরপ্রাপ্ত)
মহাব্যবস্থাপক, প্রকল্প পরিচালক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। মিনিস্ট্রি অব পাওয়ার এনার্জি এন্ড মিনারেল রিসোর্স, পিপল রিপাবলিক বাংলাদেশ।
♦সভাপতিত্ব করেন - তাজ উদ্দিন আহমদ - অবসরপ্রাপ্ত সর্ব প্রধান কারারক্ষী, বাংলাদেশ জেল।
♦বিশেষ অতিথিবৃন্দ -
১. জনাব এমদাদুল হক,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার । জকিগঞ্জ, সিলেট
২. জনাব এড. আলী মর্তুজা কিবরিয়া- Ali Mortuja Kibria পাবলিক প্রসিকিউটর,পি পি (দূর্নীতি দমন কমিশন সিলেট)
৩. জনাব নজমুদ্দিন আহমদ- Nazmuddin Ahmed
স্বাস্থ্য সহকারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট।
৪. জনাব একরাম হোসেন মারুফ- Akrum Hossain Maruf বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও শিক্ষানুরাগী
৫. জনাব এড. জিল্লুল হক তাপাদার-
বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক।
৬. জনাব ছাদেক আহমদ - Sadeq Ahmed
একাউন্টস অফিসার, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম।
৭. জনাব আহমেদ মুমিন -
বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী।
♦শুভেচ্ছা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন- আফজল হোসেন Md Afzol Hussain (সভাপতি) গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশন।
♦অনুষ্ঠান সঞ্চালনা করেন - মো: আব্দুছ ছামাদ নাইম Samad Nayim
পরিক্ষা নিয়ন্ত্রক (বৃত্তি পরিক্ষা-২০২৫)
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত সকল অতিথি এবং অভিভাবকবৃন্দ এমন ব্যতিক্রমী
উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন এবং এমন অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অনুরোধ করেন।
" যাদের অক্লান্ত পরিশ্রম এবং
সহযোগিতায় এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ "
Photography : Bahar Uddin Afjol
#বৃত্তিপরিক্ষা২০২৫
#গঙ্গাজলতারুণ্যইসলামিকফাউন্ডেশন
#বাংলাদেশ #শিক্ষা #সিলেট
27/12/2024
" বিসমিল্লাহির রাহমানির রাহিম"
গংগাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশন
বৃত্তি পরীক্ষা -২০২৫
গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিগত কয়েক বছর ধরে এই সংগঠনের উদ্দ্যোগে জকিগঞ্জ থানার পঞ্চম শ্রেণির বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।অন্যান্য বছরের ন্যায় এবারো কোমলমতি শিশুদের লেখা পড়ায় আগ্রহী করে তুলতে সংক্ষিপ্ত সিলেবাসে ৯ টি বিষয়ের উপর জকিগঞ্জ উপজেলার প্রথমিক বিদ্যালয়, কিন্টারগার্ডেন, মাদ্রাসার "পঞ্চম" শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা - ২০২৫
>> নির্ধারিত > ৯টি বিষয় হচ্ছে :
১. হযরত মোহাম্মদ (সঃ)
২. মুক্তিযুদ্ধ
৩. ভাষা আন্দোলন
৪. কবি কাজী নজরুল ইসলাম
৫. কবি রবিন্দ্রনাথ ঠাকুর
৬. বেসিক গনিত
৭. বেসিক ইংরেজি
৮. জকিগঞ্জের পরিচিতি
৯. ড. মুহাম্মদ ইউনুস
>> তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রধান করা হবে
★ ট্যালেন্টপুল বৃত্তি
★সাধারণ বৃত্তি
★বিশেষ বৃত্তি
>> পরিক্ষার স্থান : ট্যালেন্টস হোম, গঙ্গাজল
>> পরিক্ষার তারিখ : ৮ ফেব্রুয়ারী শনিবার
>> পরিক্ষা শুরু : সকাল ১০. ০০ টায়
>> পরিক্ষার সময় : ১ ঘন্টা ২০ মিনিট
>> সাংস্কৃতিক অনুষ্ঠান - ১১.৩০ - ১.০০ টা
>> পুরস্কার বিতরনী অনুষ্ঠান - ১.৩০ মিনিট
>> স্থান: আলীফ কমিউনিটি সেন্টার, গঙ্গাজল
যোগাযোগঃ-
প্রধান পরিচালক : মো: আফজল হোসাইন (সহকারী শিক্ষক) দরিয়াপুর স:প্রা:বি:
মোবাইল : ০১৬২৮৯৩৭১১৬
মো: আব্দুস ছামাদ নাইম (পরিক্ষা নিয়ন্ত্রক)
মোবাইল: ০১৭৭৫-৭১৭৮৯৯
মো: বাহার উদ্দীন আফজল (অর্থ সম্পাদক)
মোবাইল: ০১৭৮৬-২৫৭৫৩৩
মো: আব্দুর রহমান (সাধারণ সম্পাদক)
মোবাইল: ০১৭০৯-৮৩৩৪৭৭
শরিফ আহমদ (সহ সাধারণ সম্পাদক)
মোবাইল : ০১৭৩৫-৭২৯৩৮৩
21/06/2024
.....বিসমিল্লাহির রহমানির রহিম.....
#গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশন
বিগত ০১ জুন ২০২০ ইং সনে গ্রামের মুরব্বিদের এবং দেশে বিদেশে থাকা বড়ো ভাইদের পরামর্শে প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। এই সামাজিক সংগঠনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গ্রামের যুব সমাজকে ইসলামের মৌলিক ইবাদত পালনে উদবুদ্ধ করা, সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা এবং মাদক ও দূর্নীতি মুক্ত সমাজ গঠন করা।
👉 প্রতিষ্ঠালগ্ন থেকে সকলের সহযোগিতায় আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমাদের কর্মকাণ্ড তরান্বিত করার জন্য এবং সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি বছর এর কাউন্সিলিং করা হবে। এরই ধারাবাহিকতায় ১৯ জুন ২০২৪ তারিখে
গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশন- এর চতুর্থ বর্ষপূর্তি তে কাউন্সিল সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সবুজ মাহমুদের সঞ্চালনায়
সহ সভাপতি রেদোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এবং উপদেষ্টামন্ডলী গনের উপস্থিততে আগামী ২০২৪-২০২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 👈
★★কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৫ ঈসায়ী ★ ★
১। সভাপতি- আফজল হোসাইন
২। সহ-সভাপতি- মোঃ রেদোয়ানুল হক
৩। সহ সভাপতি - আহসান হাবীব নাহিদ
৪। সাধারণ সম্পাদক- আব্দুর রহমান
৫। যুগ্ম সাধারণ সম্পাদক- শরিফ আহমদ
৬। সাংগঠনিক সম্পাদক- সবুজ মাহমুদ
৭। সহ সাংগঠনিক সম্পাদকঃ- আলমাস হুসেন
৮। অর্থ সম্পাদক- বাহার উদ্দিন আফজল
৯। সহ অর্থ সম্পাদক- আব্দুল বাসিত
১০। প্রচার সম্পাদক-মো:শাহবউদ্দীন
১১। সহ প্রচার সম্পাদক : যাহেদ আহমদ
১২। কার্যনির্বাহী সম্পাদকঃ- এহসানুল হক
১৩। সহ কার্য নির্বাহী সম্পাদক:- ছাইদুর রহমান রাহী
10/03/2024
💗 বিসমিল্লাহির রহমানির রাহিম💗
" আলহামদুলিল্লাহ, গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউণ্ডেশন এর উদ্দ্যোগে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।"
পূর্বের ধারাবাহিকতায় এবারো জকিগঞ্জ উপজেলার প্রায় ৫০ এর অধিক স্কুলের পঞ্চম শ্রেনীর ৩৫০ জন ছাত্র ছাত্রী নিয়ে এই ব্যাতিক্রমি উপস্থিত বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয় ।
"৪ টি ক্যাটাগরিতে পুরস্কার প্রধান করা হয়েছে"
★মেধা গ্রেড ২০ জন
★প্রথম গ্রেড ১৫ জন
★সাধারণ গ্রেড ১০ জন
★বিশেষ গ্রেড - ১০ জন
পরিক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রধান করা হয়।
ভিন্ন ক্যাটাগরিতে সর্বাধিক পুরস্কার পেয়ে প্রথম স্থান লাভ করে ” Talents Home " ট্যেলেন্টস হোম গঙ্গাজল
°°°°°°পুরস্কার বিতরনী অনুষ্ঠান°°°°°°°
♦ প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন -
জনাব ইকবাল আহমেদ চৌ: একল
সাবেক চেয়ারম্যান ৬ নং সুলতানাপুর ইউপি।
♦সভাপতিত্ব করেন - জনাব আহমেদ মনসুর আলম
বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী,
♦বিশেষ অতিথি - জনাব হাসান কাজিম
শিক্ষক শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
♦বিশেষ অতিথি - জনাব রেজাউল করিম রাজু
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও শিক্ষানুরাগী
♦বিশেষ অতিথি - জনাব মো: এনামুল হক
সহকারী শিক্ষক, বারঠাকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
♦ বিশেষ অতিথি - জনাব জামিল আহমেদ কোবেদ,
( বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী)
♦শুভেচ্ছা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন- আফজল হোসেন -( সভাপতি) গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশন
♦অনুষ্ঠান সঞ্চালনা করেন - গালিব আহমদ
সহকারী শিক্ষক - ট্যালেন্টস হোম গঙ্গাজল।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্তিত সকল অতিথি এবং অভিবাক বৃন্দ এমন ব্যতিক্রমী উদ্ধোগের ভূয়সী প্রসংশা করেন এবং এমন অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অনুরোধ করেন।
" যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় এই ব্যাতিক্রমী আয়োজন সম্পন্ন হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ "
#বৃত্তিপরিক্ষা২০২৪
#গঙ্গাজলতারুণ্যইসলামিকফাউন্ডেশন
#বাংলাদেশ #শিক্ষা #সিলেট
15/02/2024
এসএসসি ও দাখিল পরিক্ষার্থী সকলের জন্য অনেক অনেক শুভকামনা, আল্লাহ সবাইকে দুনিয়া এবং আখেরাতের জন্য কবুল করেন "আমিন"
07/02/2024
... ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন...
গঙ্গাজল গ্রামের শ্রদ্ধাভাজন মুরব্বি,
জনাব আতাউর রহমান আতা ইন্তেকাল হয়েছেন।
মরহুমের জানাজার নামাজ "আগামীকাল সকাল ১১ ঘটিকায় " গঙ্গাজল হাসানিয়া সিনিয়র আলীম মাদ্রাসা মাঠে অনুস্টিত হবে।
25/01/2024
গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশন এর উদ্দ্যোগে বৃহত্তর গঙ্গাজলের ছোট ছোট ছেলে - মেয়েদের নিয়ে ছোট পরিসরে ১১ এবং ১২ জানুয়ারি বার্ষিক খেলার আয়োজন করা হয়। সুন্দর এবং সফল ভাবে দুই দিন ব্যাপি বার্ষিক খেলা পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়।
♦- পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -♦
➤জনাব জামিল আহমেদ কুবেদ Kubed Ahmed
বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী।
➤জনাব রেজাউল করিম রাজু
বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবী ও শিক্ষানুরাগী।
➤জনাব মো আব্দুল আজিজ, Abdul Aziz
শিক্ষক, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র আলীম মাদ্রাসা।
➤জনাব কয়েস আহমদ
বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী
➤ জনাব ইকবাল হোসেন
বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবী
➤জনাব মো আফজল হোসেন Md Afzol Hussain
সভাপতি - গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউণ্ডেশন
এ ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ এবং ফাউন্ডেশনের সকল সদস্যগন।
আমাদের এই ব্যতিক্রমি আয়োজন দেখে অবিভাবক ও এলাকাবাসী খুবই আনন্দিত। ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দর ভাবে আয়োজন করা হবে। শিশুদের সঠিক পথে অবিচল রাখতে স্নেহের বিকল্প নেই। ❤️
09/12/2023
নফল নামাজ আদায় করার সঠিক নিয়ম 🥰
গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশন