26/03/2026
মহান স্বাধীনতা দিবস | ২৬ মার্চ, ২০২৬
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লিডিং ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সাথে দিবসটি পালন করা হয়। লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরবর্তীতে প্লাটুনের চৌকস ক্যাডেটগণ গার্ড অব অনার প্রদান করে, যা অনুষ্ঠানে এক বিশেষ মর্যাদা যোগ করে।
গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন-এর শ্রদ্ধেয় পি.ইউ.ও জনাব নাঈম আহসান চৌধুরী স্যার, সম্মানিত রেজিস্ট্রার মহোদয়, সম্মানিত প্রক্টর স্যার, বিভিন্ন বিভাগের ডিনবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
গার্ড অব অনার প্রদান করেন:
১. ক্যাডেট সার্জেন্ট সামী আহনাফ খান মাহদী (গার্ড কমান্ডার)
২. ক্যাডেট ল্যান্স কর্পোরাল সৌরভ মোহন বিশ্বাস (সেকেন্ড ইন কমান্ড)
৩. ক্যাডেট কর্পোরাল মোঃ মাহমুদুল হাসান তুর্য্য
৪. ক্যাডেট কর্পোরাল সালমান খান রুমি
৫. ক্যাডেট ল্যান্স কর্পোরাল কাজী জান্নাতুল আফরোজা সুলতানা
৬. ক্যাডেট মাহবুবা আহমেদ মারিয়া
৭. ক্যাডেট স্বপ্নীল ধর
৮. ক্যাডেট টি এইচ পি রাসবিহারী সিংহ অংকন
অতঃপর লিডিং ইউনিভার্সিটির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্লাটুনের ক্যাডেটবৃন্দ ও পি.ইউ.ও স্যার।
পুষ্পস্তবক অর্পণের পর সকলকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জ্ঞান • শৃঙ্খলা • স্বেচ্ছাসেবক
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর আদর্শকে ধারণ করে আমরা সর্বদা দেশপ্রেম ও দায়িত্ববোধে অটুট।
20/03/2026
“🌙✨ Eid Mubarak from Leading University BNCC Platoon ✨🌙
On this special occasion, we extend our sincere wishes to everyone.May this Eid bring peace, happiness and blessings to all.May the spirit of unity and compassion stay with us always.
Wishing all cadets, officers and well-wishers a joyful Eid. 💫
”
12/03/2026
আমাদের শ্রদ্ধেয় 𝗣𝗨𝗢, 𝗡𝗮𝗲𝗲𝗺 𝗔𝗵𝘀𝗮𝗻 𝗖𝗵𝗼𝘄𝗱𝗵𝘂𝗿𝘆 স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও জন্মদিনের শুভকামনা।
এই বিশেষ দিনে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জীবনের প্রতিটি ক্ষেত্রে অব্যাহত সাফল্য কামনা করছি। আপনার দিকনির্দেশনা, শৃঙ্খলা ও নেতৃত্ব আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস। আপনার তত্ত্বাবধানে আমরা শুধু একজন ভালো ক্যাডেট নয়, বরং একজন দায়িত্বশীল ও আদর্শ মানুষ হওয়ার শিক্ষা লাভ করছি।
মহান সৃষ্টিকর্তা আপনার জীবনকে কল্যাণময় করুন এবং আপনাকে আরও অনেক বছর আমাদের মাঝে সুস্থ ও সফল রাখুন।
শুভ জন্মদিন, স্যার।
শ্রদ্ধান্তে
BNCC Platoon
Leading University
04/03/2026
"লিডিং ইউনিভার্সিটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন"
|| ০৪/০৩/২০২৬ ইং ||
সাফল্যের ২৫ বছর পূর্তি উপলক্ষে লিডিং ইউনিভার্সিটি-এর বর্ণাঢ্য আয়োজনেন অংশগ্রহণ করে লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন।
অনুষ্ঠানের শুরুতেই বিএনসিসি প্লাটুনের চৌকস ক্যাডেটরা অসাধারণ গার্ড অব অনার প্রদান করে উপস্থিত সকলের ভূয়সী প্রশংসা অর্জন করে। পরবর্তীতে তারা শোভাযাত্রা ও আলোচনা সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন স্যার, লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন-এর শ্রদ্ধেয় পি.ইউ.ও জনাব নাঈম আহসান চৌধুরী স্যার, সম্মানিত রেজিস্ট্রার মহোদয়, সম্মানিত প্রক্টর স্যার, বিভিন্ন বিভাগের ডিনবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন আবারও প্রমাণ করেছে; তারা সর্বদা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে।
21/02/2026
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!”
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লিডিং ইউনিভার্সিটি শহিদ মিনারে মহান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন-এর শ্রদ্ধেয় পি.ইউ.ও জনাব নাঈম আহসান চৌধুরী স্যার এবং ক্যাডেটবৃন্দ।
আমরা সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং বাংলা ভাষার প্রতি তাঁদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
20/02/2026
৪র্থ সমাবর্তন অনুষ্ঠান | 03 জানুয়ারি 2026
লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুন ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অর্জন করেছে ভূয়সী প্রশংসা। গার্ড অব অনার প্রদানের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা হয়।
মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার-এর উপদেষ্টা-কে লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার প্রদানের সময় লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
পরবর্তীতে প্রটোকল ও ডিসিপ্লিন ম্যানেজমেন্ট, ফুড ডিস্ট্রিবিউশন, গেস্ট রিসেপশনসহ বিভিন্ন দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সম্পাদন করে প্লাটুনের সদস্যবৃন্দ।
জনাব নাঈম আহসান চৌধুরী, প্রফেসর আন্ডার অফিসার (PUO) এর সার্বিক নেতৃত্বে চৌকস ক্যাডেটগণ তাদের দায়িত্ববোধ ও শৃঙ্খলার মাধ্যমে কনভোকেশনের প্রতিটি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
জ্ঞান • শৃঙ্খলা • সেচ্ছাসেবক
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবসময় প্রস্তুত।
04/09/2025
After Dramatic Penalty Shootout LUBC qualify for the Final
EducationHub Sylhet present LUSC Inter club futsal tournament 2025 season 3
22/05/2025
Happy Birthday to our Sergeant of Leading University BNCC Platoon!
May your day be filled with joy.
03/02/2025
Happy Birthday to our EX-Sergeant of Leading University BNCC Platoon!
May your day be filled with joy, memories, and the camaraderie that bonded us during our time together.Your leadership and dedication left an indelible mark on our journey. May this day bring you the same strength and joy you instilled in us.
26/12/2024
Our cadets have achieved a significant milestone by successfully completing their BNCC Battalion Camp 2024! Among them, six dedicated cadets, Cadet Sergeant Asm Shakeel , Cadet Corporal Muksheda Akter Mili, Cadet Nipa, Cadet Tarek, Cadet Motahar and Cadet Akram showcased their hard work, determination, and teamwork throughout the camp.
We were honored to have the guidance and support of our respected PUO, Dipta Chandra Paul Sir, who inspired and motivated everyone with his presence and leadership. This camp proved to be a fantastic experience for all, marking a successful chapter for our platoon.
Congratulations to all the cadets and leaders for their remarkable efforts and achievements in making this camp a memorable and meaningful journey.
18/12/2024
Today, former cadet Sergeant Muhammad Sagor sir and former cadet Sergeant Saikat Chanda Sudip (22-23) sir met the cadets of the Leading University staying at the Battalion Training camp. They also met other cadets of the camp. We are very happy and inspired by their presence.