23/04/2026
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে "বিএমসি প্রভা গীতি নিকেতন" দীর্ঘ বিরতির পর আমাদের মণিপুরী সংস্কৃতি নিয়ে মণিপুরী শিশুদের কথা চিন্তা করে আবারও গানের ক্লাস শুরু করতে যাচ্ছে, তাই যেসব শিশুরা শিখতে আগ্রহী তারা "বিএমসি প্রভা গীতি নিকেতন" এর সাথে অথবা আমাদের পেইজে যোগাযোগ করতে পারেন। সকলের সহযোগিতা একান্ত কাম্য।
অনুরোধে
বিএমসি প্রভা গীতি নিকেতন
18/04/2026
বিষুর নিকল খেলা 🌸
মাছিমপুর মণিপুরী পাড়া, সিলেট।
14/04/2026
ইমাইন্দল গিরিগিথানি হাবিগিরে আমার বিষু'র শুভেচ্ছা।
শুভ নববর্ষ।
মণিপুরীদের বিষু উৎসব।
বছরের শেষ দিনটিতে মণিপুরীরা সুর্যোদয়ের আগেই ঘরদোর, ঘরের চারপাশ এবং ঘরের যাবতীয় ব্যবহার্য বস্ত্র আসবাবপত্র পরিস্কার পরিচ্ছন্নতার কাজ সেরে ফেলে। স্নানের পর রান্নাবান্না শুরু হয়। শুধুমাত্র নিরামিষ রান্না অসংখ্য পদের। এরপর লৌকিক দেবতা "আপোকপা" এবং কুলদেবতা "লামরদৌ"এর উদ্দেশ্যে ভোগ নিবেদনের পর চলে সম্প্রীতির নিদর্শন হিসাবে ঘর থেকে ঘরে রান্না করা খাবার বিনিময়ের পালা। সন্ধ্যায় তৈরী হয় নানান জাতের পিঠা। মণিপুরী লেইসাঙ বা মন্দিরগুলো আরতি, পালা, কীর্তন ও মৃদঙ্গের শব্দে মুখরিত হয়ে উঠে। কোথাও কোথাও বসে ঐতিহ্যবাহী নৃত্য এবং গানের আসর। রাতভর চলে তরুণ তরুনীদের ঐতিহ্যবাহী নিকন (বিশেষ ধরনের পাশা), গিল্লা, লাকাটি ইত্যাদি নানান খেলা।
বিষুর আভিধানিক অর্থ সাম্য বা সমতা। দিনরাত্রির দৈর্ঘ্যের সমতা মনিপুরী জীবনধারায় এসে সামাজিক সংহতি ও সাম্যের রূপ নিয়েছে।
সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা।
ছবি: তূর্ণা।
05/04/2026
বৈশাখ আসছে..🍃
মাছিমপুর মণিপুরী পাড়া, সিলেট।
25/03/2026
২৬ মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের জাতীয় জীবনে স্বাধীনতা দিবস সবচাইতে গৌরবময় ও পবিত্রতম দিন।
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩❤️
মাছিমপুর মণিপুরী পাড়া, সিলেট।
24/03/2026
বাসন্তী পূজার বাসন্তীকা শুভেচ্ছা 🌸
মাছিমপুর মণিপুরী পাড়া, সিলেট।
22/03/2026
বসন্তরাস মহোৎসব ২০২৬ 🌼
মাছিমপুর মণিপুরী পাড়া, সিলেট।
ছবি: Neon Studio
21/03/2026
বসন্তরাস মহোৎসব ২০২৬ 🌼
এলবাম আসছে আগামীকাল।
মাছিমপুর মণিপুরী পাড়া, সিলেট।