সমবেত যুব সংঘ,হাতিমবাগ

সমবেত যুব সংঘ,হাতিমবাগ

Share

সামাজিক প্রফুল্লচিত্তে , মানবতা আর ভালোবাসায় ❤️

29/03/2026

✊💪

Photos from সমবেত যুব সংঘ,হাতিমবাগ's post 27/03/2026

আলহামদুলিল্লাহ
সমবেত যুব সংঘ হাতিমবাগ আয়োজিত এস,জে,এস টি-১০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন ❤️
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে
হাতিমবাগ দুর্বার একাদশ ও রানার্সআপ হয়
হাতিমবাগ দুরন্ত একাদশ
১ম ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ জিসান
২য় ম্যাচ মিনার
৩য় ম্যাচ শিমুল
সেমিফাইনাল তোফায়েল ও ম্যান অফ দ্যা ফাইনাল সানজিদ।
পুরো টুর্নামেন্টে অসাধারণ বোলিং করে টুর্নামেন্ট সেরা বোলার এর পুরস্কার উঠে মোজাহিদ এর হাতে টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান জুনেল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় এর পুরস্কার উঠে মিনার এর হাতে।
মাঠে উপস্থিত ছিলেন সমবেত যুব সংঘের সম্মানিত সভাপতি আব্দুল মালিক চৌধুরী রাজু
সহ-সভাপতি দিলাল আহমদ
সহ-সভাপতি ফয়ছল আহমদ
সহ-সভাপতি পাবন আহমদ
সহ-সাধারন সম্পাদক রুবেল আহমদ
শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান মাসুম
সাবেক সহ-অর্থ সম্পাদক রুহিত আনাম হিমেল
সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম
সিনিয়র সদস্য রাজু আহমদ
সকল কার্যকরী সদস্য ও হাতিমবাগ এর ছোট বড় সকল খেলোয়াড় বৃন্দ।
অভিনন্দন সমবেত যুব সংঘের কার্যকরী কমিটির সদস্যদের যারা এতো সুন্দর টুর্নামেন্ট আয়োজন ও সফলভাবে সম্পন্ন করেছেন।
আগামীর জন্য রইল শুভকামনা ❤️

Photos from সমবেত যুব সংঘ,হাতিমবাগ's post 06/03/2026

সমবেত যুব সংঘের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ০৬-০৩-২০২৬ ইংরেজি,১৬ রমজান,শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।বিশ্বের মুসল্লিম উম্মার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।মোনাজাত পরিচালনা করেন,মাওলানা আশিকুর রহমান-ইমাম ও খতিব,হাতিম বাগ,জামে মসজিদ।আল্লাহ তায়ালা সমবেত যুব সংঘের এই ইফতার মাহফিলকে কবুল করুন। আমিন।

05/03/2026

সমবেত যুব সংঘের পক্ষ থেকে সবার দাওয়াত রইল!

Photos from সমবেত যুব সংঘ,হাতিমবাগ's post 07/02/2026

সমবেত যুব সংঘ আয়োজিত বার্ষিক বনভোজন ২০২৬ইং এর কিছু স্থির চিত্র।
গতকাল০৬.০২.২০২৬ ইং সমবেত যুব সংঘের বার্ষিক বনভোজন আনন্দ হৈ-হুল্লোড়, যাত্রা শেষে আসার পথে লটারি ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মধ্যদিয়ে সফলভাবে সম্পন্ন করা হয়।

Photos from সমবেত যুব সংঘ,হাতিমবাগ's post 01/02/2026

আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায়,এই বছর ও,সমবেত যুব সংঘের আয়োজনে,পবিত্র শবে-বরাত উপলক্ষ্যে ক্বিরাত প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী এবং বাদ আছর হাতিম বাগ জামে মসজিদের ক্লাবের পক্ষ থেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সহ-সাংগঠনিক সম্পাদক রাজি চৌধুরি উপস্থাপনায়,উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সমবেত যুব সংঘের সম্মানীত উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী মিরন,ক্লাবের সম্মানীত সভাপতি আব্দুল মালিক চৌধুরী রাজু,সাধারণ সম্পাদক,আহবাবুল ইসলাম খান কামরান,সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান অলিদ,অর্থ সম্পাদক শিপন খান,সহ-সাংগঠনিক সম্পাদক সুমেল আহমদ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ,মসজিদের সম্মানীত মুয়াজ্জিন সাহেব আব্দুর রহিম এবং সহ-মুয়াজ্জিন সাহেব হাফিজ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।মুসলিম উম্মাহ জন্য দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন,হাতিম বাগ,জামে মসজিদের সম্মানীত ইমাম ও খতিম মাওলানা আশিকুর রহমান।

Photos from সমবেত যুব সংঘ,হাতিমবাগ's post 04/01/2026

আলহামদুলিল্লাহ
সিকান্দার নাইট ক্রিকেট টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলায় সহজ জয় তুলে নিয়ে ৩য় রাউন্ড নিশ্চিত করলো সমবেত যুব সংঘ।
দলের হয়ে অসাধারণ বোলিং করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন দলের অন্যতম সেরা বোলার মোজাহিদ💗
অভিনন্দন সমবেত যুব সংঘের সকল খেলোয়াড়দের
শুভকামনা রইলো ❤️

Photos from সমবেত যুব সংঘ,হাতিমবাগ's post 28/12/2025

আলহামদুলিল্লাহ
দাসপাড়া ৩য় সিকান্দার নাইট ক্রিকেট টুর্নামেন্টে ১ম রাউন্ডের খেলায় জয়লাভ করে ২য় রাউন্ড নিশ্চিত করলো সমবেত যুব সংঘ ❤️
ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় সমবেত যুব সংঘের অন্যতম সেরা অলরাউন্ডার নাদির চৌধুরী জিসান।
অভিনন্দন সমবেত যুব সংঘের সকল খেলোয়াড়দের
শুভকামনা রইলো ❤️

Photos from সমবেত যুব সংঘ,হাতিমবাগ's post 15/11/2025

আলহামদুলিল্লাহ টুলটিকর একাদশের বিপক্ষে টুলটিকরের মাঠে বড় ব্যবধানে জয়লাভ করলো সমবেত যুব সংঘ ✌️
টসে জিতে প্রথমে ব্যাটিং করে ১২ওভারে ১৬২রানের বিশাল টার্গেট দেয় টুলটিকর একাদশ
জবাবে ব্যাট করতে নেমে ১০ওভারে ৩উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সমবেত যুব সংঘ।
৭উইকেটের বড় জয় নিয়ে ঘরে ফিরে সমবেত যুব সংঘের বদলে যাওয়া ক্রিকেট টিম💗
অভিনন্দন সমবেত যুব সংঘের সকল খেলোয়াড়দের
শুভকামনা রইলো ❤️

Photos from সমবেত যুব সংঘ,হাতিমবাগ's post 08/11/2025

আলহামদুলিল্লাহ সিজনের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো সমবেত যুব সংঘ
মিরাপাড়া একাদশ এর বিপক্ষে প্রথমে ব্যাট করে ১২ওভারে ৪উইকেট হারিয়ে ১৩৯রান সংগ্রহ করে সমবেত যুব সংঘ।
জবাবে ১০ওভার ব্যাট করে মাত্র৭০রানে অল আউট হয়ে যায় মিরাপাড়া একাদশ।
৬৯রানের দাপুটে জয় দিয়ে সিজন শুরু
অভিনন্দন সমবেত যুব সংঘের সকল খেলোয়াড়দের 💗

Photos from সমবেত যুব সংঘ,হাতিমবাগ's post 02/10/2025

আলহামদুলিল্লাহ।
হাতিম বাগ এলাকা বাসীর মুরুব্বিগণের সিদ্ধান্ত মোতাবেক গত ১৯-০৯২০২৫ ইংরেজি তারিখে কার্যকারী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।সে সময় সকলের উপস্থিতিতে ৭ জন বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।উক্ত আহবায়ক কমিটিতে ছিলেন--
১)জনাব,এডভোকেট শফিকুর রহমান
২)জনাব,মহসিন আহমদ
৩)জনাব,জাফর মজিদ মিন্টু
৪)জনাব,নাজিম উদ্দিন লস্কর
৫)জনাব,মুজিবুর রহমান মুজিব
৬)জনাব,আব্দুল হান্নান
৭)জনাব,মিজানুর রহমান মিজান।
উক্ত আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২৬-০৯-২০২৫ ইংরেজি তারিখে সমবেত যুব সংঘের ২০২৫-২০২৭ সালের কার্যকারী কমিটি এবং সাধারণ সদস্য গঠন করা হয়।উক্ত কমিটিতে সভাপতি হিসাবে আব্দুল মালিক চৌধুরী রাজু ভাই এবং সাধারণ সম্পাদক হিসাবে আহবাবুল ইসলাম খান কামরান ভাইয়ের নাম ঘোষণা করা হয়।এ সময় অন্যান্য পদের নাম ও ঘোষণা করা হয়।আহবায়ক কমিটিবৃন্দ সমবেত যুব সংঘের সকল সদস্যদের অভিনন্দন জানান।উনারা সবার ঐক্যবদ্ধের মাধ্যমে একটি সুন্দর ও সুস্থ সমাজ প্রতিষ্ঠিত হবে,এই আশাই ব্যক্ত করেন।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Hatimbag, Sylhet
Sylhet
3100