Ragib Rabeya Research Center
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ragib Rabeya Research Center, Majbon, Zakigonj, Sylhet.
31/01/2016
26/12/2015
দানবীর ড. রাগীব আলী, ক্রিকেটার জাবেদ ওমর বেলিম ও মো: আব্দুল হাই টিপু এর সাথে জসাস সম্পাদক কবি ফজলুর রহমান ফজলু, (২৫ ডিসেম্বর ২০১৫)
26/12/2015
সিলেটের ঐতিহ্যবাহি মালনীছড়া চা বাগান পরিদর্শনে দানবীর ড. রাগীব আলীর সাথে জসাস সম্পাদক কবি ফজলুর রহমান ফজলু,ম্যানেজার আমিনুল ইসলাম, সাব্বির আহমদ সাওন ও অন্যান্যরা (২৫ ডিসেম্বর ২০১৫)
26/12/2015
সিলেটের ঐতিহ্যবাহি মালনীছড়া চা বাগান পরিদর্শনে দানবীর ড. রাগীব আলীর সাথে জসাস সম্পাদক কবি ফজলুর রহমান ফজলু (২৫ ডিসেম্বর ২০১৫)
বিরল মানুষ রাগীব আলী
মো: ফজলুর রহমান ফজলু
গুণীজনের গুণ অন্নেষণ আমার একটা নেশা
সুযোগ পেলে যাইতাম আমি গুণীজনের বাসা।
জ্ঞানে গুণে রাগীব ছিলা বিরল এক নজির
কত ভক্তজনা দরবারে তাঁর হইত হাজির।
মালনীছড়ায় কত গেলাম হিসাব নাইরে তার
একদিন ভক্তজনায় পূর্ণ দেখি রাগীবের দরবার।
আপনমনে দানবীরে করছেন সমাদর
পিঠা পায়েস গল্প গুজব কত যে আদর।
উদার মনে সবার মুখে আহার দিলেন তুলি
নিজে খাননা পরকে বিলান এইতো রাগীব আলী।
ভাঙ্গা বিস্কুটের অল্প কিছু নিলেন নিজের মুখে
দেখিয়া তাঁর আজব কান্ড ব্যথা লাগল বুকে।
নিজের তরে ভাঙ্গা বিস্কুট পরের পুর্ণ গ্রাস
এই রীতিতে রাগীব আলীর কাটে বারোমাস।
ভোগ বিলাসে সম্পদ নাশে দানে বাড়ে ধন
ভোগ ছাড়িয়া ত্যাগের মন্ত্রে রাগীব মহাজন।
গুণী জনের গুণ বিচারে রাগীব দানবীর-
সেবায় ত্যাগে এ ভুবনে বিরল এক নজির।
স্বপ্নের হাসপাতাল
মো: ফজলুর রহমান ফজলু
রাবেয়া খাতুনের স্মৃতিধন্য জকিগঞ্জ থানায়
হাসপাতাল বানাইলা রাগীব সেবা দিবার দায়।
সীমান্তেরই পলী গ্রামে দু:খি জনের বাস
চিকিৎসার অভাবে রোগীর ঘটে সর্বনাশ।
সিলেট থেকে জকিগঞ্জ নব্বই কিলো দুরে
সিলেট আসতে অনেক রোগী পথিমধ্যে মরে।
একটি মাত্র হাসপাতাল থানা সদরে রয়
শত শত রোগীর সেবা কেমন করে হয়।
দু:খির চিন্তায় বিভোর হয়ে মোদের রাগীব আলী
জকিগঞ্জের সোনাসারে হাসপাতাল দেন খুলি।
সরকারের পাশাপাশি বেসরকারী সেবা
রাগীব ছাড়া বাংলাদেশে দেখাইয়াছেন কেবা।
দু:খি জনে সেবা পাবে জ্ঞানী পাবে কর্ম
মানব সেবা আরাধনা স্বীকার করে ধর্ম।
সতের ডিসেম্বর দুইহাজার পনর সোনালী সকাল
উদ্ভোধনী যাত্রা ধরল স্বপ্নের হাসপাতাল।
রাগীব আলী জাতির তরে সেবা করছেন দান
আশা করি আলাহ পাকে দিবেন প্রতিদান।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
Majbon, Zakigonj
Sylhet
3190
