29/03/2026
গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
২৯ মার্চ ২০২৬ ইংরেজী রোজ রবিবার গোলাপগঞ্জ দাওয়াত রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার মহান স্বাধীনতা মাস উপলক্ষে আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শাখার সহ-সভাপতি নাঈম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক নাসিমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তিলাওয়াত করেন শাখার সাহিত্য সম্পাদক মেহরাব আহমদ চৌধুরী।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাঃমাওঃ আলী আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওঃ ফয়সল আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক হাঃমাওঃ আবুল কাসিম, লক্ষীপাশা ইউনিয়ন জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওঃ সাদ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হাঃমাওঃ আব্দুস সালাম, জমিয়তনেতা মাওঃ ওলীউর রহমান।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক প্রচার সম্পাদক গোলাপগঞ্জের কৃতি সন্তান ইউরোপ জমিয়তনেতা হাফিজ আব্দুল কাইয়ুম।
প্রাণবন্ত এ অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামের অবদান তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে ছাত্র জমিয়তকে দুর্বার গতিতে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন।
আরো উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি ইলিয়াস হামিদী, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরান আহমদ সালিম, সহ-সাধারণ সম্পাদক আহমদ জায়েদ, সাংগঠনিক সম্পাদক খোবায়েব বিন জামিল, অর্থ সম্পাদক আফছার আহমদ, প্রচার সম্পাদক শামসুল হুদা আল মামুন, সমাজসেবা বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, কলেজ বিষয়ক সম্পাদক আল আমিন রাবেল নির্বাহী সদস্য তামিম আহমদ, আরিফ আহমদ প্রমুখ।
25/03/2026
ছাত্র জমিয়ত জকিগঞ্জ সদর ইউনিয়নের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
২৪ মার্চ, মঙ্গলবার, ছাত্র জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে "ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান" সফলভাবে সম্পন্ন হয়েছে।
জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে উক্ত অনুষ্ঠানে একজন নতুন সদস্য ছাত্র জমিয়তে যোগদান করেন। অনুষ্ঠানে সদর ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে উপস্থিত সকলকে উদাত্ত আহ্বান জানানো হয়
25/03/2026
বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন -
২৪ মার্চ মঙ্গলবার, দুপুরে বাবার বাড়ি রিসোর্টে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি ওলিউর রহমান এর পরিচালনায় ও সভাপতি আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি ইমরান হাসিব, এম এবাদুর রহমান খান, প্রশিক্ষণ সম্পাদক লোকমান আহমদ।
এসময় বক্তারা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগঠন, ছাত্রদের অধিকার রক্ষা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম এর সুস্থতা কামনায় ও দেশ- জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার আওতাধীন ইউনিয়ন শাখা সমূহের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
25/03/2026
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের ঈদ পূনর্মিলনী সম্পন্ন -
ছাত্র জমিয়ত বাংলাদে, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
উপজেলা শাখার দায়িত্বশীল সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসার এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয় আজকের এই আয়োজন।
আলোচনা, মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পারস্পরিক এই বন্ধন ও ঐক্য আগামী পথচলাকে আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
20/03/2026
ছাত্র সমাজ ও দেশ বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণের প্রতি ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক
21/02/2026
একুশে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
সকল ভাষা সৈনিক ও
ভাষা শহীদদের জানাই
বিনম্র শ্রদ্ধা।
15/02/2026
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ নির্বাহী সদস্য তোফায়েল আহমদ তামিম মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়েছেন।
সকলের কাছে তার দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়ার আবেদন জানাই। আল্লাহ তায়ালা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমিন।
03/02/2026
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার আওতাধীন সকল উপজেলায় ছাত্র জমিয়ত কর্মীদেরকে জোটের প্রার্থীর পক্ষে কাজ করার আবশ্যকীয় নির্দেশ.....
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহা. কাওছার আহমদ আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার আওতাধীন সকল উপজেলা, ক্যাম্পাস ও সকল ইউনিটের দায়িত্বশীল ও কর্মীবৃন্দকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি–জমিয়ত জোট মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা বাধ্যতামূলক।
দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কোনো বক্তব্য প্রদান, ব্যক্তিগত মতামত প্রকাশ, ভিন্ন অবস্থান গ্রহণ কিংবা জোট প্রার্থীর বিপক্ষের কোনো প্রার্থীর প্রত্যক্ষ বা পরোক্ষ তৎপরতায় জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতএব, দলীয় শৃঙ্খলা অটুট রেখে দায়িত্বশীলতা, সচেতনতা ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মাধ্যমে সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে সকল ইউনিট, দায়িত্বশীল ও কর্মীবৃন্দকে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হলো।
ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত সফলতা অর্জিত হবে।
বার্তা প্রেরক
আব্দুল হামিদ খান
প্রচার সম্পাদক
ছাত্র জমিয়ত বাংলাদেশ
সিলেট জেলা দক্ষিণ শাখা
03/02/2026
ছাত্র জমিয়ত বাংলাদেশ
সিলেট জেলা দক্ষিণ শাখার আওতাধীন সকল উপজেলায় ছাত্র জমিয়ত কর্মীদেরকে জোটের প্রার্থীর পক্ষে কাজ করার আবশ্যকীয় নির্দেশ।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহা. কাওছার আহমদ আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার আওতাধীন সকল উপজেলা, ক্যাম্পাস ও সকল ইউনিটের দায়িত্বশীল ও কর্মীবৃন্দকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি–জমিয়ত জোট মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা বাধ্যতামূলক।
দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কোনো বক্তব্য প্রদান, ব্যক্তিগত মতামত প্রকাশ, ভিন্ন অবস্থান গ্রহণ কিংবা জোট প্রার্থীর বিপক্ষের কোনো প্রার্থীর প্রত্যক্ষ বা পরোক্ষ তৎপরতায় জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতএব, দলীয় শৃঙ্খলা অটুট রেখে দায়িত্বশীলতা, সচেতনতা ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মাধ্যমে সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে সকল ইউনিট, দায়িত্বশীল ও কর্মীবৃন্দকে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হলো।
ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত সফলতা অর্জিত হবে।
বার্তা প্রেরক
আব্দুল হামিদ খান
প্রচার সম্পাদক
ছাত্র জমিয়ত বাংলাদেশ
সিলেট জেলা দক্ষিণ শাখা
18/01/2026
ইউরোপ জমিয়তের নেতৃবৃন্দকে ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সংবর্ধনা
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা এখলাছুর রহমান সাহেব ও ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক এম সাইফুর রহমান ভাইকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি কাওছার আহমদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা এখলাছুর রহমান সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক এম সাইফুর রহমান ভাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে ইউরোপে প্রবাসে থেকেও দ্বীনি আন্দোলন ও সংগঠনের জন্য ইউরোপ জমিয়তের নেতৃবৃন্দের নিরলস ভূমিকার প্রশংসা করেন এবং ছাত্র জমিয়তের কার্যক্রমে তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ছাত্র জমিয়তের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন এবং দ্বীন ও আদর্শিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
28/12/2025
দ্বিতীয় পর্বের কর্যক্রম চলমান