সিলেট জেলা পুলিশ

সিলেট জেলা পুলিশ

Share

জেলা পুলিশ, সিলেট

সিলেট জেলা পুলিশের দক্ষ ও চৌকস পুলিশ অফিসার দ্বারা পরিচালিত এই অফিসিয়াল পেজ। আপনার যে কোন মতামত আমাদের জানাতে, সিলেট জেলা পুলিশের সকল কার্যক্রমের বিষয়ে জানতে আমাদের সাথে থাকুন । সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেয়া হবে ।

06/03/2026

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ০৬ মার্চ ২০২৬ খ্রি: ▀

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০৩।

গত ০৫ মার্চ ২০২৬খ্রিঃ রাত ২১.৩০ ঘটিকার সময় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে জকিগঞ্জ থানাধীন ০৯নং মানিকপুর ইউনিয়নের অর্ন্তগত কালীগঞ্জ বাজারস্থ রিলাক্স ক্যাফে নামক রেষ্টুরেন্ট এর ভিতর হতে ধৃত আসামি ১। ছাবির আহমদ (২৪), ২। শাকিল আহমদ (২০), উভয় পিতা-হারুছ মিয়া, মাতা-করিমা বেগম, সাং-দিঘালীগ্রাম, উত্তরকুল, ০৭নং বারঠাকুরী ইউনিয়ন, ৩। রাশেদুল ইসলাম (৩০), পিতা-মঈন উদ্দিন, মাতা-সুফিয়া বেগম, সাং-নিয়াগুল, ০৮নং কসকনকপুর ইউনিয়ন, সর্ব থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটগনদের হেফাজত হইতে ১০২০০ (দশ হাজার দুইশত ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-০৪, তাং-০৬/০৩/২০২৬খ্রি., ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০ (গ)/৪১ রুজু করা হয়েছে।

29/12/2025
14/12/2025

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি: ▀

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

অদ্য ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.০৫ ঘটিকার সময় সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর জোন) এর একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়ন এর অন্তর্ভুক্ত দাতারি সাকিনে অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবাসহ গোলাম মোস্তফা (৫২), পিতা- মৃত ইসমাইল আলী, সাং-দাতারি,০৯নং ডৌবাড়ি ইউপি,থানা-গোয়াইনঘাট,জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

Photos from সিলেট জেলা পুলিশ's post 09/12/2025

সিলেট জেলা পুলিশের তৎপরতায় ৬৭ জন ব্যক্তি ফিরে পেল হারানো মোবাইল

সিলেট জেলার মিডিয়া শাখা কর্তৃক মোট ৬৭টি হারানো মোবাইল উদ্ধার করা হয়। বিভিন্ন সময়ে সিলেট জেলার ১১ টি থানার বাসিন্দাদের নিবন্ধিত সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইলগুলো শনাক্ত পূর্বক উদ্ধার করা হয়। সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। নবাগত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে উদ্ধারকৃত ৬৭ টি মোবাইল প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ রফিকুল ইসলাম। এ সময় মোবাইল উদ্ধার টিমের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন মোবাইল মালিকগণ

Photos from সিলেট জেলা পুলিশ's post 29/11/2025

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ২৯ নভেম্বর ২০২৫ খ্রি: ▀

সিলেট জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান

আজ সিলেট জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন জনাব কাজী আখতার উল আলম মহোদয়। এর পূর্বে তিনি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এবং পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন (পিবিআই)-এ সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা।

07/07/2025

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ০৭ জুলাই ২০২৫ খ্রি: ▀

Photos from সিলেট জেলা পুলিশ's post 02/05/2025

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ০২ মে ২০২৫ খ্রি: ▀

"সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশ কর্তৃক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার"

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ০১/০৫/২০২৫ খ্রিঃ রাত ০৮.৩০ ঘটিকার সময় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানাধীন ইছাকলস ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে রুবেল হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামী জাকারিয়া আহমদ (৩৫), পিতা-মৃত আশিক মিয়া, সাং-বাগজুর উত্তর পাড়া, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয় এবং আসামীর দেখানো মতে তাহার বাড়ির পিছনের ঝোপঝাড় হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত একটি কেচি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, গত ২৮/০৪/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় কোম্পানীগঞ্জ থানাধীন ইছাকলস ইউনিয়নের বাগজুর সাকিনের বাসিন্দা রুবেল আহমদ ইয়াহিয়া (২৫), পিতা-মৃত আশিক মিয়া, সাং-বাগজুর উত্তর পাড়া, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে খুন হয়। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী মোছাঃ খাদিজা বেগম (২৩) বাদী হয়ে ০১ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় উক্ত হত্যা মামলা দায়ের করে। বিগত ০৮ মাস পূর্বে ভিকটিম রুবেল আহমেদ এহিয়া (২৫) এর সহিত বাদীর ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাদী জাকারিয়া (৩৫) বাদীর স্বামীর বড় ভাই হয়। বিবাদীর সহিত বাদীর স্বামীর টাকা পয়সা নিয়া পূর্ব হইতে বিরোধ চলে আসতেছে। পূর্ব বিরোধের জের ধরিয়া গত ২৮/০৪/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ০৯.১০ ঘটিকার সময় বাদীর স্বামীর সহিত বিবাদীর তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একপর্যায়ে বিবাদী জাকারিয়া (৩৫) ধারালো কেচি দিয়া বাদীর স্বামী রুবেল আহমদ এহিয়া (২৫) কে হত্যার উদ্দেশ্যে মাথার মাঝ বরাবরে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। তৎক্ষনাৎ প্রত্যক্ষদর্শী স্বাক্ষীগণ বাদীর স্বামীকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর স্বামীকে গত ২৮/০৪/২০২৫ ইং তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার মৃত ঘোষণা করেন।

Photos from সিলেট জেলা পুলিশ's post 14/04/2025

𝕸𝖊𝖉𝖎𝖆 𝕮𝖊𝖑𝖑, 𝕾𝖞𝖑𝖍𝖊𝖙
▀ ১৪ এপ্রিল ২০২৫ খ্রি: ▀

সিলেটের ওসমানীনগর থানা পুলিশের হেফাজত হতে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামি আকছার গ্রেফতার

গত ১৪ এপ্রিল ২০২৫ তারিখ রাত ০১.৩০ ঘটিকায় ওসমানীনগর থানা পুলিশের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন আউশকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ওসমানীনগর থানা পুলিশের উপর অতর্কিত হামলা করে হাতকড়া পড়া অবস্থায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ছিনিয়ে নেওয়া আসমি আকছার মিয়া (৫৫), পিতা: মৃত সমছু মিয়া, গ্রাম-বড় হাজীপুর, থানা- ওসমানীনগর, জেলা-সিলেটকে গ্রেফতার করে ।

উল্লেখ্য, গত ০১ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ১৬.৪৫ ঘটিকার সময় ওসমানীনগর থানা পুলিশ পরোয়ানা ভুক্ত আসামি আকছার মিয়াকে গ্রেফতার করে সরকারি গাড়িতে করে থানায় নিয়ে আসার পথে ইসলামপুর (রামকৃষ্ণপুর) সাকিনস্থ ফয়সল মিয়ার বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর পৌছামাত্র একই এলাকার আজিম এবং আজিমের ভাই হাসান Facebook Live করে। Facebook Live দেখে আসামি আকছারের পরিবারের সদস্যগণ ও গ্রামের লোকজন উত্তেজিত হয়ে আজিম গংদের সাথে মারামারিতে লিপ্ত হয়। একপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছ থেকে
হাতকড়া পড়া আসামি আকছার মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।

সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একাধিক টিম এই এলাকায় উপস্থিত হয়ে আসামি গ্রেফতারে পরদিন ভোররাত পর্যন্ত অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ০১:৩০ ঘটিকার সময় মুক্তারপুর হাওর এলাকা থেকে পরিত্যক্ত কাটা অবস্থায় হাতকড়াটি পেয়ে জব্দ করা হয়। কিন্তু দুর্গম হাওর এলাকা হওয়ায় পলাতক আসামী ও ঘটনার সাথে জড়িত অন্যান্যরা সহজেই পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ওসমানীনগর থানার মামলা নং-০১, তারিখ-০২ এপ্রিল, ২০২৫, ধারা-১৪৩/৩৪১/৩৩২/২২৪/২২৫/১৮৬/৩৫৩ পেনাল কোড রুজু হয়। ঘটনার ভিডিও চিত্র দেখে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান করে ০২ জন আসামিকে গ্রেপ্তার করে। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Bondarbazar
Sylhet
3100