Jalalabad Gas Transmission and Distribution System Limited

Jalalabad Gas Transmission and Distribution System Limited

Share

The Company carries out transmission and distribution of natural gas within the northeast part of Bangladesh, covering the Sylhet Division

With the completion of Hobigonj Tea Valley Project, a Program on Sylhet Town Gas Supply Project was initiated by Petrobangla. On merging of the said two projects in 1977, formal gas distribution on Sylhet town was started in 1978. With the implementation of Sylhet Tea Estate Gas Supply Project-1, Sunamgonj Town Gas Supply Project, Kailashtilla-Chhatak Pipeline Project and Chhatak Town Gas Supply P

Photos from Jalalabad Gas Transmission and Distribution System Limited's post 26/03/2026

আজ, ২৬ মার্চ ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃক প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এখানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আতিকুর রহমান এবং আরও উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দসহ কোম্পানির অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ এবং সিবিএ নেতৃবৃন্দ।
এ আয়োজনের মাধ্যমে মহান স্বাধীনতার চেতনা ও জাতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য আত্মত্যাগী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

Photos from Jalalabad Gas Transmission and Distribution System Limited's post 09/03/2026

গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অত্র কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদ, মহাব্যবস্থাপক (অপারেশন) ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বক্তব্যে সবাই নারী দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে নারীদের অধিকার রক্ষায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যাক্ত করেন।
এসময় জালালাবাদ গ্যাস অফিসের উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from Jalalabad Gas Transmission and Distribution System Limited's post 24/02/2026

২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষ্যে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লি: এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ কর্তৃক কোম্পানীর প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনিমিত উত্তোলন এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এ পুষ্পস্তবক অর্পণ করেন।

19/02/2026
Photos from Jalalabad Gas Transmission and Distribution System Limited's post 16/12/2025

আজ, ১৬ ডিসেম্বর ২০২৫, মহান বিজয় দিবস উপলক্ষে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃক প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এখানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আতিকুর রহমান এবং আরো উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দসহ কোম্পানির অন্যান্য সকল কর্মকতা-কমর্চারীবৃন্দ, অফিসার্স এসোসিয়েশন এর নেতৃবৃন্দ এবং সিবিএ নেতৃবৃন্দ।

এদিনের এ আয়োজনের মাধ্যমে বিজয়ের চেতনা ও জাতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং স্বাধীনতার পক্ষে আত্মত্যাগী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

Photos from Jalalabad Gas Transmission and Distribution System Limited's post 02/12/2025

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লি (জেজিটিডিএসএল) এ ৯ম ও ১০ম গ্রেডে নব যোগদানকৃত কর্মকর্তাগণের যোগদান উপলক্ষে ৩০ নভেম্বর ২০২৫ তারিখ কোম্পানির প্রধান কার্যালয়স্থ কনফারেন্স রুমে জেজিটিডিএসএল এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয় জনাব মোঃ আতিকুর রহমান এর সভাপতিত্বে এক "ওরিয়েন্টেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) জনাব এস. এম. মাহবুব আলম মহোদয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত কর্মকর্তাবৃন্দকে ফুল দিয়ে স্বাগতম জানানো হয়। সভায় প্রধান অতিথি নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দেকে কর্মক্ষেত্রে উৎসাহ প্রদানসহ চাকুরীর দায়-দায়িত্ব/করণীয় সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নবনিযুক্ত কর্মকর্তাবৃন্দকে দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং সার্বক্ষণিক আপডেট থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া অত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয় নতুন কর্মকর্তাবৃন্দকে দায়িত্বশীল হয়ে কাজ করার বিষয় আলোকপাত করে বক্তব্য প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দসহ কোম্পানির অন্যান্য উর্দ্ধতন কর্মকতাবৃন্দ, যোগদানকৃত নতুন কর্মকর্তাবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স এসোসিয়েশন (জেজিওডব্লিউএ) এর নেতৃবৃন্দ, জেজিটিডিএসএল-এর ক্রিড়া ও সংস্কৃতি পরিষদ (ক্রিসাপ) এর নেতৃবৃন্দ এবং জেজিটিডিএসএল এর সিবিএ নেতৃবৃন্দ।

27/11/2025

এতদ্বারা জালালাবাদ গ্যাসের সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিলেট নগরীর শিল্পকলা একাডেমী, শাহী ঈদগাহ এলাকায় ৪ ইঞ্চি ব্যাসের লাইন ফেটে যাওয়ায় প্রয়োজনীয় মেন্টেনেন্স এর কাজ চলমান রয়েছে। মেনটেনেন্স কাজ শেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। গ্যাস সরবরাহে সাময়িক অসুবিধার জন্য জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

Photos from Jalalabad Gas Transmission and Distribution System Limited's post 26/10/2025

"পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিসমূহের সমাপ্ত ও চলমান প্রকল্প সমূহের প্রকল্প পরিচালকগণের সাথে অভিজ্ঞতা বিনিময় (Knowledge Sharing) এবং প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ ও করনীয়" শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল ২৫-১০-২০২৫ তারিখ (শনিবার) জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লি-এর প্রধান কার্যালয়স্থ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাননীয় সচিব জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয় আরও বক্তব্য রাখেন পেট্রোবাংলার সম্মানিত চেয়ারম্যান জনাব মো: রেজানুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাননীয় অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক জনাব মো: সারোয়ার আলম।
কর্মশালা উপস্থাপনা করেন জনাব আছমা আরা বেগম, উপসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। কর্মশালার সার্বিক তত্বাবধান করেন জনাব মোঃ আতিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, জালালাবাদ গ্যাস, সিলেট। দিনব্যাপী আয়োজিত কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানিসমূহের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়গণ, পিএসসি কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সদ্য সমাপ্ত ও চলমান প্রকল্পের প্রকল্প পরিচালকগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Gas Bhaban, Mendibagh
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00