সুনামগঞ্জ জাতীয়তাবাদী ছাত্রদল

সুনামগঞ্জ জাতীয়তাবাদী ছাত্রদল

Share

আমরা শক্তি আমরা বল।
আমরা ছাত্রদল।
আন্?

Photos 12/12/2016

ছাত্রদল নেতা মাহবুবুলকে বহিষ্কারের সুপারিশ গেল কেন্দ্রে
Posted By: sylhetnewsPosted date: December 12, 2016In: লিড নিউস, সিলেট

নিজস্ব প্রতিবেদক: সার্টিফিকেট জালিয়াতির দায়ে মাহবুবুল হক চৌধুরীকে বহিষ্কার করার জন্য সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সাক্ষরিত সুপারিশ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রেরণ করা হয়। এছাড়াও এবিষয়ে অবগতির জন্য অভিভাবক মহল জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুলিপি দেয়া হয়।

সিলেট টাইমস্ বিডি’র কাছে কেন্দ্রীয় ছাত্রদল ও সিলেট বিএনপির নেতৃবৃন্দের কাছে প্রেরণকৃত বহিষ্কারের সুপারিশ ইতোমধ্যে এসে পৌছেছে।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক সমন্বয়ক মাহবুবুল হকের বিরুদ্ধে এবার অভিযোগ উঠেছে তার এইচএসসি, স্নাতক ও আইন বিভাগের সার্টিফিকেট জাল করার। এমনকি তিনি সিলেট ল’কলেজে ভর্তি হয়ে প্রায় ১৮ বছর পূর্বে ছাত্রদলের হয়ে নির্বাচনেও অংশ নেন। বিপুল ভোটে বিজয়ীও হয়ে ভিপি নির্বাচিত হন। এরপর থেকে মাহবুবুল হক চৌধুরী নিজেকে সিলেটসহ কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের কাছে নিজের পরিচয় তুলে ধরতেন ভিপি মাহবুব নামে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, মাহবুবুল হকের বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রেরণকৃত বহিষ্কারের সুপারিশের অনুলিপি আমরা পেয়েছি বলে সত্যতা নিশ্চিত করেন।

সিলেট থেকে প্রেরণকৃত বহিষ্কারের সুপারিশে উল্লেখ করা হয়- গত ২ডিসেম্বর সিলেটসহ বিভিন্ন গণমাধ্যমে মাহবুবুল হকের সার্টিফিকেট জালিয়াতি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। যদি মাহবুবুল হকের কাছে এসব বিষয়ের যথাযথ প্রমাণাদি থাকে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উপস্থাপনের জন্য সুপারিশ করা হল। সংবাদ প্রকাশের পর দেশ বিদেশে ছাত্রদল সম্পর্কে নানাবিধ বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি সিলেট জেলা ও মহানগর ছাত্রদলসহ বিভিন্ন উপজেলা,কলেজ পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে লজ্জা ও হতাশার জন্ম দিয়েছে। এমতাবস্থায় মাহবুবুল হক একজন জাল সার্টিফিকেট ও ভূয়া তথ্যদানকারী এবং পদলোভী ব্যক্তির কারণে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পক্ষ থেকে জাল ‘সার্টিফিকেটধারী’ মাহবুবুল হকের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহবান করা হয়।

সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরী ১৯৯৪ সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। তার রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কুমিল্লা শিক্ষ বোর্ডে খোঁজ নিয়ে দলের কয়েকজন নেতৃবৃন্দ জানতে পারেন ওই পরীক্ষায় তিনি ফেল করেছেন। তবে ফেল করেও তিনি নিজেকে ১৯৯৬ সালের স্নাতক পাশ করেছেন বলেই তখন কার সময়ে দলীয় নেতৃবৃন্দকে জানান। এরপর তিনি সবার কাছে ‘শিক্ষিত ছাত্রনেতা’ হিসেবে পরিচিতি পান, সেই সঙ্গে তাকে দল মূল্যায়নও করে। এইচএসসি ও স্নাতক পাশ না করেই ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষে জাল সার্টিফিকেট দিয়েই ভর্তি হন সিলেটের ল’কলেজে

Photos 03/12/2016

গোপন সুত্রে প্রাপ্ত খবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) ভাই এর বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ একাত্তর টিভির গতকালকের নিউজে প্রকাশ হওয়ার পর এ ব্যাপারে অধিকতর তদন্তের জন্য বিএনপির স্থায়ী কমিটির এক প্রভাবশালী সদস্যের নেতৃত্বে একটি টিম সর্বদা একাত্তর টিভি কতৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে আর বিষয়াদি সত্য মিথ্যা যাচাই করতেছে।
যদি জাল সার্টিফিকেটের প্রমাণ পাওয়স যায় তবে দল থেকে বহিস্কার নিশ্চিত।
আর এদিকে ল কলেজ কতৃপক্ষ সার্টিফিকেট জালিয়াতির জন্য ভিপি মাহবুব ভাইয়ের সনদ কেড়ে নেওয়ার এবং ভিপি তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে
যা অচিরেই কার্যকর হবে বলে শুনা যাচ্ছে।
এখানেই শেষ নয়,দুর্নীতি দমন কমিশন ও নাকি তার বিরুদ্ধে অচিরেই সার্টিফিকেট জালিয়াতির জন্য জালিয়াতি মামলা করার জন্য প্রস্তুত হচ্ছে।
ফেসে যাচ্ছেন জাল মাহবুব,তার আর রক্ষা নাই
নিজের পাতানো জালে জাল মাহবুব আজ নিজেই ফেসে যাচ্ছেন।
বারবার ঘুঘু খাইয়া যাও ধান,এবার ঘুঘু তোমার রক্ষা নাই।
আমরা চাই ছাত্রদলের সুনাম বিনষ্টকারী সার্টিফিকেট জালিয়াতির হুতা জাল মাহবুব ভাইয়ের বিরুদ্ধে দলের হাই কমান্ড এমন দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যাবস্থা নেয় যাতে আর কেউ ভবিষ্যতে যেন এমন জাল জালিয়াতি করে দলের সুনাম নষ্ট করার অপচেষ্ঠা না দেখায়।
জাল,ভেজাল,ফর্মালিন মুক্ত ছাত্রদল চাই।

Photos 09/07/2016

নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে খন্দকার মোক্তাদিরের ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী !!!!!

সিলেট, শনিবার, ০৯ জুলাই ২০১৬ :: বিগত আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের কারানির্য্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের নিয়ে ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী উদযাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার আব্দুল মোক্তাদির।

শনিবার বিকালে নগরীর কাজির বাজারস্থ তার বাসভবনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিগত আন্দোলন সংগ্রামে কারানির্যাতিত নেতাকর্মীরা। তাদের বক্তব্যে তারা পুলিশী নির্যাতন ও কারাগারে থাকাকালীন নিপিড়নের তুলে ধরে আবেগ আপ্লুত হইয়ে পরেন। এই আয়োজনের মাধ্যমে তাদের দুখের কথা বলার সুযোগ করে দেওয়ায় এই মহতি আয়োজনের আয়োজক খন্দকার আব্দুল মোক্তাদিরের প্রতিকৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

খন্দকার আব্দুল মোক্তাদির তার বক্তব্যে বলেন, দলীয় নেতাকর্মীদের দুঃখ, কষ্টের নির্যাতনের দিনগুলো আমাকে সবসময় কাতর করে। নেতাকর্মীদের এই দুঃখ কিছুটা ভাগাভাগি করে নিতেই আজকের এই আয়োজন। আমি কোন গ্রুপিং রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সবাই একই আদর্শের পতাকা তলে রাজনীতি করি। তাই দলের সার্থে আমাদের সম্মিলিতভাবে দলের হাল ধরতে হবে।

এসময় বিএনপি, যুবদলের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ উজ্জ্বল সমিতির সভাপতি তোফায়েল খান, মহানগর যুবদল নেতা নজিবুর রহমান নজিব, ১নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল হাদি, মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাইদ আহমদ, বিএনপি নেতা মাহবুব চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান, টুকের বাজার ইউনিয়ন চেয়ারম্যান শহিদ আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাশেম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব আহমদ চৌধুরী মিলু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নেহার রঞ্জন দাস, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি লল্লিক আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আব্দুল হাদি মাসুম, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোয়েব আহমদ, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরফরাজ আহমদ চৌধুরী, ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাহের, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলীম দিপক, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহির আলী মাখন, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল মুমিন চৌধুরী খোকন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি গিয়াস উদ্দিন দিলাল, কালিপদ সুত্রধর, ১০ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আলী আকবর ফকির, ২৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. আশরাফ আলী, আব্দুস শুকুর, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল বাসিত, ২১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম দিপন, জেলা ছাত্রদলের সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেল, মহানগর সহ সভাপতি ফখরুল ইসলাম, বিএনপি নেতা মুকুল মোর্শেদ, আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক রুমেল শাহ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, ১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ২৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, ২৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজির হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, ২৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, ১০ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রব, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিজুর রহমান শাহীব, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খান, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হায়দার মজনু, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, ২১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নইমুল আলম, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপুসহ প্রায় পাচ শতাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, সিলেটের নেতাকর্মীদের দুর্দিনে খন্দকার মোক্তাদির যেভাবে এগিয়ে এসেছেন ভবিষ্যতেও নেতাকর্মীদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের মায়ের মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক 21/12/2015

বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের মায়ের মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক জনতার নিউজঃ বিএনপির কেন্দ্রীয় সদস্য, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা খন্দকার আবদুল মুক্তাদির।

Photos 10/11/2015

তারেক রহমান এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারীর প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্র দলের বিক্ষোভ মিছিল ।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। নগরীর তেলীহাওর থেকে শেখঘাট পয়েন্টে এসে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয় ।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ এর সভাপতিত্বে, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লোকমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ তিনি বলেন তারুণ্যের অহংকার তারেক রহমানের বীরুধে ষড়যন্ত্র মুলুক গ্রেফতারী পরওয়ানা প্রধান ১/১১ এর দালালদের ইন্দনে দেওয়া হচ্ছে । তারেক রহমানের জনপ্রিয়তা কে সরকার ভয় পায় বলেই বার বার মিথ্যা মামলা আর অপপ্রচারের পথ বেছেনিয়েছে । জাতীয়তাবাদী অাদর্শে উজ্জীবিত সকল জিয়ার সৈনিকদের নি:শর্ত মুক্তির জোর দাবী জানিয়ে অবৈধ সরকারের অনৈতিক সকল কর্মকান্ডে ছাত্রদলকে ঐক্যবদ্বভাবে সকল ষড়যন্ত্র কে মোকাবেলা করার অাহবান জানান।
সভাপতির বক্তব্যে সাঈদ আহমদ বলেন, আগামীর আলোকিত দেশ গড়ার স্বপনদৃষ্টা প্রিয় নেতা তারেক রহমান এর উপর বার বার গ্রেফতারী পরওয়ানা জারী করে সরকার প্রমাণ করেছে তারেক রহমানের জনপ্রিয়তায় সরকার দিশাহারা হয়ে পড়েছে । এদেশের লক্ষ লক্ষ ছাত্র/ তরুণরা তারেক রহমান কে নিয়ে আগামীর শান্তিনীড় দেশ গড়ার প্রত্যয় নিয়ে সংগ্রাম করে যাচ্ছে । আজ সারা দেশে অবৈধ ফ্যাসিষ্ট সরকার তার স্বৈরাচারী কায়দায় সাদা পোষাকদারী পুলিশের পেটুয়া বাহীনি দিয়ে অপকর্ম চালিয়ে ছাত্রদলের গনতান্ত্রিক অান্দোলনকে বাধাগ্রস্ত করতে গ্রেফতার ও হয়রানী চালাচ্ছে । অবিলম্বে নেতা কর্মীদের উপর হামলা মামলা বন্ধের দাবী জানাচ্ছি ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপ্সতিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ সভাপতি ফখরুল ইসলাম জেলা সহ সভাপতি চৌধুরী মোঃ সুহেল , শেখ নুরুল ইসলাম, মহানগর যুগ্ম সম্পাদক রুমেল শাহ্‌, কবির উদ্দিন, আবু হানিফ, মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, মহানগর সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, এম এ মতিন , এনামুল হক সামিম, জাকির আহমদ, মাহবুবুল আলম, অলি চৌধুরী, বদরুল ইসলাম, ম্নঠু কুমার নাথ, সেলিম আহমদ সেলু, জাবেদ আহমদ, আব্দুল হাছিব, নজরুল ইসলাম, দেলোয়ার হুসেন দিনার, আশরাফ উদ্দিন রুবেল,তোফায়েল আহমদ, জাহেদ আহমদ, জাহাঙ্গীর হুসেন, কামরান আহমদ, বাবলু আহমদ, প্রিন্স আহমদ, রুবেল ইসলাম,ফয়জুল হক রাজু, মিজানুর রহমান মিজান, এলিন শেখ, রাসেল খান, জাকি আহমদ, আজিজ আহমদ আজিজ, সুহেল রানা, মঈন খান, এনামুল হক, জনি আহমদ, সাঈদ হুসেন, ফরহাদ আহমদ ,মিশলু আহমদ রাজ, নাজমুল ইসলাম, শেখ নয়ন, রিমন খান, মিজান আহমদ, আবুল হাসান রাসেল, আব্দুল আজিম, রাজু আহমদ, জাহেদ আহমদ, মোঃ সামিম,রাজু আহমদ, অর্পণঘোষ, কয়েছ আহমদ, সাইম নিপু, সাইদ খান বাধন, মাছুম লাল, রিঙ্কু, চায়িম,পাপ্পু, ডোবরা, সুয়েব, এমরান, রাসেল, রকি, সাইয়িদ, মিনহাজ, জাবেদ, বাবলু, নাসিম, অপু প্রমুখ ।

লতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়ে সরকার নাস্তিকতার পরিচয় দিয়েছে : খেলাফত যুব আন্দোলন | politics |... 30/06/2015

লতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়ে সরকার নাস্তিকতার পরিচয় দিয়েছে : খেলাফত যুব আন্দোলন | politics |... শীর্ষ নিউজ, ঢাকা : আব্দুল লতিফ সিদ্দিকিকে জামিনে মুক্তি দেয়ার তীব্র নিন্দা, ক্ষোভ, ধিক্কার ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব

Mobile uploads 23/05/2015
যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটিকে সিলেট ছাত্রদলের অভিনন্দন 20/05/2015

যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটিকে সিলেট ছাত্রদলের অভিনন্দন বিবৃতিদাতারা হলেন, সিলেট মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ,জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান।

Mobile uploads 19/05/2015

তোমার অপেক্ষায় বাংলাদেশ।

তৃতীয় কোনো দেশে নেয়ার চেষ্টা হচ্ছে সালাহউদ্দিনকে 19/05/2015

তৃতীয় কোনো দেশে নেয়ার চেষ্টা হচ্ছে সালাহউদ্দিনকে চিকিৎসার জন্য নয় বরং নিরাপত্তার স্বার্থে অথবা আইনি জটিলতা এড়াতেই সালাহ উদ্দিনকে তৃতীয় কোনো দেশে নিতে চান তার স্ত্রী হাসিনা আহমেদ। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ভারতের শিলং-এ সন্ধান পাওয়া বিএনপির এ যুগ্ম মহাসচিবের স্ত্রী সোমবার ভারতের শিলংয়ে গিয়ে এ কথাই বলেছেন।

Photos 11/05/2015

সেকাল একালের নেতৃত্বের চিত্র !!

সেকালের নেতৃত্বে সাবেক কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন পিন্টু পুলিশই বাঁধার মুখে কৌশলী ভূমিকা ,আর এ কালে পুলিশই বাঁধার মুখে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদের কৌশলী ভূমিকা সত্যি প্রশংসার দাবীদার ।

পুলিশই বাঁধা অপেক্ষা করে সিলেট নগরীতে ছাত্রদলের শোডাউন
কেন্দ্রীয় ছাএদলের সাবেক সফল সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের হত্যার প্রতিবাদে ছাত্রদলের র‍্যালীতে পুলীশের বাধা সত্তে,অতীতের মত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল সিলেট মহানগরের বিপ্লবী সভাপতি ছাএনেতা, নুরুল আলম সিদ্দীকী খালেদ ভাই ও কেন্দ্রীয় ছাএদলের সাবেক সফল সহ সভাপতি, সিলেট জেলা ও মহানগর ছাএদল সূ সংগঠিতকরার কারীগর জনাব, সিদ্দীকুর রহমান পাপলু ভাইয়ের নেতৃত্বে শান্তি পূর্ণ র‍্যালী অনুষ্ঠিত হয় । প্যারায় দেড় হাজার লোকের মিছিল টি সিলেট নগরীর রাজপথে নতুন আলো জাগিয়ে তুলে । অত্যান্ত কৌশলী ভূমিকায় নেতৃত্ব প্রধান করার কারণে আন্দোলনে ও বর্তমান সময়ে নেতা কর্মীদের কাছে প্রশংসিত হয়ছে নবগঠিত নেতৃত্ব ।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Sunamgonj
Sylhet