22/01/2026
বন্যপ্রাণীর ট্রফি সংক্রান্ত বিজ্ঞপ্তি
Divisional Headquarter of Bangladesh Forest Department.
22/01/2026
বন্যপ্রাণীর ট্রফি সংক্রান্ত বিজ্ঞপ্তি
09/12/2025
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ প্রদানের জন্য দরখাস্ত আহবান
23/08/2025
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে শুরু হওয়া ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও সিলেট বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫ অদ্য ২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব দেবজিৎ সিংহ, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত), সিলেট মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ সারওয়ার আলম, সম্মানিত জেলা প্রশাসক, সিলেট। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি, সিলেট; জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট; জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট এবং জনাব মোঃ হুমায়ুন কবির, বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট বন বিভাগ, সিলেট।
30/04/2025
অদ্য ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিঃ তারিখে সহকারী বন সংরক্ষকের কার্যালয়, শ্রীমঙ্গলে "সিলেট বন বিভাগের কর্মকর্তা/কর্মচারীদের বন ব্যবস্থাপনা সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ" অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বন আইন, ১৯২৭; বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ ও সংশ্লিষ্ট অন্যান্য আইনের বিধি বিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জনাব মোঃ ইসমাইল হোসেন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালত, মৌলভীবাজার।
অদ্য২০/০৪/২০২৫ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় রেঞ্জ কর্মকর্তা, সিলেট রেঞ্জ সংগীয় স্টাফ সহ বন্দর বাজারে অভিযান পরিচালনা করে ৫টি ঘুঘু পাখি উদ্ধার করে রেঞ্জ অফিসের মাঠে অবমুক্ত করেন।
15/04/2025
অদ্য ১৫/০৪/২০২৫ খ্রিস্টাব্দ আনুমানিক সন্ধ্যা ০৭:০০ঘটিকায় বন্দর বাজার, সিলেটে রেঞ্জ কর্মকর্তা, সিলেট রেঞ্জ, সংগীয় স্টাফসহ অভিযান পরিচালনা করে ১টি টিয়া পাখি উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ের মাঠে অবমুক্ত করেন।
26/03/2025
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট বন বিভাগের পক্ষ হতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট বন বিভাগ।
24/03/2025
“বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালেঙ্গা রেঞ্জ, সিলেট বন বিভাগ এ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক বন দিবস ২০২৫ উদযাপিত হয়। উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রবিন মিয়া,উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট, জনাব মোঃ মাহবুব আলম, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট, জনাব তারেক রহমান,সহকারী বন সংরক্ষক, হবিগঞ্জ, সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি, রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এর সদস্যবৃন্দ, সিলেট বন বিভাগের বিভিন্ন রেঞ্জ ও এসএফএনটিসি এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
23/03/2025
“বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন”
এই প্রতিপাদ্য নিয়ে আজ ২৩/০৩/২০২৫খ্রিঃ তারিখ জেলা প্রশাসক, সিলেট মহোদয়ের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে “আন্তর্জাতিক বন দিবস ২০২৫” উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ-ব্যবস্থাপনা কমিটি খাদিমনগর ও সহ-ব্যবস্থাপনা কমিটি রাতারগুল এর সদস্যবৃন্দ, বাংলাদেশ পরিবেশবাদী সংগঠন এর সদস্যবৃন্দ এছাড়াও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বন ও বন্যপ্রাণীর গুরুত্ব সম্পর্কে তথ্যপূর্ণ উপস্থাপনা করেন জনাব মোঃ হুমায়ুন কবির, বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট বন বিভাগ মহোদয়।
04/03/2025
আজ ০৪/০৩/২৫ খ্রি. তারিখে সিলেট বন বিভাগ, সিলেট এর আয়োজনে ও জেলা প্রশাসন, সিলেট এর সার্বিক সহযোগিতায় গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সম্মানিত জেলা প্রশাসক, সিলেট এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ুন কবির, বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট বন বিভাগ। এ সময় সিলেট বন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির আজ প্রথম দিনে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এ সকল গাছের পেরেক অপসারণ করা হয় এবং ভবিষ্যতে গাছে পেরেক না মারার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। মাসব্যাপী সিলেট বন বিভাগ আওতাধীন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলাতে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচির বাস্তবায়ন করা হবে।
04/03/2025
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার/২০২৪ প্রদানের জন্য দরখাস্ত আহবান
30/10/2024
বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২২-২৩ সালে "ঘ" শ্রেণিতে ২য় স্থান অর্জনকারী (ব্যক্তি মালিকানাধীন নার্সারী) "সুগন্ধা নার্সারী" এর স্বত্বাধিকারীর হাতে পদকের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন জনাব মোঃ হুমায়ুন কবির, বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট বন বিভাগ, সিলেট মহোদয়।
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |