Chhatra Majlis Sylhet East - ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা

Chhatra Majlis Sylhet East - ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা

Share

"জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের জীহাদে শরীক হোন”

প্রতিষ্ঠাকাল: ০৫ জানুয়ারি ১৯৯০

আমাদের পরিচিতি:
মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ তা’য়ালার সর্বোৎকৃষ্ট সৃষ্টি। অনুপম গঠনশৈলী এবং চিন্তা ও বিবেকের স্বাধীনতা দিয়ে আল্লাহ মানুষকে তাঁর খলিফা বা প্রতিনিধির মর্যাদায় অভিষিক্ত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। যুগে যুগে নবী-রাসুল ও তাঁর অবতীর্ণ কিতাবের মাধ্যমে বাতলে দিয়েছেন জীবন যাপনের সঠিক পদ্ধতি-প্রকৃত কল্যাণ-অকল্যাণ ও সফলতার সরল পথ-সিরাতুল মুস্তাকীম। হযরত মুহাম্মদ স. হচ্ছেন এ ধারার সর্বশে

04/06/2026

শাখা সমুহের নির্ধারিত দায়িত্বশীল ভাইদেরকে নিয়ে দুইদিন ব্যাপী তরবিয়তি সফর।

স্থান:জাফলং,নলজুরী।

27/05/2026

দেশ-বিদেশে অবস্থানরত সংগঠনের দায়িত্বশীল, কর্মী, শুভাকাঙ্ক্ষীসহ ছাত্র সমাজ ও সমগ্র মুসলিম উম্মাহকে
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা "ঈদ মোবারক"




27/05/2026

দেশ-বিদেশে অবস্থানরত সংগঠনের দায়িত্বশীল, কর্মী, শুভাকাঙ্ক্ষীসহ ছাত্র সমাজ ও সমগ্র মুসলিম উম্মাহকে

​পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

​ঈদুল মোবারক

​▶ শুভেচ্ছান্তে ◀

​এবাদুর রাহমান

​সভাপতি , সিলেট পূর্ব জেলা শাখা

​বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস

www.chhatra-majlis.org.bd

Photos from Chhatra Majlis Sylhet East - ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা's post 10/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কানাইঘাট উপজেলা পূর্ব শাখার উদ্যোগে আজ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে নাস্তা, বিশুদ্ধ পানি সংগঠনের পরিচিতি বিতরণ করা হয়।

Photos from Chhatra Majlis Sylhet East - ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা's post 02/05/2026

”বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের নির্ধারিত সহযোগী সদস্য ভাইদের কে নিয়ে দুই দিনব্যাপী কর্মশালায়” বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সিলেট পূর্ব জেলা শাখা চারটি বিজয়ী পুরস্কার অর্জন করে।

Photos from Chhatra Majlis Sylhet East - ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা's post 02/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের উদ্যোগে নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত—

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের উদ্যোগে গত ৩০ এপ্রিল ও ১ মে ২০২৬ (বৃহস্পতি ও শুক্রবার) নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সিলেট জোন পরিচালক জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি জুনায়েদ আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী। দ্বিতীয় দিনের শুরুতে দারসুল হাদিস পেশ করেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. এ. এ. তাওসিফ, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. মাহমুদুল হাসান কিবরিয়া এবং সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সবুর।

সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য ও খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, খেলাফত মজলিস সিলেট জেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতি ইমদাদুল হক নোমানী, খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সাধারন সম্পাদক মাওলানা আশিকুর রহমান, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি রুহুল আমীন এবং সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি ইমদাদুল হক ইমরান।

এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, সিলেট পূর্ব জেলা সভাপতি এবাদুর রহমান, মৌলভীবাজার শহর সভাপতি সালমান হোসেন, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুল বাসিত, মৌলভীবাজার জেলা সভাপতি আহমেদ কবির, সিলেট মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আলী আজমান ফয়েজী, হবিগঞ্জ জেলা সেক্রেটারি হুসাইন আহমদ তালুকদার, মৌলভীবাজার শহর সেক্রেটারি এহসানুল হক ফুজায়েল, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মিনহাজুল হক রিফাত, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া এবং মৌলভীবাজার জেলা সেক্রেটারি জালালুর রহমান প্রমুখ।

01/05/2026

✊ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

তাদের পরিশ্রমেই এগিয়ে চলছে দেশ ও সমাজ। আসুন, ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমরা সবাই সচেতন হই।

শ্রমিকের সম্মান—আমাদের অঙ্গীকার।
#মে_দিবস #শ্রমিকের_অধিকার

30/04/2026

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের নির্ধারিত সহযোগী সদস্য ভাইদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সিলেট জোন পরিচালক জাকারিয়া হোসাইন জাকির এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয়েছে।

20/04/2026

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য

দো‘আ ও শুভকামনা।


Photos from Chhatra Majlis Sylhet East - ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা's post 16/04/2026

"সুস্থ দেহ সুন্দর মন,
দ্বীন কায়েমের আন্দোলন"

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জৈন্তাপুর উপজেলার (স্কুল বিভাগ) কর্তৃক আয়োজিত স্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

শাখা সভাপতি সালমান আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ সালমানের- সঞ্চালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরের সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:সিলেট পুর্ব জেলার বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ হুসাইন আহমদ (জুবায়ের),সিলেট পুর্ব জেলার অফিস ও পাঠাগার সম্পাদক হাম্মাদ মামনুন,গোয়াইনঘাট দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ফুজায়েল আহমদ,শাখার বায়তুলমাল সম্পাদক শাহীন আহমদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ আহমদ,অফিস ও পাঠাগার সম্পাদক মিজান আহমদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: ইউনিয়ন/স্কুল/মাদ্রাসা শাখার দায়িত্বশীলবৃন্দ।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Surma Market (4th Floor)
Sylhet