05/04/2024
গত ০২ এপ্রিল ২০২৪ তারিখ আনুমানিক রাত ০৮.১৫ ঘটিকার সময় বান্দরবান পার্বত্য জেলার রুমা থানাধানী রুমা বাজারস্থ সোনালী ব্যাংকের শাখায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কেএনএফ সদস্যরা অতর্কিত সশস্ত্র হামলা চালিয়ে ব্যাংকের ভল্ট ভেংগে অর্থ লুটের চেষ্টা করে এবং ব্যাংকের ম্যানেজার মোঃ নেজাম উদ্দীন’কে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় এলিট ফোর্স র্যাব গতকাল ০৪ এপ্রিল ২০২৪ তারিখ অপহৃত ব্যাংকের ম্যানেজার মোঃ নেজাম উদ্দীন'কে উদ্ধার করতে সক্ষম হয়। অদ্য ০৫ এপ্রিল ২০২৪ তারিখ সকালে র্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্ণেল মোঃ মাহাবুব আলম, বিপিএম, পিপিএম, বিপিএমএস (বার), র্যাব সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকতা ও র্যাব-১৫ এর অধিনায়কের উপস্থিতিতে পরিবারের নিকট তাকে ফিরিয়ে দেয়া হয় এবং উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তার উদ্ধারের বিষয়টি সবাইকে অবহিত করা হয়।
05/04/2024
https://www.kalbela.com/country-news/78651
পরিবারের কাছে ফিরলেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার | কালবেলা
সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে....
14/01/2024
"দ্বাদশ জাতীয় সংসদে ৩য় বারের মত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামাল, এমপি মহোদয়কে র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), মহাপরিচালক, র্যাব ফোর্সেস। এ সময় আরও উপস্থিত ছিলেন, র্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মোঃ মাহাবুব আলম, বিপিএম, পিপিএম, বিপিএমএস (বার), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ, বিপিএম (সেবা), পিপিএম ও র্যাব ফোর্সেস এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ"
08/01/2024
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ বিজয় অর্জন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান মহাপরিচালক, র্যাব ফোর্সেস, অতিরিক্ত আইজিপি জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, (গ্রেড-১)। এ সময় আরও উপস্থিত ছিলেন, র্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স), কর্নেল মোঃ মাহাবুব আলম, বিপিএম, পিপিএম, বিপিএমএস (বার) ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), ডিআইজি ইমতিয়াজ আহমেদ, বিপিএম (সেবা), পিপিএম।