05/04/2026
কাল রাত্রের তুফানের কারণে বিয়ানীবাজার টু সারপার রাস্তায় খাসারীপারা থেকে ওহাব আলী দোকান পর্যন্ত দুইটি বৈদ্যুতিক খুঁটি ও বেশ কয়েকটি গাছ রাস্তায় পড়ে যায়। রাস্তা স্বাভাবিক করার জন্য জনকল্যাণ সমিতি ফেনগ্রাম ছোটদেশ সমাজ কল্যাণ সমিতি, বিয়ানীবাজার, সিলেট এবং খাসাড়ীপাড়া সমিতির সদস্যদের প্রচেষ্টায় রাস্তা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
21/03/2026
"﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽"
"তাক্বাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।"
দেশ ও প্রবাসের সবাই কে জানাই জনকল্যাণ সমিতি ফেনগ্রাম এর পক্ষ থেকে...
🫂🌙" ঈদ মোবারক "🌙🫂
16/03/2026
জনকল্যাণ সমিতি ফেনগ্রামের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জনাব মোঃ ময়নুল ইসলাম মন্টু সাহেবের ইন্তেকালে জনকল্যাণ সমিতি ফেনগ্রাম গভীরভাবে শোকাহত।
মরহুমের বর্ণাঢ্য সামাজিক অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি—তিনি যেন মরহুমকে ক্ষমা করে দেন, তার কবরকে প্রশস্ত ও নূরানী করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস এর মেহমান হিসেবে কবুল করেন আমীন।
শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জনকল্যাণ সমিতি ফেনগ্রামের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
13/03/2026
আলহামদুলিল্লাহ , আমাদের প্রিয় প্রতিষ্ঠান জনকল্যাণ সমিতি ফেনগ্রাম এর বহুল কাঙ্খিত তিন তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে ।
গত ১২ মার্চ ভবনের মোট ১০ টি বেইজের মধ্যে ৩ টির ইয়ান সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
11/03/2026
জনকল্যাণ সমিতি ফেনগ্রামের পক্ষ থেকে আপনারা সকলের দাওয়াত রইলো।
10/03/2026
আলহামদুলিল্লাহ 🤲
বহুল কাঙ্খিত জনকল্যাণ সমিতি ফেনগ্রামের তিন তলা বিশিষ্ট ভবনের কাজ শুরু হয়েছে ,বর্তমানে বেইজের কাজ চলছে , আমরা গ্রামের দেশে এবং প্রবাসে অবস্থানরত সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
26/10/2025
বিয়ানীবাজারের কৃতি সন্তান মাহিন ০১ নভেম্বর দেশ সেরা ১৬ জনের একজন হয়ে বিকেএসপি BKSP তে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করবে |
অনূর্ধ্ব ১৬ বছর বয়সী গোল ও ছক্কার ফুলঝুরি শীর্ষক প্রতিভা অন্বেষণ কার্যক্রম ২০২৫ থেকে বাছাই করা হয়েছে দেশের আটটি বিভাগ থেকে দুইজন করে মোট ১৬ জন ।সারা দেশ থেকে বাছাইকৃত এই ১৬ জন প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় দলে প্রস্তুত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
বিয়ানীবাজারের পরিচিত মুখ বিশিষ্ট ধারাভাষ্যকার ও উপস্থাপক সাপ্তাহিক সম্ভাবনার সম্পাদক ও প্রকাশক ক্রীড়া ব্যক্তিত্ব জনাব, মাসুম আহমদ এর একমাত্র সুযোগ্য সন্তান মাহিন আহমদকে জনকল্যাণ সমিতি ফেনগ্রাম এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও উত্তরোত্তর সফলতা কামনা করি।
08/10/2025
আলহামদুলিল্লাহ
আজ ৮ অক্টোবর ,২০২৫ইং জনকল্যাণ সমিতি ফেনগ্রামের সাবেক দায়িত্বশীল জনাব বদরুজ্জামান এর বিবাহ উপলক্ষে সমিতির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো'র মুহুর্তে স্থির চিত্র।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্য ও সাবেক দায়িত্বশীলবৃন্দ।
27/09/2025
বিয়ানীবাজারে জনকল্যাণ সমিতি ফেনগ্রামের নতুন কমিটি ঘোষণা