BRTA Sylhet

Directions

BRTA Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BRTA Sylhet, Government Organization, Rikabi Bazar Rd, Sylhet, Bangladesh, Sylhet.

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভাড়ার চার্ট প্রদর্শন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম:📅 তারিখ: ১৫ অক্টোবর ২০২৬ খ্র...
15/10/2026

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভাড়ার চার্ট প্রদর্শন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম:

📅 তারিখ: ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. 📍 স্থান: সিলেট মহানগরীর কদমতলী বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ সড়ক।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ সিলেট সার্কেলের উদ্যোগে বিভিন্ন যানবাহন ও বাস টার্মিনালে নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন এবং যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় সরকার নির্ধারিত ভাড়া অনুসরণ, অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়।

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিলেট সার...
15/10/2026

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিলেট সার্কেল-এর উদ্যোগে অদ্য ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সিলেট-এ
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ট্রাফিক আইন ও সংকেত মেনে চলা, মোটরসাইকেলে হেলমেট ও যানবাহনে সিটবেল্ট ব্যবহার এবং সড়কে দায়িত্বশীল আচরণসহ নিরাপদ সড়ক ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের দায়িত্ব ও করণীয় তুলে ধরা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন জনাব প্রকৌ. মোঃ ডালিম উদ্দীন, উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং), বিআরটিএ, সিলেট বিভাগ; জনাব জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), পুলিশ সুপারের কার্যালয়, সিলেট; মিজ মালেকা খানম, অধ্যক্ষ, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সিলেট; জনাব সফীকুল ইসলাম রাসেল, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, সিলেট সার্কেল।

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট সর...
12/10/2026

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট-এ সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি এবং দায়িত্বশীল সড়ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিলেট সার্কেল-এর উদ্যোগে অদ্য ১২ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট-এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ট্রাফিক সাইন ও সংকেতের যথাযথ ব্যবহার, মোটরসাইকেল চালনা ও আরোহনের ক্ষেত্রে হেলমেট পরিধান, চার চাকার যানবাহনে সিটবেল্ট ব্যবহার, চলন্ত যানবাহনে হাত ও মাথা জানালার বাইরে না রাখা এবং সড়কে দায়িত্বশীল আচরণসহ নিরাপদ সড়ক নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের দায়িত্ব ও করণীয় তুলে ধরা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বিআরটিএ, সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব প্রকৌ. মোঃ ডালিম উদ্দিন; পুলিশ সুপারের কার্যালয়, সিলেট-এর অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব আশরাফুজ্জামান, পিপিএম-সেবা; বিআরটিএ, সিলেট সার্কেল-এর উপপরিচালক (অপারেশন) জনাব আবদুর রশিদ; সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ জনাব মোহাম্মদ রিহান উদ্দিন; চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান (পাওয়ার টেকনোলজি) জনাব অমল কৃষ্ণ চক্রবর্তী; চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ইলেকট্রনিক্স টেকনোলজি) জনাব ফখরুল ইসলাম চৌধুরী; চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ইলেকট্রিক্যাল টেকনোলজি) জনাব সরোজ কুমার হালদার; ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (মেকানিক্যাল টেকনোলজি) জনাব মোঃ মোজাম্মেল হক এবং বিআরটিএ, সিলেট সার্কেল-এর মোটরযান পরিদর্শক জনাব সফীকুল ইসলাম রাসেল।

বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নয়; প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক গড়ে তুলতে। শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা এবং অন্যদেরও আইন মেনে চলতে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

12/10/2026

🏍️ মোটরসাইকেলে হেলমেট পরুন, নিজে বাঁচুন, নিরাপদে থাকুন।

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে স্কু...
08/10/2026

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনা হ্রাস এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিলেট সার্কেলের উদ্যোগে অদ্য ৮ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজ, সিলেট-এ “সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার” অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আলোচনায় শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, সড়ক পারাপারের সঠিক নিয়ম, ট্রাফিক সাইন ও সিগন্যাল সম্পর্কে সচেতনতা, মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার, চার চাকার যানবাহনে সিটবেল্ট ব্যবহার, যানবাহনে চলাচলের সময় হাত ও মাথা জানালার বাইরে না রাখা এবং একজন সচেতন নাগরিক হিসেবে নিরাপদ সড়ক গঠনে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বিআরটিএ, সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব প্রকৌ. মোঃ ডালিম উদ্দীন, রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজ, সিলেট-এর সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ মানিক খান, এসএমপি, সিলেট-এর ট্রাফিক পুলিশ পরিদর্শক জনাব জাহেদুল ইসলাম এবং বিআরটিএ, সিলেট সার্কেল, সিলেট-এর মোটরযান পরিদর্শক জনাব সফীকুল ইসলাম রাসেল।

সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের সচেতন শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। ট্রাফিক আইন মেনে চলা এবং অন্যদেরও আইন মেনে চলতে উদ্বুদ্ধ করার মাধ্যমে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্ক্র্যাপ ভেন্ডর নির্বাচন সংক্রান্ত পুনঃবিজ্ঞপ্তি
05/10/2026

স্ক্র্যাপ ভেন্ডর নির্বাচন সংক্রান্ত পুনঃবিজ্ঞপ্তি

মোটরযান মালিকদের জন্য সুখবর!কোনো জরিমানা ছাড়াই মূল কর ও ফি দিয়ে সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন, রু...
23/08/2026

মোটরযান মালিকদের জন্য সুখবর!

কোনো জরিমানা ছাড়াই মূল কর ও ফি দিয়ে সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর, ২০২৬ তারিখ পর্যন্ত শেষবারের মতো বৃদ্ধি করা হয়েছে।

আলহামদুলিল্লাহসিলেট সার্কেলের জন্য অধিগ্রহণকৃত ৩.৬৯ একর জায়গার দখল হস্তান্তর করেন জেলা প্রশাসক, সিলেট জনাব আব্দুল্লাহ আল...
18/08/2026

আলহামদুলিল্লাহ

সিলেট সার্কেলের জন্য অধিগ্রহণকৃত ৩.৬৯ একর জায়গার দখল হস্তান্তর করেন জেলা প্রশাসক, সিলেট জনাব আব্দুল্লাহ আল মামুন।

এ সময় সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মোঃ ডালিম উদ্দিনের উপস্থিতিতে সিলেট সার্কেলের পক্ষে উক্ত জায়গার দখল গ্রহণ করেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব আব্দুর রশিদ।

সিলেট সার্কেলের অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

এ কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান:বিআরটিএ সদর কার্যালয় ও সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সড়ক ও ম...
18/08/2026

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান:

বিআরটিএ সদর কার্যালয় ও সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সড়ক ও মহাসড়কে চলাচলরত অননুমোদিত স্লিপার বাসসহ অন্যান্য আইন লঙ্ঘনকারী মোটরযানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

উক্ত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ১৮/০৮/২০২৬ খ্রি. তারিখে সিলেটের কদমতলী বাস টার্মিনালে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: পারভেজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে London Express, Jeddah Paribahon, Paraside Express, Imperial Express এবং Bengal Paribahan-এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সর্বমোট ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব আবদুর রশিদ উপস্থিত ছিলেন।

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনস্বার্থে সড়ক পরিবহন আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Address

Rikabi Bazar Rd, Sylhet, Bangladesh
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when BRTA Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share