ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
টিলাগড় ভাটাটিকর নিবাসী সৈয়দ হাতীম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতওয়াল্লী ও টিলাগড় অঞ্চলের বর্ষীয়ান মুরুব্বী জনাব আলহাজ্ব অধ্যাপক মকসুদ আলী
আজ সকাল ১১.৩০ঘটিকায় ইন্তাকাল করেন l
মরহুমের নামাজের জানাজা পরবর্তীতে জানানো হইবে।
Tultikor
The area of Sylhet's first Muslim Gazi Burhan Uddin (RA).
Tultikor.Is is the most popular village of sylhet sador.Tultikor is Most famous for Gazi burhan Uddin (Rah).It Is a Union of Sylhet(5 no Tultikor Union) & 24 No word of Sylhet city corpuretion.
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
টুলটিকর ফুলবাগ নিবাসী জনাব কবির আহমেদ সাহেবে মাতা ইন্তেকাল করেছেন।
মরহুমার জানাজা নামাজ বাদ যোহর টুলটিকর জামে মসজিদ অনুষ্ঠিত হবে। এতে আপনাদের সকলের উপস্থিতি ও দোয়া কামনা করি।
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
টুলটিকর চামেলীবাগ নিবাসী জনাব মানিক মিয়া সাহেবের পুত্র, টুলটিকর সমাজ কল্যান সমিতির সাবেক সহ-সাধারন সম্পাদক জনাব দিলোয়ার হোসেন দিলু ইনতেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
টুলটিকর চামেলিবাগ নিবাসী ফরিদ আহমদ সাহেব ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজা আগামীকাল বাদ যোহর টুলটিকর জামে মসজিদ অনুষ্ঠিত হবে এতে আপনাদের সকলের উপস্থিতি ও দোয়া কামনা করি।
13/02/2026
সিলেটের সুপরিচিত সামাজিক সংগঠন Angkur Shahitto Pathagar অংকুর সাহিত্য পাঠাগারের উদ্যোগে "পবিত্র মাহে রমজান" মাস উপলক্ষে বয়স্ক ও যুবকদের জন্য সম্পূর্ণ মাসব্যাপী সহীহ কোরআন, তাজবীদ, মাস’য়ালা মাসাইল চর্চার আয়োজন করা হয়েছে। সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।
© অংকুর সাহিত্য পাঠাগার
টুলটিকর চামেলিবাগ নিবাসী,
টুলটিকর সমাজ কল্যান সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য,
বাংলাদেশ ইসলামী আন্দোলন এর সিলেট জেলা সেক্রেটারী আব্দুল করিম সাহেব,
ইনতেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজীউন।
মরহুমের জানাজা'র নামাজ, আজ বাদ মাগরিব টুলটিকর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন।
টুলটিকর মিয়ারবাগ নিবাসী
আব্দুস সবুর জামেয়া টুলটিকর মহিলা মাদ্রাসার সভাপতি
আনোয়ার উদ্দিন সাহেবের বড় ছেলে সুমন আহমদ,
আজ সকাল ১১:০০ ঘটিকায় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
মরহুম এর নামাযে যানাজা আজ বাদ এশা টুলটিকর জামে মসজিদে অনুষ্ঠিত হইবে।।
এতে আপনাদের উপস্থিতি ও দুয়া কামনা করি।।
টুলটিকর ফুলবাগ নিবাসী জনাব আজির উদ্দিন সাহেবের স্ত্রী ইনতেকাল করেছেন ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মরহুমার নামাজে জানাযা আজ সোমবার বাদ যোহর টুলটিকর জামে মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।এতে আপনাদের উপস্হিতি ও দোয়া কামনা করি।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
টুলটিকর নিবাসী খোয়াজ আলী খান সাহেব ইন্তেকাল করিয়াছেন ।
মরহুমের জানাযা বাদ যোহর
টুলটিকর জামে মসজিদে, অনুষ্ঠিত হবে ।
26/08/2025
#আমাদের_টুলটিকর ( ১ম পর্ব)
সিলেটের প্রাচীনতম গ্ৰাম ছিলো টুলটিকর। যা কালের বিবর্তনে গ্ৰাম থেকে ইউনিয়ন হয়ে শহরের এখন ছোট একটি নামকরা এলাকা মাএ ।
একসময় সিলেটের শহরের সবচেয়ে কাছের আর সমৃদ্ধ ইউনিয়ন ছিলো এই টুলটিকর । যার আওতাধীন এলাকাগুলো প্রথমে পৌরসভা তে অন্তভূক্তি ঘটে ,
তারপর ২০০১-২০০৩ এ আরো কিছু এলাকা সিলেট সিটি তে আর এখন ২০২৩/২৪ এ এসে
৫নং টুলটিকর ইউনিয়ন ইতিহাসের অংশ মাএ ।
শুধু তাই নয় ১৮৭০ সালে ইউনিয়নের মর্যাদা পাওয়া এই এলাকা, ১৯৮০ সালের দিকে দেশে ২য় বৃহতম ইউনিয়নের মর্যাদা পেয়েছিলো।
টুলটিকর ধারন করত সিলেটের বিশাল এক এলাকা ,
এমনকি মাএ কয়েক দশক আগে আম্বরখানা খানা থেকে টিলাগড় হয়ে উপশহর মেন্দিবাগ সোবানীঘাট পর্যন্ত বিস্তৃত ছিলো ।
মূল টুলটিকর এলাকাটির এক অংশ সিলেট পৌরসভার বিলুপ্তির আগে ১১ নং ওয়ার্ডের আওতাধীন ছিলো ।
এর পর সিলেট সিটি কর্পোরেশন গঠনের পর একাংশ ১৯,২০,২১,২২,২৩,ও ২৪ নং ওয়ার্ডের অংশ হলেও অবশিষ্ট বাকি অন্য অংশ টি তার স্বকীয়তা বজায় রেখে ইউনিয়ন এ থেকে যায় । গত বছর সিলেট সিটি কর্পোরেশন তার সীমানা বৃদ্ধি করায় প্রায় পুরো ইউনিয়ন এখন সিটির আওতাভুক্ত, তাই ঐতিহাসিক এই ইউনিয়নটির বিলুপ্তির ঘটেছে ।
গত প্রায় শতবছর থেকে এই জনপদটি শহরতলীর মতোই ছিলো , যা এখন শহরের গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ ।
ঐতিহাসিকদের মতে সিলেটর পূর্ব পাশের সুরমা নদীর কোলঘেঁষে কিছুটা টিলা বা উঁচু ভূমি আর বাকিটা বিস্তৃর্ণ ফাঁকা মাঠ ছিলো এই টুলটিকরে ।
গত শতাব্দীর শেষের দিকেও এর মূল রাস্তার দুধারের পূর্বপাশে #বড়_হাওর আর পশ্চিম পাশ্বে #হাজীর_হাওর ছিলো । প্রায় ৮০ দশকের দিকে থেকে পশ্চিম দিকের হাওর ভরাট হয়ে শহরের অভিজাত এলাকা #উপশহর গড়ে উঠে ।
অন্যদিকে পূর্ব পাশের বড় হাওরে বিভিন্ন আবাসিক প্রকল্প গড়ে উঠছে।
বিভিন্ন বই, পুঁথি আর ঐতিহাসিকদের মতে এখানে বসতি ছিলো সিলেটের আসা আরব বনিকদের ।
আজ থেকে প্রায় ৮০০শত বছর আগে ১২শ সালের শেষের দিকে এখানে বসতি স্থাপন করেন একদল মুসলিম আরব বনিক , যাদের কয়েকজন এই নিরিবিলি গ্ৰাম আর সুন্দর মফস্বল শহরটি তে স্থায়ীভাবে ঠিকানা খুঁজে নিতে এই টুলটিকর কে ই বেছে নেন।
যার ফলে এই টুলটিকর গ্ৰামটি হয়ে যায় #সিলেটের_প্রথম_মুসলমানের_এলাকা ।
সিলেট অঞ্চলের প্রথম মুসলমান গাজী বুরহান উদ্দিন (রহ.) এর বসতি , আধ্যাত্মিক প্রভাব ও প্রচার কাজের কেন্দ্র ছিল টুলটিকর এলাকা।
সিলেটের মুসলিম সভ্যতার প্রসারে টুলটিকরের ভূমিকা অনস্বীকার্য। এটি এই অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।
সিলেট অঞ্চলটি প্রাচীনকাল থেকেই জনবসতিপূর্ণ ছিল। চীনা পরিব্রাজক #হিউয়েন_সাঙের ৬৪০ খ্রিস্টাব্দের ভ্রমণ বিবরণীতেও এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায় ।
ঐতিহাসিক ও সাহিত্যিক সূত্রে জানা যায়, শ্রীহট্ট ছিল এই অঞ্চলের প্রাচীন নাম এবং এটি একটি উল্লেখযোগ্য বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
আসাম আর বাংলার মিলন মুখ বা সন্ধি মেলাতে এই সিলেট । এটি কখনো আসামের আবার কখনও বাংলার অংশ ছিলো ।
সিলেট ও আসামের মধ্যে একটি ঐতিহাসিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান, যা এই অঞ্চলের ভাষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । এই ঐতিহাসিক সম্পর্কের কারণে, সিলেটের ভাষা ও সংস্কৃতির উপর আসামের একটি গভীর প্রভাব লক্ষ্য করা যায়।
সিলেট অঞ্চলটি বৃহত্তর সুরমা/মেঘনা উপত্যকার অংশ এবং এটি তার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে।
বাংলা ভাগের আগে অন্যভাবে বলতে সীমানা নির্ধারণ করার পূর্বে #ব্রিটিশ_ভারত বা তারপরও আগে আসাম থেকে নদী পথে এই অঞ্চলের মানুষের অবাধ যোগাযোগ ছিলো ।
সিলেটে সুরমা নদীর প্রবেশ পথে প্রথম ঘাট বা বন্দর হলো টুলটিকরের কুশিঘাট এরপর সোবানীঘাট ও কালীঘাট, শেখঘাট ইত্যাদি । ধারনা করা হয় , কুশিঘাটের নামকরণ হয়েছে এই কুশি নদী ( কুইগাঙ)জন্য । এই ঘাট কুইগাঙ সুরমার সাথে মিলনমূখে অবস্থিত।
কুইগাঙ, যা কুশি নদী বা কুশিগাঙ নামেও পরিচিত, সুরমা নদীর একটি উপশাখা এবং সুরমা ও কুশিয়ারা নদীর সমন্বিত ধারা থেকে সৃষ্টি হয়েছে। বরাক নদী ভারতে প্রবেশ করে সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হওয়ার পর কুইগাঙ বা কুশি নদীর জন্ম হয়।
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার হাওর থেকে প্রবাহিত পাবিজুড়ি, কাফনা ও করিস নদীর সমন্বিত অংশ থেকে কুইগাঙ (কুশি) নদীর সৃষ্টি হয়েছে।
এই কুশিগাঙের সাথে টুলটিকর ইউনিয়নের ভিতরে অবস্থিত সিলেটের বিখ্যাত মহাবিদ্যালয় মুরারিচাদ বা ি_কলেজ ও #সিলেট_সরকারি_কলেজের মধ্য দিয়ে বয়ে যাওয়া #কাঙালিছড়া মিলিত হয়েছে টুলটিকর কুশিঘাটের দক্ষিণ-পূর্ব পাশে ।
বলাবাহুল্য ,এখানে এই কাঙালিছড়া আবার টুলটিকর কে ৪ নং #খাদিমপাড়া ইউনিয়ন থেকে পৃথক করে রেখেছে ।
(চলবে..)
*ছবিতে ২০০৫ সালের বৃহত্তর টুলটিকর এর টিলাগড়ে পয়েন্ট থেকে আম্বরখানা যাবার রাস্তা।
যার একদিকে এমসি কলেজ, বেবি স্ট্যান্ড / সিএনজি স্ট্যান্ড আর অন্য পাশে সোনালী ব্যাংক ও কয়েকটি দোকনপাট।*
25/08/2025
হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের
বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৫ সম্পন্ন হয়েছে।
আজ সোমবার বিদ্যালয়ের কনফারেন্স হলে
পবিত্র কোরআন খতম,ক্বেরাত,হামদ,নাত
ও বিদ্যালয়ের প্রতিষ্টালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা এই স্কুলে শ্রম দিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন সকলের রুহের মাগফিরাত কামনা করে এ মাহফিল সম্পন্ন হয়।
© HM Shofique-High School
25/08/2025
গতকাল রবিবার সোনাপুর রাস্তার মোড় এ তথা কুশিঘাট পানি ট্যাংক এলাকায় দিনে দুপুরে
টুলটিকর ফুলবাগ নিবাসী শওকত আহমেদ তার নিজ সিএনজি চালানোর সময় অতর্কিত স*ন্ত্রাসী হামলার শিকার হোন ।
উল্লেখ্য হামলাকারীদের মধ্যে নাহিদ এর নানাবাড়ি টুলটিকর ফুলবাগ ।
প্রতক্ষ্যদর্শীরা এবং আহত শওকত আহমেদ এর ভাষ্যমতে
"গত কয়েকদিন আগে তার সিএনজি অটোরিকশা'র ব্যাটারি চুরির অভিযোগে আকাশের ছেলে শরীফ ধরা পড়লে , সে তার সঙ্গি হিসাবে হামলাকারী নাহিদের নাম উল্লেখ করে ।
টুলটিকর পঞ্চায়েত কমিটি ও সন্ধি সমাজ কল্যাণ সমিতি সদস্যদের মাধ্যমে এই চুরির অভিযোগের সালিস ও মিমাংসা হয় ।
তবে হামলাকারী সন্ত্রা*সী নাহিদ ,তার স্ত্রী এবং এই সংঘবদ্ধ গ্ৰুপ ঘটনার জন্য সিএনজি চালক শওকত আহমেদ কে'ই দোষারোপের করে এবং তার অপমানের প্রতিশোধ নিতে
শওকত আহমেদ কে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে । "
পুলিশ প্রশাসনের কাছে সন্ত্রা*সী গ্ৰেফতার ও আদালত থেকে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার কামনা করছি।
এছাড়া সর্বস্তরের মানুষকে এই রকম ন্যাক্কারজনক ঘটনার জন্য আহতের পক্ষে সহযোগিতা জন্য এগিয়ে আসা একই সাথে সন্ত্রাসী হামলায় প্রতিবাদ সোচ্চার ও সচেতন হবার আহ্বান জানাচ্ছি।
আহত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আমরা তার নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Sylhet Sodor
Sylhet
3100
