Ideal Welfare Community

Ideal Welfare Community

Share

IWC is a Non-profit organisation.We are working for make better future.Our moto is “Our team,Our dream,Empowering together for a better tomorrow.”

25/02/2026

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রত্যেক কুশীলবকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকের 'শহীদ সেনা দিবসে' এটিই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।

18/02/2026

মাহে রামাদান মোবারাক✨

14/02/2026

🌿 আইডিয়াল ওয়েলফেয়ার কমিউনিটি 🌿
প্রতিহিংসার রাজনীতি পরিহার করে
সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার রাজনীতি গড়ে তুলি।
দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে শিক্ষা নিয়ে
ন্যায়, সততা ও জবাবদিহিতার পথ বেছে নিই।
ছাত্রজনতার ত্যাগ ও সাহস আমাদের যে মুক্তির পথ দেখিয়েছে,তার প্রতি গভীর শ্রদ্ধা ও যথাযথ সম্মান জানাই।
আসুন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই—
মিলেমিশে কাজ করে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও ইতিবাচক সমাজ গঠনে
আমরা সবাই একসাথে এগিয়ে যাই।
🤝 ঐক্য • ন্যায় • মানবিকতা

01/01/2026

আইডিয়াল ওয়েলফেয়ার কমিউনিটি-এর সকল সম্মানিত মেম্বার ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক আরও মানবিকতা, ঐক্য, সহমর্মিতা ও কল্যাণের সুযোগ। সমাজের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার নিয়ে আমরা একসাথে পথ চলছি—আসন্ন বছরেও তা যেন আরও শক্তিশালী হয়। আল্লাহ তায়ালা আমাদের সকল ভালো কাজে কবুল করুন এবং সবাইকে সুস্থতা, শান্তি ও সফলতা দান করুন।
শুভ নববর্ষ ২০২৬ 🌿

25/12/2025



হাদি সাহারার ঊষর বালুতে আবে জমজম পানি
হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি
হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি
হাদি ওমরের অর্ধজাহান মোড়ানো শীতলপাটি।

হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার
হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার
আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্না এনে—
হাদি জেগেছিল তরুণ আলির সাহসের সুধা টেনে।

হাদিই আঁধার-পর্দা সরায়ে নতুন ভোরের রবি
হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী
নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবাদ
সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ।

লেখক:- জিয়া হক
গায়ক:- Abu Ubayda ভাই আমার

19/12/2025

১৯৯৩ - ∞
বল বীর, বল চির উন্নত মম শির 🔥

18/12/2025

হাদিরা কখনো মরে না—হাদিরা অমর হয়ে থাকে মানুষের হৃদয়ে।হে আল্লাহ, আমার ভাইয়ের মৃত্যুকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন।

14/12/2025

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি

১৪ই ডিসেম্বর—জাতির ইতিহাসে এক গভীর শোক ও গৌরবের দিন। মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে জাতিকে মেধাশূন্য করার নীলনকশার অংশ হিসেবে যে সকল দেশবরেণ্য বুদ্ধিজীবী নির্মমভাবে শহিদ হয়েছিলেন, তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন আমাদের বিবেক, চিন্তার আলো ও অগ্রযাত্রার পথপ্রদর্শক। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ও রাষ্ট্র গঠনের দায়িত্ব আজ আমাদের সবার।

এই দিনে আইডিয়াল ওয়েলফেয়ার কমিউনিটি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে সকল শহিদ বুদ্ধিজীবীর প্রতি বিনম্র স্মরণ জানাচ্ছে এবং তাঁদের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে অঙ্গীকার ব্যক্ত করছে।

শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে—চিরন্তন শ্রদ্ধা।

09/11/2025

IWC সচেতনতামূলক পোস্ট (সংগ্রহীত)↓
By Aminul Islam

সঞ্চয় করতে চান? জাপানি কাকেবো পদ্ধতি মেনে চলুন💰

আমরা প্রায়ই মাসের শুরুতে প্রতিজ্ঞা করি - “এই মাস থেকে টাকা জমাবো!” কিন্তু মাসের শেষে দেখি, বেতন প্রায় শেষ। বড় কোনো বিলাসিতা নয়, বরং ছোট ছোট খরচ—হুটহাট বাইরে খাওয়া, নতুন পোশাক, কিংবা সন্তানের খেলনা - এসবই শেষ করে দেয় সঞ্চয়ের সুযোগটুকু।

এর সমাধান আছে শত বছরের পুরোনো এক জাপানি পদ্ধতিতে, নাম “কাকেবো (Kakeibo)” - যার অর্থ “পরিবারের হিসাবের খাতা”।

🎯 কাকেবো কী?

১৯০৪ সালে জাপানি সাংবাদিক হানি মোতোকো এই ধারণাটি চালু করেন। এর উদ্দেশ্য হলো প্রতিটি খরচের হিসাব রেখে টাকার ওপর নিয়ন্ত্রণ গড়ে তোলা।
খরচ লিখে রাখলে বুঝতে পারবেন কোথায় অর্থ যাচ্ছে, এবং কোথায় কমানো সম্ভব।

কাকেবো শেখায় -“সঞ্চয় খরচের পরের বিষয় নয়, বরং খরচের অংশ।”

অর্থাৎ আগে সঞ্চয় করুন, পরে খরচ করুন।
যেমন, আপনার আয় যদি ২০,০০০ টাকা হয়, আপনি যদি ২,০০০ টাকা সঞ্চয়ের লক্ষ্য রাখেন, তাহলে বেতন হাতে পেয়েই ২,০০০ টাকা আলাদা করে রাখুন। এখন আপনার মাসিক বাজেট ১৮,০০০ টাকা - এভাবেই খরচের পরিকল্পনা করুন।

🎯 কাকেবো পদ্ধতি মেনে চলার ৫ ধাপ

১️) মাসিক আয় ও আবশ্যিক ব্যয় লিখে ফেলুন:
বাড়িভাড়া, বাজার, বিল, স্কুল ফি—এসব নির্দিষ্ট ব্যয়ের তালিকা তৈরি করুন। এতে মাসের আর্থিক ছবি পরিষ্কার হবে।

২️) সঞ্চয়কে ধরুন ‘আবশ্যিক ব্যয়’ হিসেব:
খরচের আগে সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করুন এবং শুরুতেই টাকা আলাদা রাখুন।

৩️) প্রতিদিনের খরচ লিখে রাখুন:
খরচের হিসাব মোবাইলে নয়, হাতে লিখুন।
উদাহরণ: ২ আগস্ট – কফি: ২০০ টাকা, বিদ্যুৎ বিল: ৮০০ টাকা, বাজার: ১৫০০ টাকা।
এভাবে লিখে রাখলে টাকার প্রতি সচেতনতা বাড়বে - এটাই কাকেবোর মূল জা°দু। [ জানা-অজানা 360 ]

৪️) খরচকে চার ভাগে ভাগ করুন:

🏠 আবশ্যিক: খাবার, ভাড়া, বিল, পরিবহন ইত্যাদি

🎁 ইচ্ছাধীন: রেস্তোরাঁ, শখের কেনাকা*টা, ভ্রমণ

📚 সাংস্কৃতিক: বই, সিনেমা, কোর্স ইত্যাদি

🚑 অতিরিক্ত বা জরুরি: চিকিৎসা, উপহার, উৎসবের খরচ

৫️) মাস শেষে হিসাব পর্যালোচনা করুন:
মাস শেষে দেখুন - লক্ষ্য অনুযায়ী সঞ্চয় হয়েছে কি না, কোথায় অতিরিক্ত খরচ হয়েছে, পরের মাসে কীভাবে উন্নতি করা যায়।
উদাহরণ: আয় ২০,০০০ টাকা, সঞ্চয় ২,০০০ টাকা, খরচ ২০,২০০ টাকা ➤ ঘাটতি ২,২০০ টাকা।
এবার বোঝা গেল, পরের মাসে কোথায় কা*টছাঁট দরকার।

🌱 সচেতনতা থেকেই সঞ্চয় শুরু

কাকেবো শেখায় - সঞ্চয় কোনো জাদু নয়, বরং টাকার প্রতি মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ।
ছোটখাটো অপ্রয়োজনীয় খরচ (চা, কফি, সাবস্ক্রিপশন) বাদ দিলেই বড় সঞ্চয় সম্ভব।

🎯 এছাড়া আপনি চাইলে ব্যবহার করতে পারেন:

পারেতো নীতি (Pareto Principle): আপনার খরচের ৮০% কোথা থেকে আসছে, তা চিহ্নিত করুন, এবং সেই অংশে সামান্য কা*টছাঁট করুন।

‘মুদা’ ধারণা (Muda): অপ্রয়োজনীয় ব্যয় চিহ্নিত করে বাদ দিন।

হানি মোতোকো এক শতাব্দী আগেই দেখিয়েছিলেন—

>“সঞ্চয়ের শুরু হয় হিসাব থেকে, আর হিসাবের শুরু সচেতনতা থেকে।”

আজও কাকেবো আমাদের মনে করিয়ে দেয় —
“হিসাব রাখুন, সচেতন থাকুন, সঞ্চয় করুন।”😊

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Bishwanath
Sylhet