ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে Examination

ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে Examination

Share

ছাএ জীবন সুখের জীবন যদি না থাকে Examination

19/08/2022

Order no-34
Happy clients 😍

প্রচারেই ব্যবসার প্রসার হয়। আপনার পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দেখিয়ে সঠিক এবং হালাল পথে ব্যবসার প্রসার ঘটাতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

আপনাদের সার্ভিস সমূহ 👇
✔️Social Media Marketing
✔️page/Post Boost
✔️Video Creations
✔️Website Speed-Up
✔️Search Engine Optimization (SEO)
✔️YouTube SEO
✔️YouTube Video Promotion
✔️YouTube Channel Monetization

আমাদের সাথে যোগাযোগ করুন-
Messenger- m.me/goaladvertisingagency
WhatsApp: 01779029848
Email: [email protected]

09/08/2022

https://www.facebook.com/goaladvertisingagency/

সঠিক প্রচার'ণার মাধ্যমেই সে'ল বাড়ে, আর সেই প্রচারণার দায়িত্বটা যদি পরে Goal Advertising Agency এর এক্সপা'র্ট মার্কে'টারের হাতে তাহলে তো আর কথাই নেই।
💻আমাদের সার্ভিস সমুহেঃ
১।ফেসবুক পেইজ প্রমোট/লাইক
২।ফেসবুক পোস্ট বুস্ট
৩। গুগল এডভারটাইজিং (ওয়েবসাইট, ইউটিউব)
৪। ইউটিউব এসইও
৫। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
৬। ওয়েবসাইট স্পিডআপ

প্রয়োজনে-
Call: 01779029848
Email: [email protected]

Goal Advertising Agency We provide advanced Facebook Paid promotion and digital marketing services like- Social Media Market

11/02/2017

জনাব নুরুল ইসলাম নাহিদ
একজন জনদরদী শিক্ষামন্ত্রী
আপনারা সবাই তাকে টাকলা বলে ছোট করেন,কিন্তু আপনারা জানেন কি তার মতো শিক্ষামন্ত্রী পৃথিবীতে বিরল!!
জনাব নাহিদ স্যার গ্রুপে থাকলে আমার সালাম নিবেন
আপনাকে আর ছোট/খাটো করবো না
আপনি এতো দিন যেভাবে আমাদের উপকার করে গেছেন,আশা করি যতদিন বেচে থাকবেন,ততদিন এইভাবেই আমাদের উপকার করে যাবেন
আপনাকে নিয়ে যতোই প্রশংসা করবো ততোই কম হয়ে যাবে
আপনার সমতূল্য আপনি নিজেই
আপনি সদা শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেছেন
আশা করি খুব শীঘ্রই আমরা ১০ টা সৃজনশীল লেখার সৌভাগ্য অর্জন করবো
দরকার পড়লে আপনি সময় আরো কমিয়ে দিতে পারেন
আপনার প্রত্যেক পদক্ষেপ আমরা সাদরে গ্রহণ করবো
আমি গর্বিত আমি আপনার মতো মহান এক শিক্ষামন্ত্রির নেতৃত্যে শিক্ষালাভ করছি
ভালো থাকবেন জনাব
আমাদের কেও এইভাবে ভালো রাখবেন
-বাণীতে আপনার অত্যন্ত অনুগত এক অসহায় ssc candidate
(বাণীগুলো একদম হৃদয় থেকে লেখা কিন্তু)
#কালেক্টেড :) :)
কিছু বলার নাই...

10/02/2017

মোবাইল ফোন হারালে করণীয় :

সতর্ক থাকার পরও অনেক সময় আপনার মোবাইল ফোন চুরি হয় কিংবা হারিয়ে যায়। অনেকেই ফোন উদ্ধারের আশা ছেড়ে দেন। তবে মোবাইল ট্র্যাকিং চালু হওয়ার পর ফোন উদ্ধারে কিছুটা আশা এখন আছে। শুধু তাই নয় নিজেকে নিরাপদ রাখতেও কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। তা না হলে আপনার চুরি ও কিংবা হারিয়ে যাওয়া মোবাইল দিয়ে কেউ কোনও অপকর্ম করলে তার দায় আপনার ঘাড়েই পড়তে পারে। এসব অবাঞ্ছিত ঝামেলা থেকে রেহাই পেতে তিনটি ধাপ অনুসরণ করতে পারেন।
১) আইএমইআই নম্বর উল্লেখ পূর্বক থানায় জিডি করুন
২) জিডির এক কপি সহ র‌্যাবের নিকট অভিযোগ করুন। অনেকেই জানেন না, র‌্যাব পুলিশেরই একটি বিশেষায়িত ইউনিট।
৩) জিডির কপিতে উল্লেখ করা অফিসারের সাথে যোগাযোগ রাখুন এবং তার মাধ্যমে ডিবি এর ট্র্যাকিং টিমের সহায়তা নিন।
অনেক সময় দেখা যায় আইটিতে দক্ষ ইউজার নিজেই ট্র্যাক করে বের করে ফেলেছেন মোবাইলের অবস্থান। এরকম হলে লোকেশন সহ জিডিতে উল্লেখিত অফিসারের সহায়তা নিয়ে চোরকে ধরে ফেলতে পারেন।
কেন জিডি করবেন -
১) আপনার মোবাইল ব্যবহার করে কেউ অপকর্ম করলে ওটা যাতে আপনার ঘাড়ে না পড়ে সেজন্যে। আপনার হারিয়ে যাওয়া মোবাইলে সংরক্ষিত তথ্য ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, জিডির কপি দেখিয়ে সেটার দায় থেকে রক্ষা পেতে পারবেন।
২) হঠাৎ হঠাৎ জিডির দ্বারা ট্র্যাকিং করে মোবাইল পাওয়া গেলেও যেতে পারে।
তাছাড়া মোবাইলে এমন কিছু রাখবেন না যা অন্যের হাতে পড়লে বা প্রকাশ পেলে আপনার সামাজিক মর্যাদাহানী ঘটতে পারে। অনেক সময় ব্ল্যাকমেইলিংয়ের শিকারও হতে পারেন।

কালেক্টেডড

ধন্যবাদ...

08/02/2017

চোরাবালি কি ? এর থেকে বাঁচার উপায় কি ? জনসচেতনতায় ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ ....
গত মঙ্গলবার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে বেড়াতে গিয়ে চোরাবালিতে আটকা পড়ে কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। আসুন আমরা সচেতন হই ..চোরাবালি সম্পর্কে জানি .....
চোরাবালি জিনিসটা আসলে কি? এতে একজন মানুষ পড়লে সে ডুবে যায় কেন? এর থেকে বাঁচার উপায় কী?
সাধারণভাবে আমরা চোরাবালি বলতে বুঝি- যখন বালি, কাদা বা নুড়ি গর্ভস্থ পানির প্রবাহের সান্নিধ্যে আসে, সেই বালি বা নুড়ির দানাগুলোর মধ্যে যে ঘর্ষণ শক্তি থাকে তা কম হয়ে যায়, আর সেই বালি বা মাটি ভার সহ্য করতে পারে না- একেই চোরাবালি বলে।
পানি শুধু মাটির উপরেই না মাটিন নিচেও থাকে। প্রাকৃতিকভাবে ভূগর্ভে পানি থাকার এই ঘটনা ঘটে দুই ভাবে। ১- Flowing underground water/spring ২- Earthquake। এই আটকে পরা পানি তার চারপাশের soil কে সিক্ত করে। এভাবে liquefied হতে হতে এক পর্যায়ে বালির অণুগুলোর মধ্যে যে friction থাকে তা কমে যায় এবং বালি পানির অণুর মত আচরণ করে। ভেজা এই বালি এক পর্যায় এমন অবস্থায় যায় যে সে কোন ভারি বস্তুর চাপ নিতে পারে না। solid water এ কিছু পরলে সাথে সাথে ডুবে যায় আর চোরাবালি তে কিছু পরলে তা ধীরে ধীরে ডুবে। মূলত এটাই বৈজ্ঞানিক ব্যাখা।
এ ধরনের ব্যাপার আমরা সমুদ্র সৈকতে দেখতে পাই। সমুদ্রধারের বালিতে যদি কেও দাঁড়িয়ে থাকে, তাহলে খানিকক্ষণ পর দেখা যাবে যে ধীরে ধীরে তার পা বালির ভেতর বসে যাচ্ছে। এটাও এক ধরনের ছোটখাটো চোরাবালি। তবে এ ধরনের চোরাবালির গভীরতা মাত্র কয়েক ইঞ্চি হয়। তাই সেসব স্থানে শুধু আমাদের পায়ের পাতা ডোবে। তবে যে সব স্থানে এর গভীরতা বেশি সেসব স্থান খুবই ভয়ংকর।
চোরাবালি পানি ও তরল কাদা মিশ্রিত এমনই একটি গর্ত, এর ফাঁদে একবার পা দিলে আর নিস্তার নেই। আস্তে আস্তে ডুবে যেতে হয় বালির ভেতর। যত নড়া যায় ততই ডুবে যেতে থাকে শরীর। সাধারণত নদী বা সমুদ্রতীরে কাদা মিশ্রিত বালির ভেতরে লুকানো অবস্থায় থাকে চোরাবালি। কোনও মানুষ যদি সেই গর্তের ধারে-কাছে যায়, তাহলে শরীরের চাপে ওই বালি ক্রমে সরে যেতে থাকে। ফলে মানুষ শত চেষ্টা করেও আর ওপরে উঠে আসতে পারে না। চোরাবালিতে পড়ার পর সেখান থেকে উঠে আসার জন্য চেষ্টা করলে শরীরের চাপে আরও দ্রুত ডুবে যেতে হয়। সময়মতো কেও এগিয়ে না এলে ওই মানুষ নিশ্চিত মৃত্যুকোলে ঢলে পড়ে। তবে অধিকাংশ চোরাবালি সাধারণত মারাত্মক নয়। তবে এটি প্রকৃতির একটি অদ্ভুত বিস্ময়।
যেসব জায়গায় পানি বেশি, সেসব জায়গায় চোরাবালি থাকার সম্ভাবনাও বেশি। যেমন জলা, নদী, খাল, সমুদ্রতীর এবং জলাভূমি। যেসব জায়গায় ভূগর্ভস্থ পানির প্রবাহ থাকে সেখানে চোরাবালি থাকতে পারে বা থাকার সম্ভাবনা রয়েছে।
চোরাবালিতে আটকে গেলে একদমই অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হয়ে হাত-পা ছোড়াছুড়ি করলে আরও বেশি আটকে পড়ার সম্ভাবনা থাকে। সবার মনে রাখা উচিত, চোরাবালি কিন্তু পানির চেয়ে অনেক বেশি ঘন। তাই চোরাবালিতে ভেসে থাকা পানির চেয়ে অনেক বেশি সহজ। যদি সঙ্গে কোনও ভারি বস্তু থাকে তাহলে তা ছেড়ে ফেলতে হবে। কারণ ভারি বস্তু আরও বেশি দ্রুত নিচে টেনে নিতে পারে।
মানুষের শরীরের ঘনত্ব 62.4 pounds প্রতি কিউবিক ফুটে। চোরাবালির ঘনত্ব পানির থেকে বেশি। অর্থাৎ মানুষ যদি পানিতে ভেসে থাকতে পারে , তাহলে চোরাবালিতেও অনায়াসে পারবে, যেহেতু চোরাবালির ঘনত্ব পানির থেকে বেশি। তাই চোরাবালিতে পড়ে গেলে একদম নড়াচড়া করা যাবে না। যত মুভমেন্ট হবে তত ডুবে যাবার আশংকা বাড়বে। চোরাবালি শুধু সমুদ্র সৈকতেই থাকে না। নদীর পাড়ে, হাওর এর আশে পাশেও থাকতে পারে।
বেশিরভাগ চোরাবালির গভীরতা কম হয়। খানিকটা ডোবার পর হয়তো পা তলায় আটকে যেতে পারে। যদি তা না হয়, মানে যদি চোরাবালি খুব গভীর হয় তাহলে পুরোপুরি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে যেমন পানিতে আমরা যেভাবে সাঁতার কাটি, ঠিক সেভাবে নিজের শরীরকে যতটা সম্ভব অনুভূমিক করে ফেলতে হবে। তারপর খুব ধীরে ধীরে সাঁতরে চোরাবালির বাইরে আসার চেষ্টা করতে হবে। সাথে যদি অন্য কোনও ব্যক্তি থাকে তাহলে তাকে বলতে হবে নিরাপদ দূরত্ব থেকে রশি ফেলতে এবং এই রশি ধরে ধীরে ধীরে চোরাবালি থেকে উঠে আসা যাবে.

30/01/2017

আসুন নিজেকে পরিবর্তন করি!

:
১. প্রশ্নঃ আমি ধনী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অল্পতুষ্টি অবলম্বন কর; ধনী হয়ে যাবে।
২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামী জ্ঞানের অধিকারী) হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, তাক্বওয়া (আল্লাহ্ ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে।
৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর; সম্মানী হয়ে যাবে।
৪. প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপকার কর।
৫. প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা নিজের জন্য পছন্দ কর; তা অন্যের জন্যেও পছন্দ কর।
৬. প্রশ্নঃ শক্তিশালী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর উপর ভরসা কর।
৭. প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকরী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী আল্লাহকে স্মরণ (জিকির) কর।
৮. প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সর্বদা অযু অবস্থায় থাকো।
৯. প্রশ্নঃ আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, হারাম খাবার হতে বিরত থাকো।
১০. প্রশ্নঃ ঈমানে পূর্ণতা কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, চরিত্রবান হও ৷
১১. প্রশ্নঃ কেয়ামতের দিন আল্লাহর সাথে গুনামুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জানাবত তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও।
১২. প্রশ্নঃ গুনাহ্ কিভাবে কমে যাবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী ইস্তেগফার (আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা) কর।
১৩. প্রশ্নঃ কেয়ামত দিবসে আলোতে থাকতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জুলুম করা ছেড়ে দাও।
১৪. প্রশ্নঃ আল্লাহ্ তা’য়ালার অনুগ্রহ কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর বান্দাদের উপর দয়া-অনুগ্রহ কর।
১৫. প্রশ্নঃ আমি চাই আল্লাহ্ তা’য়ালা আমার দোষ-ত্রুটি গোপন রাখবেন!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অন্যের দোষ-ত্রুটি গোপন রাখ।
১৬. প্রশ্নঃ অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যিনা (ব্যভিচার) থেকে বেঁচে থাকো।
১৭. প্রশ্নঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ) এর নিকট প্রিয় হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা আল্লাহ্ এবং তাঁর রাসূলের (সাঃ) এর নিকট পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও।
১৮. প্রশ্নঃ আল্লাহর একান্ত অনুগত হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, ফরজ সমূহকে গুরুত্বের সহিত আদায় কর।
১৯. প্রশ্নঃ ইহ্সান সম্পাদনকারী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, এমন ভাবে আল্লাহর এবাদত কর যেন তুমি আল্লাহকে দেখছ অথবা তিনি তোমাকে দেখছেন।
২০. প্রশ্নঃ ইয়া রাসূলুল্লাহ! (সাঃ) কোন বস্তু গুনাহ্ মাফে সহায়তা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন,
ক) কান্না। (আল্লাহর নিকট, কৃত গুনাহের জন্য) খ) বিনয়। গ) অসুস্থতা।
২১. প্রশ্নঃ কোন জিনিষ দোযখের ভয়াবহ আগুনকে শীতল করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুনিয়ার মুছিবত সমূহ।
২২. প্রশ্নঃ কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, গোপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা।
২৩. প্রশ্নঃ সবচাইতে নিকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা।
২৪. প্রশ্নঃ সবচাইতে উৎকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সচ্চরিত্র, বিনয় এবং ধৈর্য্য।
২৫. প্রশ্নঃ আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার কর।
আল্লাহ্ তা’য়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন…।
।।আমিন।।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Sylhet
Sylhet
3100