18/04/2026
১৭/০৪/২০২৬ ইং, রোজ শুক্রবার রাত ৯:০০ ঘটিকায় প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের এক সাধারণ সভা সংঘের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংঘের সাবেক সভাপতি ও পঞ্চায়েত কমিটির সভাপতি জনাব হাজী মোহাম্মদ জসীম উদ্দীন আহমদ।
সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে নতুন কার্যকরী পরিষদ সুন্দরভাবে গঠন করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ নিম্নরূপঃ
১) আহ্বায়কঃ জনাব, মোহাম্মদ জসীম উদ্দিন আহমদ
২) যুগ্ম আহ্বায়কঃ জনাব, শেখ মোহাম্মদ আলী হোসেন বাচ্চু
৩) যুগ্ম আহ্বায়কঃ জনাব, নিয়ামত এলাহী
৪) সদস্য সচিবঃ জনাব, সেলিম আহমদ মাহমুদ
৫) সদস্যঃ জনাব, মোহাম্মদ জিল্লুল হক
৬) সদস্যঃ জনাব, শফিকুর রহমান স্বপন
৭) সদস্যঃ জনাব, নাজমুল হোসেন মজনু
উক্ত আহ্বায়ক কমিটিকে আগামী তিন (০৩) মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠনের জন্য দায়িত্ব প্রদান করা হয়।
01/04/2026
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কানিশাইল নিবাসী মরহুম ওসমান মিয়া সাহেবের স্ত্রী ও জনাব কামাল সাহেবের আম্মা অদ্য রাত ৮টা ৩০ মিনিটের সময় তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন।
মরহুমার জানাজার নামাজ আগামীকাল বাদ জোহর কানিশাইল জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে।
এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।
21/03/2026
”তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”
প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা🌙 🌙**ঈদ মোবারক** 🌙🌙
এই আনন্দঘন দিনে সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
15/02/2026
প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘ, কানিশাইল- এর পক্ষ থেকে সদ্য নির্বাচিত সিলেট - ১ এর মাননীয় সংসদ সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদির মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে ।
প্রত্যাশার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সাক্ষাৎকালে তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আগামীকাল তাঁর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি যেন আগামী দিনে তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে যথাযথভাবে পালন করতে পারেন—সে জন্য সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।
প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভকামনা জানাচ্ছে।
21/01/2026
আলহামদুলিল্লাহ
আজ থেকে কানিশাইল ১নং রোডের রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়েছে।
18/01/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কানিশাইল নিবাসী মরহুম জয়নুল্লা সাহেবের দ্বিতীয় পুত্র ফজল মিয়া সাহেব আজ রাত ৯:২৫ মিনিটের সময় তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল বাদ যোহর কানিশাইল জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে আপনাদের সকলের উপস্থিতি ও দোয়া কামনা করি।
আল্লাহ তাআ’লা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
আমিন।
16/01/2026
আলহামদুলিল্লাহ।
কানিশাইল প্রিমিয়ার লীগ ২০২৫–২৬ইং, সিজন-০৩
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
চ্যাম্পিয়ানঃ থান্ডার স্টাইকার্স
রানাস আপঃ মেট্রো সুপার কিংস
এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে যাঁরা যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
বিশেষভাবে ধন্যবাদ জানাই—
১০নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল হাকীম-কে, প্রতিটি টিমকে জার্সি উপহার দিয়ে পাশে থাকার জন্য। Abdul Hakim
ধন্যবাদ জানাই
ধন্যবাদ জানাই মোঃ তৌফিকুল আলম জুবায় কে
প্রতিটি ম্যাচে ম্যান অফ দা ম্যাচ প্রদান করা জন্য।
Jubayer Sylhet
ধন্যবাদ জানাই
মাহফুজ সালাউদ্দিন সজীব কে
ফাইনাল খেলায় প্রথম পুরস্কার হিসেবে ট্রফি এবং প্রাইজ মানি প্রদান করা জন্য।
Mahfuz Sala Uddin
ধন্যবাদ জানাই
ডাঃ হুমায়ুন কবির পাবেল-কে, ফাইনাল খেলায় দ্বিতীয় পুরস্কার হিসেবে ট্রফি ও প্রাইজমানি প্রদান করার জন্য।
এছাড়াও ধন্যবাদ জানাই— এই টুর্নামেন্ট পরিচালনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাঁরা সকল ধরনের সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে।
সবশেষে আবারও ধন্যবাদ জানাই আমাদের এলাকার সকল স্তরের মানুষকে, যাঁদের ভালোবাসা ও সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে।
16/01/2026
আপনারা সবাই আমন্ত্রিত
দুপুর-২:৩০ খেলা শুরু হবে
🏏 কানিশাইল প্রিমিয়ার লীগ (KPL) ২০২৫–২০২৬
সিজন – ৩
🔥 ফাইনাল ম্যাচ 🔥
⚔️ THUNDER STRIKER
🆚
⚔️ METRO SUPER KINGS
আয়োজনে:
প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘ