বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখা

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখা

Share

গণ মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Photos from বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখা's post 26/05/2026

জুলাই গনঅভুত্থানে শহিদ পরিবারের মধ্যে আর্থিক অনুদান উপহার প্রদান অনুষ্ঠান সম্পন্ন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মাওলানা হাবিবুর রহমান, আমীর, সিলেট জেলা

23/05/2026

*ধর্ষকের শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.) এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল*

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ২২ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে মূলত তিনি রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসূল (সা.)- এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।

*বিস্তারিত সংবাদঃ* https://www.facebook.com/photo?fbid=1397824022374491&set=a.305994424890795

Photos from বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখা's post 19/05/2026

📍 আলহামদুলিল্লাহ📍বিয়ানীবাজার উপজেলা ও পৌর যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত।🔺প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব বিভাগ সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি জননেতা জনাব মাওলানা লোকমান আহমদ।

🔺 বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য,মুড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব ফরিদ আল মামুন।

13/05/2026

আলহামদুলিল্লাহ

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মাওলানা:মোস্তফা উদ্দিন ।

আল্লাহ তাআলা তাঁকে দ্বীনের খেদমতে উত্তমভাবে কাজ করার তাওফিক দান করুন।

10/05/2026

"মু'মিন কখনো হতাশ হয় না"

-শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী (রহ.)
[৩১ মার্চ ১৯৪৩ - ১১ মে ২০১৬]

09/05/2026

*মাহফুজা হান্নান এমপিকে সিলেট জেলা মহিলা জামায়াতের সংবর্ধনা*

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার সিলেটে ফিরেছেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি। ৮ মে শুক্রবার বিকেলে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে তাঁেক সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মহিলা জামায়াত নেত্রীবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাকে সিলেটে অভ্যর্থনা জানান। সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী মাহবুবা বেগম জেসমিন, রোজিনা বেগম ও হাজেরা বেগম, জেলা মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় দায়িত্বশীলা নাসিমা বেগম, অন্যান্য দায়িত্বশীলাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাহিমা বেগম, বিলকিস বেগম, খাদিজা আক্তার লাইলি, ফাতেমা বেগম, রুহেনা আক্তার প্রমূখ। এসময় সংবর্ধিত অতিথি অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি ও জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী মাহবুবা বেগম জেসমিন বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

03/05/2026

ইসলামের ফরজ বিধান জাকাতকে 'চাঁদাবাজির চেয়েও খারাপ' বলা চরম ধৃষ্টতা — নিলোফার চৌধুরী মনির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপির সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, "চাঁদাবাজি তো বেটার আপনার যাকাতের চেয়ে, ফেতরার চেয়ে।" তার এই বক্তব্য কোনো অসতর্ক মুহূর্তের ভুল নয় — এটি ইসলামের অন্যতম মূল স্তম্ভকে একটি ফৌজদারি অপরাধের চেয়েও হীন হিসেবে উপস্থাপনের সুচিন্তিত প্রচেষ্টা।

এই বক্তব্য কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের বিশ্বাস ও অনুভূতির বিরুদ্ধে সরাসরি আঘাত।
জাকাত ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি। এটি ব্যক্তিগত দান বা স্বেচ্ছামূলক অনুদান নয় — এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নির্দেশিত ফরজ বিধান, যা পবিত্র কোরআনে সালাতের পাশাপাশি বারবার উল্লেখিত হয়েছে। এই বিধানকে চাঁদাবাজির সঙ্গে তুলনা করে নিচু দেখানো ইসলামের বিরুদ্ধে একটি গুরুতর ধর্মীয় অবমাননা।

রাজনৈতিক বিতর্কে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে ইসলামের ফরজ বিধানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা এবং তাকে অপরাধের চেয়েও নিকৃষ্ট প্রমাণ করার এই অপচেষ্টা বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি ও মুসলিম জনগণের প্রতি গভীর অশ্রদ্ধার প্রকাশ। রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে — কিন্তু ধর্মীয় বিধানকে কলুষিত করার কোনো অধিকার কারও নেই।

আমরা দাবি করছি, নিলোফার চৌধুরী মনি অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন। বিএনপির পক্ষ থেকেও এই ধরনের ধর্মবিরোধী বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক ও স্পষ্ট অবস্থান ঘোষণা করা হোক। পাশাপাশি সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ এ ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বক্তব্য প্রচারে ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করবে বলে আমরা প্রত্যাশা রাখি।

ইসলামের বিধান নিয়ে বিদ্রূপ ও অবমাননার বিরুদ্ধে জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার ছিল এবং থাকবে। বাংলাদেশের মুসলিম জনগণের ধর্মীয় মর্যাদা রক্ষায় আমরা কোনো আপোষ করব না।

— মোহাম্মদ সেলিম উদ্দিন
আমীর, ঢাকা মহানগর উত্তর
বাংলাদেশ জামায়াতে ইসলামী

#বিএনপি #বাংলাদেশজামায়াতেইসলামী #ঢাকামহানগরউত্তর #সেলিমউদ্দিন #বক্তব্যপ্রত্যাহার #১১দলীয়জোট

02/05/2026
23/04/2026

২০১৩ সালে মার্চ ফর ডেমোক্র‍্যাসিতে ঢাকায় একমাত্র শহীদ শিবির নেতা মনসুর। আর বিম্পির বাকি সব নেতারা গুপ্ত থেকে মোবাইল বন্ধ করে পালিয়েছিল। কেউ বেগম জিয়ার ফোনের জবাব দেননি। বিম্পি নেতাদের বেইমানির কারণে বালির ট্রাকও আর সরেনি ওইদিন!

আসল গুপ্ত কারা?

কপি

18/04/2026

*গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদূর্ভোগ লাঘবের দাবিতে গণমিছিল*

তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ (শনিবার)
সময়: বিকেল ৫ টা
স্থান : পুরানা পল্টন মোড়

দলে দলে যোগ দিন
আয়োজনে: ১১ দলীয় ঐক্য

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Sylhet
3170