27/03/2019
#কিছু_কিছু_ভালো_কাজ_বদলে_দিবে_পৃথিবী।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সবাইকে যারা আমার পেইজটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে আছেন ও থাকবেন।
আজ আপনাদের সামনে কিছু হাসি - মাখামুখ উপস্থাপন করলাম যাদের হাসি শুধু আপনাদের ভালবাসার জন্য সফল হলো। যারা এই #পথশিশুদের ভালোবেসে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করছেন। আপনাদের মূল্যবান সহযোগিতায় পেরেছি তাদের মুখে হাসি ফুটাইতে। গত ২৫.০৩.২০১৯ তারিখ বিকেল ৪:১০ এ তাদেরকে নিয়ে #সিলেট_বন্দর_বাজার #হকার্স মার্কেট থেকে এই পথশিশুদের জন্য কিছু পণ্য কিনে দিলাম তারা যে ধরনের পণ্য মূলত হকারি করে থাকে যেমন দুজনকে দিলাম পান সিগারেট বিক্রয় করার সকল পণ্য ১মাসের পরিমাণ। একজনকে দিলাম বাদাম কিনে ১ মাসের পরিমাণ করে। কিন্তুু খুব খারাপ লেগেছে আরো একজনকে দিতে পারিনি সে উপস্থিত ছিলোনা থাকলে হয়তোবা সেও একটা হাসি দিয়ে দেখাতো আমিও পেয়েছি। ইনশাআল্লাহ তার জন্যও টাকা বরাদ্দ রেখেছি। আগামী সপ্তাহে তাকে কিনে দেবো তার চা বিক্রয়ের পণ্য যদিও ২০০ টাকা এখনো বাকি।
আপনাদের আবারো ধন্যবাদ জানাই শুধু আপনাদের ভালোবাসার জন্যই এই ভালো কাজটি সফল হলো। দোয়া করবেন আমার জন্য যাতে এভাবে আপনাদের মতো ভালোবেসে তাদের পাশে থাকতে পারি।
23/03/2019
#কিছু_কিছু_ভালো_কাজ_বদলে_দিবে_পৃথিবী।
গত বৃহস্পতিবার (২১.০৩.২০১৯) #সিলেট পূর্বশাহী #ঈদগাহ টিবি গেইট, বানিজ্য মেলার সামনে থেকে অসহায় ও দুস্থ #পথশিশুদের জন্য টাকা কালেকশন করতে আমরা ৪জন গিয়েছিলাম।
আজ তার একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা ৪ জন ঐ দিন বিকেল ৩টায় মেলার সামনে যাই এবং পথশিশুদের জন্য টাকা কালেকশন করতে মেলায় আসা সকল দর্শনার্থীদের কাছে গিয়ে বলি ""আমরা কজন আসছি অসহায় ও দুস্থ পথশিশু এবং ইয়াতিমদের জন্য টাকা কালেকশন করতে "" কিন্তুু সেখানে আমরা প্রায় ২ ঘন্টা যাবৎ বিভিন্ন জনের কাছে যাই এবং যখন ক্লান্ত হই তখন এক জায়গায় দাড়িয়ে দাঁড়িয়ে ঐকথা গুলো বলতে থাকি, দুঃখের বিষয় এইযে, কেউ একটা টাকাও দেয়নি ততক্ষণ পর্যন্ত। আমরা আরো বেশি আশ্চর্য্য হই, যখন মেলার একজন সদস্য এসে বলে "তরা অনথাকি যা, কই থাকি আইসছ, এক পর্যায়ে আমাদের একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তখন আমি আমার সাথের অন্য আরেক ভাইকে যে কেমেরা করা দায়িত্বে ছিলো তাকে বলি তুমি লাইভে যাও। তখন সাথে সাথে ঐ ব্যক্তি আমাকে খুব ভদ্রভাবে বলে " আফনারা অউ হনো গিয়া উবাইন" পরে ঐখানে দাড়িয়ে আবারও বলতে শুরু করি "আমরা কজন আসছি অসহায় ও দুস্থ পথশিশু এবং ইয়াতিমদের জন্য টাকা কালেকশন করতে আপনারা যে যাই পারেন সহযোগিতা করুন। "" কিন্তুু কারো মন গলেনা।মনে অনেক খারাপ লাগতেছিল আমরা নিজেরাই একে অপরের দিকে তাকিয়ে বলতেছি কোথায় আসছি? ঠিক তখনই আমাদের পাশে থাকা একজন ভিক্ষুক বলে উঠলো"😍 ভাইজানরা আফনারা কোন সময় থাকি কতজনের কান্দাত গেলা কোনো লাভ ঐলোনা তে দরইন আমি আফনাইন্তরে ২০ টেকা দিয়া বিসমিল্লাহ করি।😍" আমরা সবাই অবাক না হয়ে খুশিতে আবারও নিজেদেরকে জাগিয়ে তুলি।একজন পা-প্রতিবন্ধী ভিক্ষুক, তিনি নিজেও অসহায় হয়ে আরেক অসহায়দেরকে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। তখন ওখানে কয়েকজন #কাপল তা দেখে আসছেন সহযোগিতা করতে। ইনশাআল্লাহ তারপর থেকে অনেকেই আমাদের বক্সের দিকে তাকিয়ে যে যতটুকু পেরেছে সহযোগিতা করেছেন। ঐদিনের কালেকশন ছিল ৮৬৮ টাকা (আলহামদুলিল্লাহ)। এখন আমাদের কাছে তিনদিনের কালেকশনে সর্বমোট ২১৪৫ টাকা সংগ্রহ আছে। কিন্তুু ৭জন পথশিশুকে দেয়ার জন্য টার্গেট করেছি ২০,০০০টাকা, তবে জানিনা কখন এই টার্গেট সম্পূর্ণ হবে? যদি কোনো দয়াবান ভাই ও বোন থাকেন তবে আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে।।
(%উপরে ঐ ভিক্ষুক ভাইয়ের ছবি আছে।যদি মন চায় দেখতে পারেন %)
20/03/2019
#কিছু_কিছু_ভালো_কাজ_বদলে_দিবে_পৃথিবী।
আমার পেইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম।
আমি খুবই আনন্দিত যে, আমার পেইজের প্রথম ভাইরাল হবার পর থেকে বিভিন্ন মহল ও আমার শুভাকাঙ্ক্ষী গন আমাকে ভালো কাজ করতে এত বেশি অনুপ্রাণিত করছেন। যার জন্য আমি খুবই গর্বিত। আজ #সিলট_জেলা_স্টেডিয়াম এর সামনে থেকে িশুদের জন্য টাকা কালেকশন করা শুরু করি। আজ আমাদের টাকা কালেকশন হলো সর্বমোট ৬৭৭ টাকা এবং গতকাল ছিল ৬০০ টাকা। আমাদের টার্গেট ২০,০০০ টাকা কালেকশন করা।এই টাকা গুলো ৫ জন পথ শিশুর মধ্যে ভাগ করে দিতে হবে।যাতে তারা এই টাকা দিয়ে আবার বিভিন্ন জায়গায় হকারি করে নিজেদের পড়া লেখার খরচ চালাতে পারে। তারা কখনো কারো কাছে হাত পেতে টাকা নেয়না বিনিময়ের মাধ্যমে টাকা নিয়ে থাকে। যেমন কেউ চা বিক্রি করে কেউ বা আবার বাদাম বিক্রি করে নিজেদের পড়ালেখার ও পরিবারকে সামান্য সহযোগিতা করে। এখন ভাবতেছি কত দিনে এই টাকা গুলো কালেকশন করবো। আশা রাখি আপনারা সবাই আমার পাশে থাকলে এটা কোনো বড় বিষয় না। সবাই নিজ নিজ অবস্হান থেকে যতটুকু পারি সহযোগিতা করবো। ইনশাআল্লাহ।
ধন্যবাদ সবাইকে আমি সালেহ আহমদ জুয়েল
19/03/2019
#কিছু_কিছু_ভালো_কাজ_বদলে_দিবে_পৃথিবী। ( ) 😍
মানুষ মানুষের জন্য এই স্লোগানটি আমরা সবাই জানি। কিন্তুু সত্য কথা অনেক তিক্ততা লাগলেও এটা বলতে চাই আমরা কতজনই বা মানি। আজ আমি এবং আমার সাথে কয়েক জন ভাই ও বোন ( রাহিম,রাহাত,রাফি ও যুক্তি) মিলে একটি ভালো কাজ করেছি অর্থাৎ যুক্তি আপুর জন্মদিন ছিল। উনি উনার জন্মদিনের আনন্দটুকু এই অসহায় পথ শিশুদের সাথে ভাগাভাগি করেছেন। বাকিরা তাদের কলেজের টিফিনের টাকা থেকে কিছু টাকা জমিয়ে তাদের সাথে আনন্দে অংশগ্রহণ করেছেন। এইভাবে যদি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি তাহলে এই সমাজ,দেশ উন্নত হবে। বিশ্বের বুকে আমরা একটি আদ্শ জাতি হিসেবে পরিচিত হতে পারি।
তাই আমি আপনাদের সকলের কাছে একটি অনুরোধ করবো। সবাই প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করি।
😍😍বিঃদ্রঃ আপনারা যারা ভালো কাজ করবেন সকলেই একটি ছবি তুলে এই পেইজে দিবেন ও অবশ্যই উল্লেখ্য করবেন কি ধরনের ভালো কাজ করেছেন। 😍😍 অনুপ্রেরণার জন্য এই কাজ করা লোক দেখানোর জন্য না। ধন্যবাদ।