ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব

ছাত্রশিবির  সিলেট জেলা পূর্ব

Share

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,
প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি।

27/05/2026

❝অতএব আপনার রবের উদ্দেশ্যে নামায পড়ুন এবং করুবানী করুন❞

প্রিয় ছাত্রসমাজ, সম্মানিত সিলেটবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
“তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”
❝ঈদ মোবারক❞




Photos from ছাত্রশিবির  সিলেট জেলা পূর্ব's post 24/05/2026

১১ই মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে হাফেজে কুরআন সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গোলাপগঞ্জ উপজেলা শাখা ।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ।





22/05/2026

একনজরে সদস্য ও সাথী পাঠ মূল্যায়ন পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান || ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখা।




22/05/2026

একনজরে ২ দিনব্যাপী সদস্য শিক্ষাশিবির-২০২৬ || বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট অঞ্চল ।




20/05/2026

সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণের সরকারি সিদ্ধান্ত স্বৈরতান্ত্রিক মনোভাবের নগ্ন বহিঃপ্রকাশ

জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাসের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় ভেঙে দিয়ে বিচারিক স্বায়ত্তশাসন হরণ করার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২০ মে এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী বিচার বিভাগ ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ জারির মাধ্যমে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার যে ঐতিহাসিক পথ উন্মোচিত হয়েছিল, গতকাল সংসদের এই সিদ্ধান্তের মাধ্যমে তার অপমৃত্যু ঘটানো হয়েছে। বিচার বিভাগকে পুনরায় আইন মন্ত্রণালয়ের অধীনে ফিরিয়ে নেওয়ার বিএনপি সরকারের এই পদক্ষেপ বিচার ব্যবস্থার ওপর নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ এবং আদালতকে পুনরায় দলীয় আজ্ঞাবহ প্রতিষ্ঠানে রূপদানের এক অপচেষ্টা।"

নেতৃবৃন্দ বলেন, “বিচারকদের প্রশাসনিক নিয়ন্ত্রণ, বদলি ও নিয়োগের ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে ন্যস্ত করার এই আত্মঘাতী প্রক্রিয়া দেশে আবারও ফ্যাসিবাদের অন্ধকার অধ্যায়ের চারণভূমি তৈরি করবে। অতীতে আমরা দেখেছি, কীভাবে আদালতকে দলীয় হাতিয়ার বানিয়ে গুম, খুন, ক্রসফায়ার এবং রাজনৈতিক নিপীড়নের মতো ভয়াবহ রাষ্ট্রীয় জুলুমকে বৈধতা দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট সচিবালয় রদ করার এই সিদ্ধান্ত সেই পুরোনো স্বৈরতান্ত্রিক অপসংস্কৃতি ও ভীতিকর পরিবেশের পুনরাবৃত্তির শঙ্কাকে তীব্র করে তুলেছে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “স্বাধীন বিচার বিভাগকে অবরুদ্ধ করার এই গণবিরোধী উদ্যোগ দেশের প্রায় ৬৯ শতাংশ ভোটারের বিপুল সমর্থনে অর্জিত ঐতিহাসিক গণভোটের রায় এবং রাষ্ট্র সংস্কারের মূল রূপরেখা ‘জুলাই জাতীয় সনদ’কে সম্পূর্ণভাবে উপেক্ষা করার শামিল। আইনি মারপ্যাঁচের অজুহাতে জনগণের এই স্পষ্ট ম্যান্ডেটকে পাশ কাটিয়ে যাওয়ার অপচেষ্টা মূলত জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে এক ধরনের প্রতারণা।”

নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় করা এদেশের সচেতন ছাত্রসমাজ নতুন কোনো লেবাসে স্বৈরতন্ত্রের পুনরুত্থান বা বিচার বিভাগের স্বাধীনতা নস্যাতের কোনো অপচেষ্টা বরদাশত করবে না। আমরা সরকারকে এই হঠকারী সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহার করে স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্বহাল করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় জুলাই অভ্যুত্থানের চেতনায় বলীয়ান ছাত্র-জনতা রাজপথে আবারও তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলবে, ইনশাআল্লাহ।”@

Photos from ছাত্রশিবির  সিলেট জেলা পূর্ব's post 11/05/2026

১১ই মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে হাফেজে কুরআন সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বিয়ানীবাজার উপজেলা শাখা ।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আবু আইয়ুব মঞ্জু ।





11/05/2026

আজ ১১ মে, ঐতিহাসিক কোরআন দিবস।

১১ মে কেবলমাত্র একটি শোকের দিন নয়, এটি এক অটল বিশ্বাসের প্রতীক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, কুরআনের অবমাননা এদেশের মানুষ কখনো মেনে নেয়নি আর কখনোই নেবে না৷ ঈমানের এই শপথ প্রজন্ম থেকে প্রজন্ম অটুট থাকবে।


Photos from ছাত্রশিবির  সিলেট জেলা পূর্ব's post 10/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে সদস্য ও সাথী পাঠ মূল্যায়ন পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

সিলেট জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু আইয়ুব মঞ্জুরের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারী আদিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান ।




Photos from ছাত্রশিবির  সিলেট জেলা পূর্ব's post 05/05/2026

অন্ধকারে হারিয়ে যাওয়া সত্য? ৫ মে মধ্যরাতে শাপলা চত্বরের অভিযানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও আমার দেশ-এর মতো মিডিয়াগুলো বন্ধ করে এক পরিকল্পিত 'মিডিয়া ব্ল্যাকআউট' তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে সত্য গোপন করার এক নির্লজ্জ প্রচেষ্টা চালানো হয়।

অপারেশনের নাম 'ফ্ল্যাশ আউট', কিন্তু বিচার আজো অন্ধকারেই। গত এক দশকেও এই ঘটনার কোনো বিচারিক তদন্ত হয়নি। উল্টো নিরপরাধ বিক্ষোভকারীদের ওপর ৮৩টি মামলায় প্রায় ৮৮,০০০ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে ৮৪,০০০ এর বেশি মানুষ অজ্ঞাতনামা।

৮৫% মৃত্যুর কারণ ছিল বুলেটের আঘাত। প্রায় ১,৫৫,০০০ তাজা গুলি আর অন্ধকার রাতের সেই নির্মম ইতিহাস ভোলা কি সম্ভব? সত্যের সন্ধানে এবং ন্যায়বিচারের দাবিতে আমাদের এই ফটোকার্ড সিরিজ।



Photos from ছাত্রশিবির  সিলেট জেলা পূর্ব's post 02/05/2026

দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির-২০২৬ এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বিয়ানীবাজার উপজেলা শাখা ।

আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমদ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আবু আইয়ুব মঞ্জু ।




Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Bondor Bazar
Sylhet
3100