crime insight Bangladesh cib

crime insight Bangladesh cib

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from crime insight Bangladesh cib, Armed forces, Sylhet.

WELCOME TO
OFFICIAL FACEBOOK PAGE OF
CRIME INSIGHT BANGLADESH CiB special force bangladesh army ™
https://cib.com CALL 999 [email protected] .. ®

02/09/2024

গোপন তথ্যের ভিত্তিতে অদ্য দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত ভোলার মেঘনা নদীর বঙ্গের চরে কোস্ট গার্ড একটি শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে। অভিযানটিতে বঙ্গের চরে দুর্ধর্ষ ডাকাত সর্দার বাহাদুর ও তার সহযোগী ইকবাল হোসেনকে ০৩ টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং নগদ টাকাসহ আটক করা হয়।

02/09/2024

ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে কোস্ট গার্ড।

জরুরী সেবা পেতে যোগাযোগ করুনঃ
ফেনীঃ ০১৭৬৯৪৪২৯৯৯, ০১৭৬৯৪৪২৫৯১, ০১৭৬৯৪৪২৬৯১



🇧🇩

02/09/2024

সংবাদ বিজ্ঞপ্তি

সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিএমএইচ সমূহে চিকিৎসা সেবা গ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অগ্রগতি প্রতিবেদন

ঢাকা, ৩১ আগস্ট ২০২৪ (শনিবার): গত ১৮ আগস্ট ২০২৪ তারিখ হতে সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সাথে সিএমএইচ সমূহে জরুরী ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচ সহ দেশের অন্যান্য ১০ টি সিএমএইচে সর্বমোট ৮২৯ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আগমন করেন। তন্মধ্যে ২১৯ জন আহত ছাত্র সিএমএইচ সমূহে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্রগণ চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে ।Bangladesh Army

02/09/2024

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম -এর শাহাদাত বার্ষিকী পালন

বাংলাদেশ বিমান বাহিনী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ০১ সেপ্টেম্বর ২০২৪, রবিবার সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লীডার মফিজুল হক-এর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করে। এয়ার ভাইস মার্শাল বাশার ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতা পরবর্তী বিমান বাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী এই বীর মুক্তিযোদ্ধাকে কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে। এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ০১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাতবরণ করেন। উল্লেখ্য, উক্ত দুর্ঘটনায় একই সাথে স্কোয়াড্রন লীডার মফিজুল হকও শাহাদাতবরণ করেন।

দিবসটি পালনের উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়। এছাড়াও, বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা কর্তৃক শহীদদের কবরে ফাতেহা পাঠের আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও ফাতেহা পাঠে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি সহ বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিমানসেনাগণ ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। Bangladesh Air Force

02/09/2024

আইজিপির সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি এর সাথে আজ বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লিকমোর (Daniel Bleakmore) এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন সিনিয়র এফএসএন ইনভেস্টিগেটর নাবিল মাহমুদ (Nabil Mahmud), অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে, FBI/LEGAT রবার্ট ক্যামেরুন (Robert Cameron), সিকিউরিটি ইনভেস্টিগেটর মোঃ আমিনুল ইসলাম (Md. Aminul Islam), ল’ এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে, ICITAP মাইকেল হিনটজ (Michael Hintz) এবং ডিপার্টমেন্ট অব জাস্টিস, ICITAP এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির (Tanik Munir)। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইজিপি পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ধন্যবাদ জানান। সাক্ষাতকালে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানব পাচার, মানবাধিকার, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলে আইজিপি প্রত্যাশা করেন। প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান।

02/09/2024

সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গিকারাবদ্ধ : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি এর সাথে আজ সোমবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে ছাত্র নেতৃবৃন্দ দেশের সীমান্তবর্তী কোন কোন এলাকা যেমন ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, যশোরসহ অন্যান্য কিছু স্থানে বিক্ষিপ্তভাবে দুষ্কৃতকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর ও তাদের ওপর হামলা করেছে মর্মে অভিযোগ করেন। এ সময় আইজিপি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিটি ঘটনা যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেছে। এ ধরনের হীন কর্মকাণ্ডে লিপ্ত অপরাধীকে গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভিকটিম ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্যও যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। তিনি সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি কোথাও এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, বর্তমান প্রেক্ষাপটে কোন অসাধু চক্র বা গোষ্ঠী যাতে সংখ্যালঘু সম্প্রদায়কে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য কঠোর নজরদারী বজায় রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে।

24/08/2024

বন্যার্তদের সহায়তায় বিজিবির সকল সদস্য একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছে: বিজিবি সদর দপ্তর

24/08/2024

সংবাদ বিজ্ঞপ্তি

সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিএমএইচ সমূহে চিকিৎসা সেবা গ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অগ্রগতি প্রতিবেদন

ঢাকা, ২৪ আগস্ট ২০২৪ (শনিবার): গত ১৮ আগস্ট ২০২৪ তারিখ হতে সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সাথে সিএমএইচ সমূহে জরুরী ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচ সহ দেশের অন্যান্য সিএমএইচে সর্বমোট ৫১০ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আগমন করেন। তন্মধ্যে ২৪৬ জন আহত ছাত্র সিএমএইচ সমূহে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্রগণ চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে ।

23/08/2024

বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর জরুরী নম্বর সমূহ

১। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার জেলা:

০১৭৬৯১৭৫৬৮০
০১৭৬৯১৭২৪০০

২। কুলাউড়া, জুরি, বড়লেখা, মৌলভীবাজার জেলা :
০১৭৬৩৯০১৬৯৮

৩। হবিগঞ্জ জেলা:
০১৭৬৯১৭২৫৯৬
০১৭৬৯১৭২৬৩৪

৪। ফেনী জেলা:
০১৭৬৯৩৩৫৪৬১
০১৭৬৯৩৩৫৪৩৪
০১৬১৪৪০৯৫৬৫
০১৯১৯৭৭৪৮৪০
টেলিফোন: ০২৩৩৭৭৩৪১১০

৫। চট্টগ্রাম মেট্রোপলিটন: ০১৭৬৯-২৪৪০১২

৬। সীতাকুন্ড-মীরসরাই, চট্টগ্রাম জেলা:
০১৭২৮-২০২৬৭৭ ০১৭৬৯-২৪২১৩২ ০১৭৬৯-২৪২১২৮

৭। ফটিকছড়ি, চট্টগ্রাম জেলা: ০১৭৬৯-২৭২৩৪২ ০১৭৬৯-২৭২৩৩৬

৮। খাগড়াছড়ি জেলা: ০১৭৬৯-৩০২৩৪২ ০১৭৬৯-৩০২৩৩৬

23/08/2024

খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

ঢাকা, ২৩ আগস্ট ২০২৪ (শুক্রবার): বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এরই মধ্যে চেঙ্গি, মাইনি ও কাসালং নদীর পানি বিপদসীমার দুই থেকে ছয় ফিট অতিক্রম করায় আশেপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। বিপন্ন মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে প্রায় দুই হাজার খাগড়াছড়িবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। আশ্রয়কেন্দ্র গুলোতে অবস্থানরত অসহায় মানুষদের রান্না করা খাবার দেয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শুকনা খাবার, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী।

23/08/2024

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের এক দিনের বেতন বন্যার্তদের সহযোগিতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান

ঢাকা, ২৩ আগস্ট ২০২৪ (শুক্রবার): বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়। উল্লেখ্য, বন্যা কবলিত এলাকায় সেনাসদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতি উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলো।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Sylhet
3110