06/05/2025
ইসলামপুর নিবাসী, দুবাই প্রবাসী, মরহুম তোতা মিয়ার জ্যেষ্ঠ পুত্র, আব্দুল আহাদ (ফুল মিয়া) গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করা হচ্ছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন — আমিন।
27/03/2025
"৩টি গ্রাম ১টি প্রাণ" – অসচ্ছল পরিবারের পাশে Elaygonj Helping Media
Elaygonj Helping Media-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে তিনটি গ্রামের ৭৫টি অসচ্ছল পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিজনকে ১,০০০ টাকা করে মোট ৭৫,০০০ টাকা বিতরণ করা হয়, যাতে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জনাব আক্তার মিয়া রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা জনাব আলহাজ্ব মঈদ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব আব্দুল জলিল মটর মিয়া, মনির আহমদ, জামাল আহমদ, মোক্তার হোসেন এবং কার্যকারী কমিটির সহসভাপতি ফয়জুর রহমান নোমানী। আরও উপস্থিত ছিলেন রুহুল আমিন রুবেল, দুবাই প্রবাসী লায়েক আহমদ ও কালাম আহমদ, মাওলানা ছালেহ আহমদ, এনাম উদ্দিন সামি ও আফছার হোসেন প্রমুখ।
আল্লাহ সকলের এই দানকে কবুর করুন-আমিন
15/03/2025
এই মুহূর্তে সিলেটের অনেক স্থানে কা-ল বৈশাখী ঝ-ড় হচ্ছে! আল্লাহ সবাইকে হেফাজ করুন।
15/03/2025
◼️নিরবে চলে গেলো মরহুম আব্দুর রউফ ভাইয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।⬛
ইলাইঞ্জ হেল্পিং মিডিয়ার প্রতিষ্ঠাকালীন সদস্যও উপদেষ্টা, ইসলামপুর (মুজরাই) নিবাসী এবং যুক্তরাজ্য প্রবাসী মরহুম আব্দুর রউফ।
তিনি ২০২৩ সালের ৯ই ফেব্রুয়ারি ব্রিটেনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মরদেহ দেশে এনে পারিবারিক কবরে দাফন সম্পন্ন হয়।
ইলাইঞ্জ হেল্পিং মিডিয়ার উন্নয়ন ও প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে মরহুম আব্দুর রউফ ভাইয়ের অবদান অস্বীকার্য।
আজকের এই দিনে, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।
আল্লাহ রাব্বুল আলামীন, তাঁর সকল নেক আমল কবুল করুন, মানবিক ত্রুটিগুলো ক্ষমা করুন এবং পরকালে তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।
02/03/2025
লক্ষণাবন্দ ইউনিয়নের দক্ষিণ ভাগ দেও-পাড়ায় ডা'কা'ত আত'ঙ্ক,
27/02/2025
আহলান ও সাহলান
হে মাহে রমজান
রমজানের পবিত্রা রক্ষা করুন।