গোলাপগঞ্জ - Golapganj

গোলাপগঞ্জ - Golapganj

Share

Golapganj is an Upazila of Sylhet District in the Division of Sylhet, Bangladesh All About Golapganj Upazila

10/03/2026

আব্দুল মুতলিব কমপ্লেক্স (গোলাপগঞ্জ মডেল থানার পাশে), গোলাপগঞ্জ পৌর শহর

শাহজাহান এস্টেট - Shahjahan Estate শাহজাহান এস্টেট - Shahjahan Estate

Photos from গোলাপগঞ্জ প্রেসক্লাব - Golapganj Press Club's post 09/03/2026
08/03/2026

অমর একুশে বইমেলায় বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের বইগুলো বইপত্র প্রকাশন, ইত্যাদি প্রকাশন, কলি প্রকাশন ও উৎস প্রকাশনের স্টলে পাওয়া যাচ্ছে। 📚

08/03/2026

গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল উপলক্ষে সরকারী মোহাম্মদ চৌধুরী একাডেমি মাঠ পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

আজ সোমবার সেখানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

Photos from গোলাপগঞ্জ - Golapganj's post 16/02/2026

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ গোলাপগঞ্জে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

গত ১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা একজন শিশুর জীবনের ভিত্তি তৈরি করে। এই ভিত্তি যত দৃঢ় হবে, ভবিষ্যৎ ততই আলোকিত হবে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা এফএম-এর প্রধান সম্পাদক আনোয়ার মুরাদ। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়কে মানসম্মত শিক্ষার একটি আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুন এবং গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-এর সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিটু কান্তি দেব। সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মেহেদী হাসান, তামান্না বেগম ও বুশরা বেগম।

অভিভাবকদের মধ্যেও ছিল উল্লেখযোগ্য উপস্থিতি। তাঁদের মধ্যে রানু বেগম, আকিবা জান্নাত, ভারতী রানী দাস, পারভীন বেগম, সুমন আহমদ, মাহমুদা বেগম, মনি বেগম ও শাহজাহান আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

18/01/2026

গোলাপগঞ্জে লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্টের শেয়ারহোল্ডারদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

গত ১২ জানুয়ারি, সোমবার গোলাপগঞ্জ পৌর শহরে লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্ট প্রকল্পের শেয়ারহোল্ডারদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টায় শুরু হওয়া সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক ইমরান আহমদ।

পশ্চিম রায়গড় মসজিদের ইমাম ও শেয়ারহোল্ডার মাওলানা হেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্যোক্তাদের পক্ষে প্রকল্পের মূল পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা উপস্থাপন করেন চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। তিনি লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্টকে একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও সম্ভাবনাময় পর্যটন প্রকল্প হিসেবে গড়ে তুলতে সকল শেয়ারহোল্ডারের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

সভায় শেয়ারহোল্ডার অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র ও নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

আলোচনায় অংশ নেন হাফিজ উদ্দিন আহমদ চৌধুরী, আনোয়ার আলমগীর, বাবুল আহমদ, মো. আল আমীন, শাহাজান আহমদ, আবুল কালাম আজাদ, ছদরুল ইসলাম, রাজন রাজা, রুহুল আবেদ, খুরশেদ আলম, গৌরা রঞ্জন কর, মেহেদী হাসান, জাবের আহমদ, সুমন আহমদ, নাহিদ আহমদ, রাজু আহমদ খান, আনোয়ার মাছুম ও আনোয়ার হুমায়ুন।

সভায় লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্টের ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়। জানানো হয়, ৬৫০ শতক জমির ওপর গড়ে উঠতে যাওয়া এই প্রকল্পে প্রাথমিকভাবে মোট ১০০টি শেয়ার বিক্রয় করা হচ্ছে। বর্তমানে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ১৫ হাজার টাকা। প্রত্যেক শেয়ারহোল্ডারের নামে সাড়ে ছয় শতক জমি সাব-কাবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রদান করা হবে।

সভাকালে শেয়ারহোল্ডাররা জমির দলিল, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক স্বচ্ছতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে চেয়ারম্যান আনোয়ার শাহজাহান সেগুলোর বিস্তারিত জবাব দেন। তিনি আশ্বাস দেন যে, প্রকল্পের প্রতিটি ধাপে শেয়ারহোল্ডারদের অবহিত রাখা হবে এবং নিয়মিত সভা ও হিসাব উপস্থাপনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
শেষে মাওলানা হেলাল আহমদের দোয়ার মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সভা শেষে শেয়ারহোল্ডারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

12/01/2026

আজ লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্ট এর শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভা।

30/12/2025
Photos from গোলাপগঞ্জ - Golapganj's post 27/12/2025

প্রবাসী সম্মাননায় ভূষিত লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহান

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) নগরীর কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা প্রবাসী ব্যক্তিত্বদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসির খান। জেলা প্রশাসক মো. সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়, যেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

লেখালেখি ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবারের সম্মাননায় ভূষিত হন প্রবাসী লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান। ব্যক্তিগত কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন বড় ভাই আনোয়ার আলমগীর।

আনোয়ার শাহজাহান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ রায়গড় গ্রামের মরহুম আব্দুল মুতলিবের তৃতীয় পুত্র। তিনি গোলাপগঞ্জ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রেসক্লাবের ভূমি ও ভবন দাতা হিসেবে স্থানীয় সাংবাদিকতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ গোলাপগঞ্জ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি দাতা।

প্রবাস জীবনেও তিনি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়। বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বর্তমানে তিনি লন্ডন-বাংলা স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে শিক্ষাব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সম্মাননা গ্রহণের পর আনোয়ার আলমগীর বলেন, “এই সম্মাননা আমার ভাইয়ের দীর্ঘদিনের সামাজিক, সাংবাদিকতা ও শিক্ষামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি, যা আমাদের পরিবারের জন্য গর্বের।” আনোয়ার শাহজাহানও সিলেট জেলা প্রশাসকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাকে দেশ ও মানুষের কল্যাণে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, প্রবাসীরা দেশের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, এবং তাদের অবদানকে সম্মান জানাতেই এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Photos from গোলাপগঞ্জ - Golapganj's post 24/12/2025

প্রবাসী সম্মাননা ২০২৫ পাচ্ছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান

ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে সাহিত্য ও সাংবাদিকতায় উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সাংবাদিক আনোয়ার শাহজাহানকে প্রবাসী সম্মাননা ২০২৫ প্রদান করা হচ্ছে।

আগামী ২৭ ডিসেম্বর সিলেটের কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। একই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আরও কয়েকজন প্রবাসীকে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হবে।

সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল।

গত ১৬ ডিসেম্বর সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা এক আনুষ্ঠানিক বার্তায় আনোয়ার শাহজাহানকে এ সম্মাননা প্রদানের বিষয়টি অবহিত করেন।

১৯৯৫ সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসরত আনোয়ার শাহজাহান মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। তিনি বাংলা ও ইংরেজি ভাষায় একাধিক গ্রন্থের প্রণেতা। ১৯৯৭ সালে তিনি গোলাপগঞ্জের প্রথম লিখিত ইতিহাসগ্রন্থ ‘গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য’ প্রকাশ করেন। তিনি মাসিক লন্ডন বিচিত্রা এবং পরবর্তীতে অনলাইন পোর্টাল আমাদের প্রতিদিন-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় তাঁর অবদান অনস্বীকার্য। ২০২৩ সালে তিনি লন্ডনে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন এবং লন্ডনে বাংলাদেশ বইমেলা আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনসহ প্রবাসী কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
কমিউনিটি সংগঠনে নেতৃত্বের ক্ষেত্রেও তিনি প্রশংসিত। তিনি গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে-এর প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা এবং গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি।

শিক্ষাজীবনে তিনি বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি থেকে বিএ (অনার্স) এবং আরডেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি আইন বিষয়ে অধ্যয়নরত।

পেশাগতভাবে তিনি এফএইচ ল সলিসিটরস-এর পরিচালক, শাহ ক্যাপিটাল লিমিটেড-এর সিইও এবং একজন সুপরিচিত প্রপার্টি ডেভেলপার।

বাংলাদেশেও তাঁর সমাজসেবামূলক ভূমিকা উল্লেখযোগ্য। তিনি আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়-এর প্রতিষ্ঠাতা, গোলাপগঞ্জ প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা সদস্য, ভূমি ও ভবন দাতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।

সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা ও প্রবাসী কমিউনিটি সেবায় বহুমুখী ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ আনোয়ার শাহজাহানকে প্রদত্ত প্রবাসী সম্মাননা ২০২৫ প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গৌরবময় অর্জন।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Golapganj Dhakadakshin
Sylhet