31/05/2026
এ যেন মিনি কক্সবাজার! শুধু মানুষ আর মানুষ...
ভোলাগঞ্জ সাদাপাথর, কোম্পানীগঞ্জ, সিলেট
৩৬০ আওলিয়ার দেশ এবং আধ্যাত্বিক রাজধানী হচ্ছে সিলেট।এই জেলাতেই ভোলাগঞ্জ সাদাপাথর, কোম্পানীগঞ্জ, সিলেট
31/05/2026
এ যেন মিনি কক্সবাজার! শুধু মানুষ আর মানুষ...
ভোলাগঞ্জ সাদাপাথর, কোম্পানীগঞ্জ, সিলেট
31/05/2026
゚
সিলেটে পর্যটককে হেনস্তা করায় বখাটেদেরকে আটক করেছে স্থানীয়রা। ধন্যবাদ জানাই।
সিলেটে যারা বেড়াতে আসবেন তারা আমাদের মেহমান। যে বা যারাই এমন ঘটনা ঘটাবে স্থানীয়ভাবে তাদেরকে এভাবেই শায়েস্তা করবেন। এটাই প্রত্যাশা।
29/05/2026
স্ত্রীর লা*শ কাঁধে তুলে নিয়ে স্বামী বলছে আমার সন্তানের লা*শটা বুকে দেন ভাই! 😥 একজন শিশুটির লা*শ তুলে দিল বাবার বুকে। ঈদের যাত্রা বিষাদে রূপ নিলো পরিবারটির।
কাঁধে স্ত্রীর লা*শ, বুকে আদরের সন্তানের লা*শ, বাম হাতে ধরলেন পেছনে হাউমাউ করে কান্না করা মেয়ে সন্তানটির হাত। 😭
পৃথিবীতে একজন পুরুষের নিকট এর চেয়ে কঠিন মূহুর্ত আর কি হতে পারে?
কারো জীবনে এমন পরিস্থিতি না আসুক 😪
ঘটনাটি নরসিংদীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে কা*টা পড়েছে ঈদযাত্রায় থাকা মা ও সন্তান!
োবারক
উফ! কি মর্মান্তিক।
আপনার শিশুকে সর্বোচ্চ দেখাশোনার মধ্যে রাখবেন।
কোন অবহেলা নয়।
24/05/2026
ভোলাগঞ্জ - ছনবাড়ী রাস্তা অতিদ্রুত সময়ের মধ্যে সংস্কার করা এখন সময়ের দাবি।
24/05/2026
দীর্ঘ প্রায় ৮ মাস কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন কোম্পানীগঞ্জের আলোচিত ব্যক্তি তেলিখাল ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু।
প্রিয় জন্মস্থান গৌরীনগর, 💔 কোম্পানীগঞ্জ, সিলেট।
একসময় গর্ব করে বলতাম — “আমি গৌরীনগরের সন্তান।”
কিন্তু আজ সেই পরিচয় দিতেও বুকের ভিতর কেমন যেন লজ্জা আর কষ্ট কাজ করে।
রাস্তা-ঘাটে, হাটে-বাজারে মানুষের কথা শুনতে শুনতে মনে হয়, অপমানের আর কিছুই বাকি নাই। সম্মান যেন ধীরে ধীরে শেষ হয়ে যাইতেছে।
একটার পর একটা ঘটনা, একটার পর একটা কাহিনি — যেন শেষই হইতেছে না।
মানুষের জীবনের কি সত্যিই কোনো মূল্য নাই?
আর কত জীবন ঝরলে, আর কত ঘটনা ঘটলে আমাদের গ্রামের মানুষের বিবেক জাগ্রত হইবো?
গ্রামের সম্মানিত মুরব্বিদের প্রতি সম্মান রেখেই বলতেছি —
শুধু ক্ষমতার প্রভাব দেখাইলে বা বড় বড় কথা বললেই গ্রাম সুন্দর হয় না।
একটা গ্রাম সুন্দর করতে লাগে ন্যায়বিচার, সততা, সহানুভূতি আর দূরদর্শী চিন্তা।
আজ যদি কোনো শিক্ষিত ছেলে নিজের মতামত প্রকাশ করে, তাইলে তাকে সম্মান দেওয়ার বদলে অপমান করা হয়।
এটা কেমন সমাজ?
মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু অপমান কখনো সমাধান না।
একটা গ্রাম মানে একটা পরিবার।
যেখানে সবাই একে অপরের সুখ-দুঃখের সাথী হওয়ার কথা।
কিন্তু আজ গৌরীনগরের অবস্থা দেখে আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না।
ভালোবাসার জায়গায় জন্ম নিচ্ছে হতাশা, আর গর্বের জায়গায় লজ্জাবোধ।
হায় গৌরীনগর…
এত সুন্দর একটা গ্রামের আজ এই অবস্থা কেন?
প্রশ্নটা আজ পুরো গ্রামের কাছে —
এই দুর্দশার জন্য দায়ী কারা?
আর কতদিন আমরা এভাবেই নিজেদের সম্মান হারাতে থাকবো?
➡️ Md Abdul Amin