28/02/2026
৪ দেশে বাংলাদেশিদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা ও হটলাইন চালু
ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান তীব্র উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে বিশেষ সতর্কতা জারি করেছে দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহ।
🛡️ প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনাবলী:
সামরিক স্থাপনার আশপাশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন।
সবসময় নিরাপদ স্থানে বা নিজ বাসায় থাকার চেষ্টা করুন।
জরুরি প্রয়োজনে সাথে সর্বদা নগদ টাকা, পাসপোর্ট, আইডি কার্ড, প্রয়োজনীয় ওষুধ এবং শুকনো খাবার রাখুন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।
📞 জরুরি যোগাযোগের হটলাইন নম্বরসমূহ:
🇶🇦 কাতার:
📞 +৯৭৪৩৩৬৬২০০০
📧 [email protected]
🇧🇭 বাহরাইন:
📞 +৯৭৩৩৩৩৭৫১৫৫
📧 [email protected]
🇦🇪 সংযুক্ত আরব আমিরাত:
📞 +৯৭১২৪৪৬৫১০০
📧 [email protected]
🇮🇶 ইরাক:
📞 +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০
📧 [email protected]
সবাই সচেতন থাকুন, নিরাপদে থাকুন।
#সতর্কবার্তা
11/02/2026
🗳️ পোলিং এজেন্টদের জন্য জরুরি নির্দেশনা
🔹 ভোট শুরুর আগে
✔ ব্যালট পেপারের মোট সংখ্যা জেনে নিন
✔ ব্যালট বাক্স খালি ও সিল সঠিক আছে কি না নিশ্চিত করুন
✔ প্রিজাইডিং অফিসারের সঙ্গে হিসাব মিলিয়ে নিন
🔹 ভোট চলাকালীন
✔ ভোটার পরিচয় যাচাই নজরে রাখুন
✔ মুখ ঢাকা ভোটার হলে পরিচয় নিশ্চিত করুন
✔ সন্দেহজনক কিছু হলে সঙ্গে সঙ্গে জানান
✔ শান্ত থাকুন, বিতর্ক এড়িয়ে চলুন
🔹 ব্যালট ও সিল সতর্কতা
✔ ব্যালট বাইরে যাওয়া/আসা বন্ধ রাখুন
✔ সিল ও প্যাডের সংখ্যা জেনে নিন
✔ নকল সিল বা অননুমোদিত কাগজ ব্যবহার হচ্ছে কি না দেখুন
🔹 ভোট শেষে
✔ অবশিষ্ট ব্যালট গুনে দেখুন
✔ ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালটের হিসাব মিলান
✔ হিসাবপত্রে কর্মকর্তার স্বাক্ষর নিন
🔹 গণনার সময়
✔ উপস্থিত থাকুন
✔ ফলাফল হিসাবের সঙ্গে মিলিয়ে দেখুন
✔ অসঙ্গতি হলে লিখিত আপত্তি জানান
✔ স্বাক্ষরের আগে যাচাই করুন
✔ ফলাফলের কপি সংগ্রহ করুন
⚖ আইন মেনে দায়িত্ব পালন করুন
🤝 বিশৃঙ্খলা নয়, সুষ্ঠু ভোট নিশ্চিত করুন
10/02/2026
জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান সাময়িক বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিদ্ধান্ত অমান্যের অভিযোগে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে সিলেট জেলা বিএনপি।
দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।