Range DIG Office, Sylhet

Call Directions Website

Range DIG Office, Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Range DIG Office, Sylhet, Government Organization, Range DIG office, Alampur, Sylhet.

Sylhet Range Police is committed to provide quality service by competent, efficient and dedicated professionals enjoying trust and respect of citizens to make Sylhet Division a better and safer place to live.

08/10/2026

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি, অক্টোবর ২০২৬

আপনি কি দেশ সেবায় আত্মনিয়োগ করতে চান ?
বাংলাদেশ পুলিশে যোগ দিন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করুন।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে!

আবেদনের সময়সীমা : ১৩-৩০ অক্টোবর ২০২৬

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে এবং আবেদনের লিংক পেতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।

নিজে আবেদন করুন এবং অন্যদের জানাতে পোস্টটি শেয়ার করুন।

বাংলাদেশ পুলিশ
সর্বদা জনগণের সেবায় নিয়োজিত

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে চোরাই ভারতীয় পণ্য ও হাইয়েস মাইক্রোবাসসহ গ্রেফতার ২
07/10/2026

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে চোরাই ভারতীয় পণ্য ও হাইয়েস মাইক্রোবাসসহ গ্রেফতার ২

বিশ্ব বসতি দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) আয়োজিত কর্মসূচিঃদুই দিনব্যাপী আয়োজিত কর্মসূচির প্রথম ...
06/10/2026

বিশ্ব বসতি দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) আয়োজিত কর্মসূচিঃ

দুই দিনব্যাপী আয়োজিত কর্মসূচির প্রথম দিনে বর্ণাঢ্য র‍্যালি, ইসিপিএস-এর শুভ উদ্বোধন, আলোচনা সভা, আইডিয়া কম্পিটিশন, মডেল-স্টল প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ২৪৮১ বোতল বিদেশী মদসহ ০২ জন গ্রেফতারঃঅদ্য ০৫ অক্টোব...
05/10/2026

সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ২৪৮১ বোতল বিদেশী মদসহ ০২ জন গ্রেফতারঃ

অদ্য ০৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানাধীন সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলা গেইট এর সামনে চেকপোস্ট ডিউটি পরিচালনা করে একটি বালু ভর্তি ট্রাক যার নাম্বার-ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪ আটক করা হয়। ট্রাক চালক ১। মোঃ কামরুল ইসলাম(৩০), পিতা-মোঃ কামাল মিয়া, সাং-কুতুবপুর(নান্দালপুর), থানা-নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ ও তাহার সহকারী ২। মোঃ রুহুল আমিন (৩০), পিতা-আব্দুস সাত্তার, সাং-জালকুড়ি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-,নারায়ণগঞ্জদ্বয়কে জিজ্ঞাসাবাদকালে গতিবিধি সন্দেহ হলে তল্লাশী করে ট্রাকের বালুর নীচ হতে ৭১ টি বস্তায় ২৪৮১ বোতল বিদেশী মদ যার বাজারমূল্য অনুমানিক ৬২,৮৭,০০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসংক্রান্তে কোম্পানীগঞ্জ থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ১২০ বস্তা(৩৬০০ কেজি) ভারতীয় জিরাসহ গ্রেফতার ০২ জন ।অদ্য ০২ অক্টোবর ২০২৬খ্রি. ত...
02/10/2026

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ১২০ বস্তা(৩৬০০ কেজি) ভারতীয় জিরাসহ গ্রেফতার ০২ জন ।

অদ্য ০২ অক্টোবর ২০২৬খ্রি. তারিখ রাত ০০.১০ ঘটিকার সময় সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন কামাইদ এলাকায় অভিযান করে ১২০ বস্তা ভারতীয় জিরা যাহার বাজার মূল্য অনুমান ৩৬,০০,০০০/=(ছত্রিশ লাখ) টাকা এবং ২টি ডিআই পিকআপ যার বাজার মূল্য অনুমান ৩০,০০,০০০/=(ত্রিশ লাখ টাকা)সহ সর্বমোট উদ্ধার ৬৬,০০,০০০/= (ছেষট্টি লাখ টাকা) সহ আসামী ১।মো: আল আমিন(২৫), পিতা- আব্দুল গফুর,সাং-নয়াখেল২।ইমন আহমদ (২২), পিতা- কামাল উদ্দীন, সাং-রাধানগর , উভয় থানা-গোয়াইনঘাট, জেলা- সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

শোক বার্তা
02/10/2026

শোক বার্তা

*মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ ট্রাক জব্দ, গ্রেফতার ০২জন *মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ৮০ বোত...
01/10/2026

*মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ ট্রাক জব্দ, গ্রেফতার ০২জন *

মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার রসুলপুর এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে সকাল (৩২) এবং ইটাগাছা এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার আওতাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে শেরপুর গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি ট্রাক আটক করা হয়।

পরে ট্রাকটি তল্লাশি করে চালক ও হেলপারের সিটের পেছনে থাকা চারটি চটের বস্তা থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

উদ্ধারকৃত মদের মধ্যে ROYAL STAG DELUXE WHISKY-এর ৪৬ বোতল, ICONiQ WHITE FINEST INTERNATIONAL GRAIN WHISKY-এর ১৬ বোতল এবং AC BLACK PURE GRAIN DELUXE WHISKY-এর ১৮ বোতল রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশি মদের চালানটি ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

01/10/2026

*কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েন ক্রয়-বিক্রয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ জন গ্রেফতার*

কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েন ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন এস.এম. ইলিয়াছুর রহমান (৩৬), রাজনগর থানার বাংলা টিলা (পণ্ডিত নগর) গ্রামের বাসিন্দা; মো. ইকরাম মিয়া (২৮), শ্রীমঙ্গল থানার উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা; তাহের-উল-ইসলাম আখতারুজ্জামান (৬১), ঢাকার মোহাম্মদপুর থানার শ্যামলী এলাকার বাসিন্দা এবং মো. ইব্রাহিম বেপারী (৩৭), ঢাকার মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হাউজিং এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, ক্রাইম এন্ড অপস্ এবং অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজার শাখার দিক-নির্দেশনায় এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম এর সঙ্গীয় অফিসার এসআই সঞ্জয় শর্মা, এসআই হীরক চক্রবর্তী, এসআই মোহাম্মদ আজিজুল গাফফার, এএসআই/মোঃ রাজিব, এএসআই/মোঃ মাহাবুব আলম, এএসআই/মোঃ এনামুল হক, এএসআই/মোঃ মাহমুদুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত ডিবি পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে এস.এম ইলিয়াছুর রহমান@ ইলিয়াছি@ রমজান ও মো. ইকরাম মিয়াকে শ্রীমঙ্গল এলাকা থেকে এবং তাহের-উল- ইসলাম @ আখতারুজ্জামান ৥ মিজানুর রহমান মজন ও মো. ইব্রাহিম বেপারীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি এন্টিক পাওয়ার কয়েন (যাহার কথিত মূল্য ২০০ কোটি টাকা, একটি নোহা গাড়ী, একটি পকেট রাউটার, ৮টি মোবাইল ফোন, বিভিন্ন নামে ৫০০টি ভিজিটিং কার্ড, ৯৪ পাতা ভুয়া বিজনেস এগ্রিমেন্ট, ৩টি চেকবই, একটি কয়েন ব্ল্যাংক অ্যালবাম, একটি ডায়েরি, প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সিমকার্ড, ১০০ টাকা মূল্যমানের ৬টি ভুয়া স্ট্যাম্প এবং ‘এন্টিক গ্যালারি ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর নামে একটি ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়।

তারা পৃথিবীর বিভিন্ন নামিদামী প্রতিষ্ঠান বিশেষ করে Heritage Auction, Lock Heed Martien, Black Rock, Microsoft ইত্যাদি কোম্পানীর বাংলাদেশের প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। ২০২৩ সালে ঢাকা ডিবি পুলিশের কাছে অত্র মামলার আসামী তাহের-উল- ইসলাম @ আখতারুজ্জামান ৥ মিজানুর রহমান মজনসহ ০৪জন এই রকম প্রতারণার মামলায় গ্রেফতার হয়।

অভিযোগের ঘটনাক্রম: রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামের ভিকটিম আব্দুর রহিম (৩৫) একজন ব্যবসায়ী। প্রায় ছয় মাস আগে তার পূর্বপরিচিত এস.এম. ইলিয়াছুর রহমানের মাধ্যমে কথিত মূল্যবান ধাতব বস্তু ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তারা ভিকটিমকে জানায়, চাতলাপুর চা বাগানের কয়েকজন ব্যক্তির কাছে ব্রিটিশ আমলের একটি মূল্যবান ধাতব বস্তু রয়েছে, যার মূল্য হাজার কোটি টাকারও বেশি। ঢাকার একটি পার্টি উক্ত বস্তুটি ক্রয় করতে আগ্রহী এবং বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে পারলে বিপুল পরিমাণ অর্থ লাভ করা সম্ভব হবে বলে তারা ভিকটিমকে প্রলোভন দেখায়।
প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হওয়ায় ভিকটিম এতে আগ্রহ দেখাননি। পরবর্তীতে পূর্বপরিচিত ও বিশ্বস্ত ব্যক্তি এস.এম. ইলিয়াছুর রহমান একই বিষয়ে বারবার তাকে আশ্বস্ত করলে ভিকটিম বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য চক্রের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে ভিকটিমের আমেরিকাপ্রবাসী মামাতো ভাই মির্জা খালেদুর রহমানকে মধ্যস্থতাকারী হিসেবে সম্পৃক্ত করা হয়। চক্রের সদস্যরা তাদের বোঝায় যে, ঢাকার ক্রেতা পক্ষের সঙ্গে চাতলাপুর চা বাগানের ব্যক্তিদের মধ্যে লেনদেন সম্পন্ন করিয়ে দিতে পারলে তারা বিপুল অঙ্কের অর্থ লাভ করবেন।
এরপর প্রতারণার পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে তাহের-উল-ইসলাম আখতারুজ্জামান ভিকটিমের মামাতো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিজেকে ‘US Heritage Auction’-এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হিসেবে পরিচয় দিয়ে কথিত মূল্যবান ধাতব বস্তুটি ক্রয়ের বিষয়ে আলোচনা করেন। কথিত ক্রেতা পক্ষের প্রতিনিধি, চা বাগানের মালিকপক্ষ এবং মধ্যস্থতাকারীদের মধ্যে যোগাযোগ স্থাপনের মাধ্যমে পুরো বিষয়টিকে একটি বৈধ ও বড় ধরনের ব্যবসায়িক লেনদেন হিসেবে উপস্থাপন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে কথিত মূল্যবান ধাতব বস্তুটির সত্যতা যাচাইয়ের কথা বলে চক্রের সদস্যদের মাধ্যমে একজন ব্যক্তিকে ‘Expert’ হিসেবে উপস্থাপন করা হয়। অভিযোগ অনুযায়ী, ১৯ আগস্ট ২০২৩ তারিখে ভিকটিম ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে চাতলাপুর চা বাগানে যান। সেখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিদের সামনে কথিত Expert ধাতব বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে সেটি সঠিক ও মূল্যবান বলে জানায়। এভাবে ধাতব বস্তুটির সত্যতা সম্পর্কে ভিকটিম ও তার মামাতো ভাইয়ের মধ্যে বিশ্বাস সৃষ্টি করা হয়।

এরপর কথিত ক্রয়-বিক্রয় চূড়ান্ত করার জন্য বাগানীদের অর্থ প্রদানের প্রয়োজন রয়েছে বলে জানানো হয়। এ পর্যায়ে ভিকটিম ও তার মামাতো ভাইয়ের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়।

একপর্যায়ে বাগানীদের দেওয়ার জন্য ১ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়ে ভিকটিমের মামাতো ভাইয়ের কাছ থেকে ২৫ লাখ টাকা করে মোট ৪টি স্বাক্ষরিত চেক নেওয়া হয়। চেকগুলো গ্রহণের পরও প্রতিশ্রুত অর্থ প্রদান করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ২৭ অক্টোবর ২০২৩ তারিখে কথিত মূল্যবান ধাতব বস্তুটি ঢাকার ক্রেতা পক্ষের কাছে হস্তান্তরের কথা বলে ভিকটিম, তার মামাতো ভাই, কথিত ক্রেতা পক্ষের প্রতিনিধি এবং কথিত Expert-কে চাতলাপুর চা বাগানে নেওয়া হয়। সেখানে বাগানীদের বাড়িতে কথিত ধাতব বস্তুটি পুনরায় পরীক্ষা করা হয় এবং Expert সেটি সঠিক বলে জানায়। এরপর সকলের উপস্থিতিতে কথিত মূল্যবান ধাতব বস্তুটি একটি বক্সে করে ভিকটিম ও তার মামাতো ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।
অভিযোগ অনুযায়ী, উক্ত বস্তুটি হস্তান্তরের সময় ভিকটিম ও তার মামাতো ভাইয়ের কাছ থেকে নগদ ২ কোটি টাকা গ্রহণ করা হয়। একই সঙ্গে চক্রের সদস্যরা আরও দেড় কোটি টাকা প্রদানের বিষয়টি নিশ্চিত করে এবং মোট সাড়ে ৩ কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে—এমন বিশ্বাস সৃষ্টি করে। এরপর বক্সটি তাদের হেফাজতে দিয়ে দুই দিন পর আরও ১০ কোটি টাকা প্রদান করে কথিত মূল্যবান বস্তুটি নিয়ে যাওয়ার কথা জানানো হয়। বিষয়টি বিশ্বাস করে তারা বক্সটি সিলেটে নিয়ে এসে নিজেদের হেফাজতে রাখেন।

পরবর্তীতে বক্সটি খোলার নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর কথিত মূল্যবান ধাতব বস্তুটি যাচাই করার জন্য বক্সটি খোলা হলে তারা দেখতে পান, বক্সের ভেতরে কোনো মূল্যবান ধাতব বস্তু নেই; বরং সেখানে একটি সাপ রাখা রয়েছে। এতে ভিকটিম ও তার মামাতো ভাই বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। তখন চক্রের সদস্যরা বিষয়টি স্বাভাবিকভাবে উপস্থাপন করার চেষ্টা করে এবং নানা ধরনের কথাবার্তার মাধ্যমে তাদের আশ্বস্ত করতে থাকে।

একপর্যায়ে চক্রের একজন সদস্য দাবি করে, টাকা নিয়ে বিরোধের কারণে তাদের কথিত ‘আইটেম’ জিনের মাধ্যমে সাপে পরিণত হয়েছে এবং ২১ দিন পর সেটি পুনরায় ফিরে আসবে। পরবর্তীতেও ভিকটিম ও তার মামাতো ভাইকে বিভিন্নভাবে আশ্বস্ত করে সময়ক্ষেপণ করা হয়।

এমনকি পরবর্তীতে আরও একটি মূল্যবান বস্তুর সন্ধান পাওয়ার কথা জানিয়ে সেটির ব্যবসা করার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন রয়েছে বলে জানানো হয়।

ভিকটিমের অভিযোগ অনুযায়ী, পূর্বের টাকা ফেরত পাওয়ার আশায় এবং কথিত নতুন বস্তুটি পাওয়ার প্রত্যাশায় তিনি আরও ৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু পরবর্তীতে কথিত মূল্যবান বস্তু কিংবা পূর্বে দেওয়া অর্থ কোনোটিই ফেরত না পেয়ে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এ সময় চক্রের কয়েকজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং কয়েকজন বিভিন্নভাবে সময়ক্ষেপণ করতে থাকে।

পরবর্তীতে বিভিন্ন তথ্য ও ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে ভিকটিমের কাছে প্রতীয়মান হয় যে, কথিত মূল্যবান ধাতব বস্তু, ক্রেতা প্রতিষ্ঠান, Expert এবং বিপুল মুনাফার বিষয়টি ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তার ও তার মামাতো ভাইয়ের বিশ্বাস অর্জন করে। এরপর বিভিন্ন সময়ে অর্থ ও চেক গ্রহণ করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

ভিকটিমের অভিযোগ অনুযায়ী, এভাবে বিভিন্ন সময়ে সর্বমোট প্রায় ২ কোটি ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় কুলাউড়া থানায় ২০২৪ সালে একটি মামলার রুজু করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে প্রতারণার এ ধরনের কৌশল সম্পর্কে সবাইকে সতর্ক থাকার এবং অস্বাভাবিক লাভের প্রলোভনে পড়ে কোনো ধরনের লেনদেন না করার জন্য জেলা পুলিশ, মৌলভীবাজারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

*শ্রীমঙ্গলে চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২*মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে চোরাইকৃত পাঁচটি অটোরিকশাসহ দুই...
01/10/2026

*শ্রীমঙ্গলে চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২*

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে চোরাইকৃত পাঁচটি অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরববাজার এলাকার দেওয়ান মার্কেটের বাইক্কাবিল গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীমঙ্গলের মুসলিমবাগ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে রিপন মিয়া (১৯) এবং মৌলভীবাজার সদর উপজেলার কালিয়াগাঁও এলাকার সৈয়দ তালেব আলীর ছেলে সৈয়দ মুহিন আলী (৩৭)।

গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিরস্ত্র) মো. আবুল তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় তাদের হেফাজত থেকে একটি ডায়নামিক ব্র্যান্ডের, তিনটি ইউয়ান্ডি ব্র্যান্ডের ও একটি নামবিহীন অটোরিকশাসহ ৪টি অটোরিকশার সামনের গ্লাস, ১০টি অটোরিকশার চাকা, ৪টি জাম্পার ও ৩ টি ডিফারেন্সার উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

গ্রেপ্তার দুই জন পরস্পর যোগসাজশে অটোরিকশা চুরি এবং চোরাইকৃত অটোরিকশা বেচাকেনার সঙ্গে জড়িত মর্মে প্রাথমিক তদন্ত জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ০১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ীসহ ০১ ...
30/09/2026

সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ০১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ীসহ ০১ জন গ্রেফতারঃ

সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ৩০/৯/২০২৬খ্রি; ভোর ০৫:১০ ঘটিকার সময় সিলেট জেলার জৈন্তাপুর থানা পুলিশের একটি আভিযানিক দল জৈন্তাপুর থানাধীন ১নং নিজপাট ইউপির অন্তর্গত নয়াখেল সাকিনস্থ সারী নদীর ব্রীজের উত্তর পাড়ে সিলেট তামাবিল- হাইওয়ে রাস্তায় চেকপোস্ট স্থাপন করে একটি বালুভর্তি ট্রাক তল্লাশি করে আসামি মো: আলাল (৩৫), পিতা-সিদ্দেক আলী, গ্রাম-পাঁচ সেউতী, পূর্ব আলীরগাঁও ইউপি, থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট এর হেফাজত হতে ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ী যার আনুমানিক মূল্য=১,৩০,২৩০০০/-(এককোটি ত্রিশলক্ষ তেইশ হাজার) টাকা এবং একটি হলুদ রংয়ের বড় ট্রাক যাহার রেজিঃনং- ঢাকা মেট্রো- ট- ১৮-৬৫৯১ যার আনুমানিক মূল্য ২৫,০০,০০০/-(পঁচিশ লক্ষ) টাকাসহ আটক করা হয়। এ সংক্রান্তে জৈন্তাপুর মডেল থানার মামলা নং- ২৯, তারিখ- ৩০/৯/২০২৬খ্রি, ধারা- 25B(1)(b)/25D The Special Power's Act 1974 রুজু করা হয়েছে।

Address

Range DIG Office, Alampur
Sylhet
3111

Alerts

Be the first to know and let us send you an email when Range DIG Office, Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share