21/05/2026
শুভ বিবাহ! 🌸💐
মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ, আমাদের সহকারী গ্রুপ স্পিকার জনাব শেরওয়ান আহমদ (মির্জানগর বড়বাড়ি নিবাসী, বর্তমানে জেদ্দা, সৌদি আরব প্রবাসী) আজ এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ তাঁর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ!
মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে নবদম্পতির জন্য রইল এক বুক ভালোবাসা এবং অন্তহীন শুভকামনা।
মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তাঁদের বৈবাহিক জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসায় ভরে উঠুক। তাঁরা যেন একে অপরের পরিপূরক হয়ে আজীবন একসঙ্গে পথ চলতে পারেন।
নতুন জীবনের পথচলা সুন্দর ও আনন্দময় হোক!
— শুভেচ্ছাান্তে,
মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপ।
21/05/2026
দক্ষিণ সুরমা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ এমদাদুল হক শরীফ মহোদয়কে "মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপ"-এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ।
আপনার মতো একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মকর্তার হাত ধরে দক্ষিণ সুরমা উপজেলা এক অনন্য উচ্চতায় পৌঁছাবে, এই শুভ প্রত্যাশা আমরা রাখছি। জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আপনি এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও বেগবান করবেন এবং সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করবেন—এ বিষয়ে আমরা আশাবাদী।
দক্ষিণ সুরমার সার্বিক অগ্রগতিতে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
— মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপ।
16/05/2026
দক্ষিণ সুরমা প্রেসক্লাব-এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ‘মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপ’-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন! 💐✨
সিলেটের ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যকারী কমিটির নির্বাচনে সভাপতি পদে আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক পদে নূরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে জাবেদ এমরানসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে উষ্ম অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা।
দক্ষিণ সুরমাসহ পুরো সিলেটের উন্নয়ন, প্রবাসীদের অধিকারের কথা ও তৃণমূলের বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরতে আপনাদের এই নতুন ও গতিশীল কমিটি এক অনন্য ভূমিকা পালন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আপনাদের এই নতুন পথচলা সাফল্যমণ্ডিত হোক।
শুভেচ্ছান্তে,
সভাপতি ও সকল সদস্যবৃন্দ
মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপ।
Mima probashi international group
16/05/2026
গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য।।
16/05/2026
অবশেষে পূরণ হলো দীর্ঘদিনের স্বপ্ন! ❤️
সরকারি অর্থায়নে আমাদের মির্জানগর গ্রামে নির্মিত হলো নতুন কালভার্ট। এখন আর পানি নিষ্কাশনের জন্য সড়ক কাটতে হবে না।
আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন সম্মানিত এমপি মহোদয়, উপজেলা প্রশাসন, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং আমাদের ওয়ার্ড মেম্বার সাহেবকে। 🤝✨
#উন্নয়ন #মির্জানগর
Mima probashi international group
16/05/2026
দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বৃষ্টির পর গ্রামীণ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই মেঠো পথটি কর্দমাক্ত হয়ে যাওয়ায় স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়কটি পাকা করনের দাবি এলাকাবাসীর
ছবির লোকেশন : মানিকপুর,
৯নং ওয়ার্ড, দাউদপুর ইউনিয়ন, দক্ষিণ সুরমা, সিলেট।
04/05/2026
"এটা শুধু একটা কাঁচা রাস্তা নয়, এটা আমাদের প্রাণের সড়ক। রাখালগঞ্জ বাজার থেকে দৌলতপুর, মানিকপুর, মির্জানগর, ইনাতআলিপুর হয়ে আব্দুল গফুরের বাধ পর্যন্ত যাওয়ার একমাত্র সড়ক। বর্ষায় যখন চারদিক পানিতে থই, তখন এই পথেই চলে সিএনজি, অটোর মিছিল।
দক্ষিণ সুরমা উপজেলার , দাউদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এই সংযোগ সড়কটাই আমাদের গ্রামের জীবনরেখা।"
04/05/2026
• "নিমাই নদীর বুকে সবুজের চাদর, আর দুই পাড়ে দুই গ্রামের হৃদয়। মির্জানগর-মানিকপুরের মেলবন্ধন এই ব্রিজ, কচুরিপানার ফুলে লেখা তার কবিতা।"
"মেঘলা আকাশ, কাঁচা মাটির গন্ধ, আর নিমাই নদীর উপর দাঁড়িয়ে থাকা এক টুকরো শান্তি।
04/05/2026
নিরাপদ ভ্রমণ প্রত্যাশা! ✈️🇧🇩
মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপ-এর সাধারণ সম্পাদক, দক্ষিণ আফ্রিকা প্রবাসী জনাব সদরুল আলম আজ নাড়ির টানে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
দীর্ঘ প্রবাস জীবনের কর্মব্যস্ততা শেষে পরিবারের সাথে আনন্দঘন সময় কাটাতে তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন। আমাদের সংগঠনের পক্ষ থেকে তাঁর নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ কামনা করছি।
আল্লাহ পাক আপনাকে সহিহ-সালামতে প্রিয়জনদের মাঝে পৌঁছে দিন। আপনার ছুটি আনন্দময় হোক!
শুভেচ্ছান্তে,
মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপ