21/03/2026
And this is the end of another Eid. In the permits of allah we will unite together more in the days ahead.
Our Community, Our Pride ❤️
আসসালামু আলাইকুম, "গোয়ালগাঁও" পেইজে আপনাকে স্বাগতম।
21/03/2026
And this is the end of another Eid. In the permits of allah we will unite together more in the days ahead.
Our Community, Our Pride ❤️
20/03/2026
اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
দেশ ও প্রবাসের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক, 🌙🕌
السلام عليكم ورحمة الله
দেশ ও দেশের বাহিরের সবার সহযোগিতায় এবারের রমজান মাসের সম্মানিত হুজুরদের জন্য মোট ১,৯১,০০০ টাকা হাদিয়া উঠেছে। তন্মধ্যেঃ
১. তারাবীর হুজুরের পেয়েছেন প্রত্যেকে ৬০,০০০ করে মোট- ১,২০,০০০ টাকা।
২. ইমাম সাব বেতনসহ বোনাস ২২,০০০টাকা।
৩. মুয়াজ্জিন সাব বেতনসহ বোনাস প্রত্যেকে ২০,০০০ করে মোট- ৪০,০০০ টাকা।
৪. জনাব আব্দুল মন্নান, মসজিদের খেদমতের জন্য ঈদ বোনাস ৪,০০০ টাকা।
গত ৭ই মার্চ গোয়ালগাঁও (মাঝেরহাটি) কর্তৃক এক ইফতার এর আয়োজন করা হয়েছিল। তার কিছু আংশিক চিত্র তুলে ধরা হলো।। একসাথে ইফতার করার মাধ্যমে নিজেদের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় হয়। In Sha'a Allah ভবিষ্যতে পুরো গ্রাম নিয়ে করার চিন্তাভাবনা।
বিঃদ্রঃ আপনাদের আয়োজন করা এমন কোনো ইভেন্ট থাকলে ইনবক্সে ভিডিও পাঠাতে পারেন।
09/12/2025
إِنَّا ِلِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
গোয়াল গাও নিবাসি মৃত মিম্বর আলি সাহেবের
৩য় ছেলে ও গোয়ালগাও জামে মসজিদের সেক্রেটারি
জনাব ইকবাল হোসেন (ছালা) দাদা বাংলাদেশ সময় রাত ১১-৪৫ মিনিটে ইন্তেকাল করেন।
ব্যক্তিগত জীবনে খুবই সদালাপি, হাসিখুশি একজন ছিলেন। সালামের সাথে যে কারো ভালো মন্দের খবর নিতে ভুলতেন না।।
দাদার রুহের মাগফেরাত কামনা করি ও উনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।
-আমিন
আগামীকাল আপনারা সকলের উপস্থিতি কামনা করি।
31/01/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
মহীয়ান গরীয়ান আল্লাহর ফজল ও করমে আগামী ১৫-ই ফেব্রুয়ারী রোজ শনিবার ২০২৫ খ্রিঃ বাদ যুহর হইতে মধ্যরাত পর্যন্ত "ইসলামী যিন্দেগী সংগঠন" কর্তৃক আয়োজিত ২য় "বার্ষিক ইসলামি জলসা" ও স্থানীয় ২৪-২৫ সালে ফারেগ হওয়া নতুন সম্মানিত আলেম ও হাফেজদের "সংবর্ধনা" অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্থান : গোয়ালগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠ।
১নং মোল্লারগাঁও ইউনিয়ন, দক্ষিণ সুরমা, সিলেট।
আত্মবিস্মৃত মানুষের ঈমান-আমল ও ইসলামী চেতনাবোধ জাগ্রত করতে এই দ্বীনি জলসা অত্যন্ত গুরুত্ব বহন করে। মহতি এই জলসায় দেশ বরেণ্য উলামায়ে কেরাম তশরিফ আনবেন ইনশা'আল্লাহ।
অতএব, এ মুবারক জলসায় আপনার মত দ্বীন দরদী ব্যক্তির উপস্থিতি, সার্বিক সহানুভূতি ও সহযোগিতা একান্ত কাম্য।
সার্বিক সহযোগিতায়: তেলিরাই, নিয়ামতপুর, গোয়ালগাঁও, গোপশহর ও খিদিরপুরের সর্বস্তরের জনগণ।
ইসলামী যিন্দেগী সংগঠন #ইসলামী_যিন্দেগী_সংগঠন
31/01/2025
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিয়ামত পুর প্রকাশিত গোয়াল গাঁও নিবাসি
মহুম বখতিয়ার মিয়া ছোট পুত্র জনাব আতা মিয়া
আজ রাত ১ টা ১৫ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা প্রত্যেকের দান কে কবুল করুন এবং যারা বিনা স্বার্থে নিরলস পরিশ্রম করেছেন তাদের উত্তম বদলা দিন। আমীন