26/03/2026
আল আমাল ফাউন্ডেশন গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছে যে, রাজবাড়ী জেলায় পদ্মা নদীতে সংঘটিত মর্মান্তিক বাস দুর্ঘটনায় বহু সংখ্যক মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন।
ফেরিতে ওঠার সময় ত্রুটিপূর্ণ বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে বাসটি নদীর গভীরে ডুবে ছিল এবং উদ্ধার কার্যক্রম শুরু করতেও বিলম্ব হয়। পরবর্তীতে বাসটি উদ্ধার করা হয়েছে, তবে ততক্ষণে বহু মূল্যবান প্রাণ ঝরে গেছে।
এই হৃদয়বিদারক ঘটনায় আল আমাল ফাউন্ডেশন গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা সকল নিহতদের শহীদের মর্যাদা দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।
— আল আমাল ফাউন্ডেশন
21/03/2026
আল আমাল ফাউন্ডেশন জানায় শুভেচ্ছা প্রাণভরে,
ঈদ মোবারক থাকুক সবার ঘরে ঘরে। 🌙✨
19/03/2026
আল আমাল ফাউন্ডেশন এর সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচছা ও ঈদ মোবারক
17/03/2026
আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের শুরুতেই শামিমাবাদ জামে মসজিদের কোরআন প্রশিক্ষণ কার্যক্রমের জন্য আমরা ব্যাপকভাবে প্রচারণায় ভূমিকা রাখতে পেরেছিলাম।
প্রায় এক মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ার পর গতকাল ২৬ রমজান এর বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে শামিমাবাদ জামে মসজিদ এর সম্মানিত খতিব সাহেব মুফতী রায়হান হুজুর বিশেষভাবে আল আমাল ফাউন্ডেশন-কে দাওয়াত প্রদান করেছিলেন।
আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
সব মিলিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা এই কোরআন প্রশিক্ষণকে কবুল করুন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🤲
09/03/2026
আলহামদুলিল্লাহ, আল আমাল ফাউন্ডেশন–এর সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে প্রথম ইফতার মাহফিলটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
08/03/2026
মাহে রমজান উপলক্ষে আল আমাল ফাউন্ডেশন এর সকল সদস্যদের নিয়ে তাৎপর্য শীর্ষ আলোচনা ও ইফতার মাহফিল ২০২৬
26/02/2026
ইনশাআল্লাহ, নতুন সভাপতির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
20/02/2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে শামিমাবাদ মসজিদের কারিয়ানা চলমান,তাই আল আমাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রচারণা দায়িত্ব পালন
15/02/2026
স্কুল কলেজ পড়ুয়া শিশু কিশোরদের জন্য এটি মহৎ একটি সুযোগ কাজে লাগান
প্রচারে:আল আমাল ফাউন্ডেশন