Bhadeswar Model Fazil Degree Madrasha

Bhadeswar Model Fazil Degree Madrasha

Share

Bhadeswar Model Fazil (Degree) Madrasha
Thana: Golap Gonj. District: Sylhet. Bangladesh

22/10/2025

আমাদের সম্মানিত শিক্ষক ভাদেশ্বর আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক, মাইজভাগ নিবাসী জনাব মুফতি ময়নুল হক সাহেব (মাইজভাগি হুজুর) অল্প কিছুক্ষণ আগে সিলেট একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ যেন তার নেক আমলের উসিলায় হুজুরকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন।আমিন।

মরহুমের জানাযার নামাযের সময়সূচী পরে জানানো হবে।

Photos from Bhadeswar Model Fazil Degree Madrasha's post 17/10/2025

আমাদের শ্রদ্ধেয় হুজুরের ইহকালীন সফরের সমাপ্তি-

ভাদেশ্বর আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এমেরিকা প্রবাসী জনাব হযরত মাওলানা আনোয়ার আলী সাহেব আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ ঘটিকার দিকে এমেরিকায় ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।

এই পৃথিবী থেকে সবাইকে বিদায় নিতে হবে। হুজুর আপনিও বিদায় নিয়েছেন। জানি আর দেখা হবে না আপনার সাথে। শেষ দেখা হয়েছিল আপনার সাথে সম্ভবত সিলেটের বাসায়।

আল্লাহ যেন আপনাকে আপনাকে একজন কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেন এবং এর উছিলায় আপনার জিন্দেগী সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে অধিষ্ঠিত করেন এই প্রার্থনা করি মহান রবের দরবারে। আমীন। সুম্মা আমীন।

21/12/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
করগাঁও উজান পাড়া নিবাসী
ভাদেশ্বর মডেল ফাযিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র, ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থী মো: তামিম আহমদ ইন্তেকাল হইয়াছে।
মরহুমের জানাযার নামাজ আজ রাত ১০ ঘটিকার সময় করগাঁও উজানপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হইবে।
এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।

17/09/2024

আসসালামু আলাইকুম!
ভাদেশ্বর মডেল মাদ্রাসার শিক্ষক আমাদের সকলের পরিচিত, শ্রদ্বেয় জনাব, আনোয়ার হোসেন স্যার খুব অসুস্থ। বর্তমানে সিলেট আল হারামাইন হসপিটালে লাইফ সাপোর্টে আছেন। সকলের কাছে স্যারের জন্য দোয়া চাই। আল্লাহ তায়ালা স্যারকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন এই কামনা করি আমিন।
মোহাম্মদ নুরুল আম্বিয়া ভাইর ওয়াল থেকে নেয়া।

28/03/2024

গত ২০২৩ সালের আগস্ট মাসে ভাদেশ্বর আলীয়া মাদ্রাসার নৈশপ্রহরী জনাব আব্দুল জলিল ভাইয়ের চিকিৎসা সহায়তার জন্য একটি আবেদন করা হয়েছিল।

আলহামদুলিল্লাহ্ আপনারা এগিয়ে আসার কারনে উনার হাতে ১ লক্ষ ৫ হাজার টাকা তুলে দিতে পেরেছি।

বর্তমান অবস্থা-
গত ১৪/০৩/২০২৪ তারিখে উনার ছেলের সাথে সিলেট মেডিনোভাতে দেখা হলে জিগ্গেস করলাম-

কেন এখানে?
সে বললো তার আব্বা তথা জলিল ভাইকে নিয়ে এসেছে ডাক্তার দেখাতে।

উনার অবস্থা এখন কেমন?
এখন লাটি ভর দিয়ে একটু একটু হাটতে পারেন।

বাম হাতের কি অবস্থা?
অল্প অল্প নড়াচড়া করতে পারেন।

আলহামদুলিল্লাহ্।
বললাম ঠিক আছে।

সে আরো বললো প্রতি মাসে নিয়মিত কিছু ঔষুধ খেতে হয়। দোয়া করবেন আমাদের জন্য।
বললাম আল্লাহ ভরসা।

এই ঈদকে চাইলে আমরা জলিল ভাইয়ের পরিবারে আনন্দময় করে তুলতে পারি!

কিভাবে?
আমরা যদি আগের মতো আবারো একবার আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি তাহলে এবারের ঈদে হতে পারে তাদের জন্য আনন্দের ইনশাআল্লাহ্।

আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নিম্ন নাম্বারে করতে পারেন-

আলী শাহান
প্রাক্তন ছাত্র।
বিকাশ- নগদ- সেলফিন: 01316149632

06/01/2024
29/12/2023

ভাদেশ্বর পশ্চিমভাগ দখার পাড়া নিবাসী, জনাব ওয়াহিদ আলী সাহেবের বড় ছেলে, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আলী আহমদ অদ্য সকাল ৯টা ৫০মিনিটের সময় সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মরহুমের জানাজার নামাজের সময় পরে জানানো হবে।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

27/11/2023

২০২৩ সনের এইচএসসি ও আলিম পরীক্ষায় ভাদেশ্বরে ১ম স্থানে রয়েছে ভাদেশ্বর মডেল মাদ্রাসা। ১টি এ প্লাস সহ পাশের হার ৯৯% ।
২য় স্থানে রয়েছে ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ। বিদ্যালয়ে একটি এ প্লাস সহ পাশের হার ৮৮% ।
১টি এ প্লাস সহ ৭০% পাশ নিয়ে ভাদেশ্বর মহিলা কলেজ রয়েছে ৩য় স্থানে।
আর কোন এ প্লাস ছাড়াই ৫৬% পাশ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভাদেশ্বর কলেজ।

১। ভাদেশ্বর মডেল ফাজিল মাদ্রাসা
পাশের হার ৯৯%
এ প্লাস ১জন

২। ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ
পাশের হার- ৮৮%
A+ ১টি

৩। ভাদেশ্বর মহিলা কলেজ
পাশের হার- ৭০%
A+ ১টি

৪। ভাদেশ্বর কলেজ
পাশের হার- ৫৬%
A+ নেই

26/08/2023

আপডেট ২৬/০৮/২০২৩ পর্যন্ত।
আবদুল জলিল ভাইয়ের চিকিৎসার জন্য এ পর্যন্ত জমাকৃত টাকার পরিমান-- ৯৩ হাজার ৫৫৩ টাকা ৯৯ পয়শা।

Photos from Bhadeswar Model Fazil Degree Madrasha's post 20/08/2023

🔴 খুব দ্রুত এগিয়ে আসা প্রয়োজন-
আব্দুল জলিল। ভাদেশ্বের মডেল ফাজিল মাদ্রাসা ( ভাদেশ্বর আলিয়া মাদ্রাসা) এর নৈশ প্রহরী। গত কয়েকদিন আগে স্ট্রোক করেন।

টাকার অভাবে তাকে ঐ সময় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে তার পরিবারের সদস্যরা জানান।

প্রায় ১০ দিন পর মাদ্রাসা থেকে কিছু টাকা দিলে সেই টাকা নিয়ে তিনি সিলেট উসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন।

কিন্তু এর মধ্যে তার এক হাত এক পা অবশ হয়ে গেছে। নাড়াতে পারেন না।

এই মাদ্রাসা থেকে হাজার হাজার শিক্ষার্থী আজ দেশে এ বিদেশে প্রতিষ্টিত। আমরা চাইলেই এই দুঃসময়ে তার পাশে দাড়াতে পারি। এগিয়ে নিয়ে আসতে পারি আমাদের সহযোগিতার হাত।

আমাদের ভাদেশ্বর এর দেশে ও বিদেশে অনেক সামাজিক সংগঠন রয়েছে। আমাদের আকুল আবেদন আপনারা এগিয়ে আসুন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য।

যে কোন ধরনের তথ্য বা সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

প্রাক্তন ছাত্র।
আলী শাহান
01316149632

কাজী আজাদুল ইসলাম মাহবুব
লন্ডন প্রবাসী।

14/08/2023

শোক সংবাদ-
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভাদেশ্বর মডেল ফাযিল (ডিগ্রি) মাদরাসার দাখিল ১০ম শ্রেণির ছাত্র, মোঃ জাহাঙ্গীর আলম অদ্য সন্ধ্যা ৬:৩০ মিনিটের সময় সিলেট হাসপাতালে ইন্তেকাল হয়েছেন। জানাজার সময় পরে জানানো হবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করি।
অতি নম্র,ভদ্র আর ভালো একটি ছেলে ছিল। আল্লাহ ছেলেটিকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। পরিবারের সবাইকে সবরে জামিল ধারন করার তাওফিক দান করুন।

ভাদেশ্বর মডেল ফাযিল (ডিগ্রি) মাদরাসার সকল শিক্ষার্থী, শিক্ষক, কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Bhadeswar, Golapgonj
Sylhet
3162