06/06/2026
আগামীকাল বাদ আসর
বায়তুল মোকাররম উত্তর গেইট
Bangladesh Khelafat Majlis
দ্বীন কায়েমের লক্ষ্যে অবিরাম পথচলা এক কাফেলার নাম বাংলাদেশ খেলাফত যুব মজলিস
06/06/2026
আগামীকাল বাদ আসর
বায়তুল মোকাররম উত্তর গেইট
Bangladesh Khelafat Majlis
04/06/2026
ভোলায় খেলাফত যুব মজলিসের দাওয়াতি মিছিল অনুষ্ঠিত
----------------------------------
আজ (০৪ জুন ২৬ঈ) বৃহস্পতিবার বাদ আছর কালীনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদের সামনে থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর এর উদ্যোগে দাওয়াতে মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা উত্তরের সভাপতি মাওলানা সাখাওয়াতুল্লাহ আমিনের সভাপতিত্বে মুফতি নাঈম হাসানের সঞ্চালনায় শহরের মেইন সড়ক ঘুরে নতুন বাজার গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা উত্তরের বাইতুলমাল সম্পাদক মাওলানা ইউনুস অফিস সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান মজলিসে আমেনার সদস্য মাওলানা আব্দুস শাকুর মাওলানা রিয়াজ মাহমুদ মাওলানা নেছার উদ্দিন মাওলানা মাহমুদুল হাসান মাওলানা আব্দুর রাজ্জাক মাওলানা আব্দুল জব্বার মাওলানা আলী আকবর এছারাও বিভিন্ন থানা ও উপজেলার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
04/06/2026
বর্ডার কিলিং নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য প্রত্যাহার করতে হবে: বাংলাদেশ খেলাফত যুব মজলিস
সম্প্রতি বর্ডার কিলিং বা সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দেওয়া চরম আপত্তিকর, দায়িত্বজ্ঞানহীন ও ভারতের একপেশে ন্যারেটিভের পক্ষে সাফাই গাওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ করে আজ (০৪ জুন ২৬ঈ) বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ এবং মাওলানা জাকির হোসাইন এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের অমীমাংসিত ও বেদনাদায়ক ইস্যুগুলোর মধ্যে সীমান্ত হত্যাকাণ্ড অন্যতম প্রধান। বছরের পর বছর ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে নির্বিচারে সাধারণ ও নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে আসছে। প্রতিটি হত্যাকাণ্ডের পরই বিএসএফ-এর পক্ষ থেকে চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের চেনা অজুহাত দাঁড় করা হয়। এমন বাস্তবতায় দাঁড়িয়ে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটি দায়িত্বশীল পদে থেকে সালাহউদ্দিন আহমেদের সীমান্ত হত্যাকাণ্ডের সংজ্ঞা বদলে দেওয়ার চেষ্টা এবং ভারতের অজুহাতকেই প্রকারান্তরে স্বীকৃতি দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক, মানবতাবিরোধী এবং দেশের সার্বভৌমত্বের চেতনার পরিপন্থী।
তারা স্পষ্ট ভাষায় বলেন, অপরাধী বা চোরাচালানের অভিযোগে বিএসএফ-এর হাতে কোনো বাংলাদেশি মারা গেলে তা ‘বর্ডার কিলিং’ হবে না—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য প্রকারান্তরে বিএসএফ-এর বন্দুকযুদ্ধের সংস্কৃতি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আইনি ও নৈতিক বৈধতা দেওয়ার শামিল। যেকোনো সভ্য আন্তর্জাতিক আইন অনুযায়ী, বর্ডারে কেউ অপরাধ বা অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে প্রচলিত আইনে বিচার করার নিয়ম রয়েছে, দেখামাত্র গুলি করে হত্যা করার কোনো লাইসেন্স কারও নেই। তার এই বিতর্কিত সংজ্ঞা মেনে নিলে কিশোরী ফেলানী হত্যাকাণ্ড থেকে শুরু করে সীমান্তে বিএসএফ-এর চালানো প্রতিটি নৃশংস হত্যাকাণ্ডকেই বৈধতা দিতে হয়, যা দেশের কোনো দেশপ্রেমিক নাগরিক কখনো মেনে নিতে পারে না।
নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, অত্যন্ত দুঃখজনকভাবে এই ধরনের আত্মঘাতী বক্তব্যের পরদিনই সাতক্ষীরা সীমান্তে বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে, যা দেশবাসীকে আরও বেশি ক্ষুব্ধ ও ব্যথিত করেছে। দেশের সীমান্ত পাহারা ও নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রধান দায়িত্বে থেকে যারা প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসী নীতিকে আড়াল করতে চান, তারা জনগণের জানমালের নিরাপত্তা কতটুকু দিতে পারবেন—তা নিয়ে আজ বড় প্রশ্ন দেখা দিয়েছে।
নেতৃবৃন্দ সালাহউদ্দিন আহমেদকে তার বাংলাদেশবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করার আহ্বান জানান। অন্যথায় দেশপ্রেমিক জনতাকে নিয়ে সীমান্তের এই অন্যায় হত্যাকাণ্ড এবং একে বৈধতা দেওয়ার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে তীব্র প্রতিবাদ গড়ে তোলার হুশিয়ারি জানান।
বার্তা প্রেরক
ফাতীহ মুহাম্মাদ সোলাইমান
সম্পাদক, কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস
01911-167254
03/06/2026
সিলেটে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার তরবিয়তি সফর অনুষ্ঠিত!
--------------------------------------------
সিলেট সদরের জামিয়া কাজিরবাজার মাদরাসা মসজিদে
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার ত্রৈমাসিক তরবিয়তি সফর অনুষ্ঠিত হয়েছে।
দাওয়াত, সাংগঠনিক প্রশিক্ষণ ও আমলী প্রশিক্ষন এই তিন লক্ষ্যে আয়োজিত (৩১ মে থেকে ০২ জুন'২৬ ঈ) তিনদিনব্যাপি এ সফরে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর (সাবেক এমপি) মাওলানা এডভোকেট শাহিনুর রহমান পাশা চৌধুরী, জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার নাজীমে তালীমাত মাওলানা শাহ্ মমশাদ আহমাদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফরহাদ মিয়া, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবুল হাসান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা খবির উদ্দিন, প্রকাশনা বিভাগের সম্পাদক হাফেজ রবিউল ইসলাম।
তরবিয়তি সফরের সমাপনী অধিবেশনে হেদায়েতি বক্তব্য প্রদান করেন , বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয়উচ্চতর পরিষদ সদস্য মাওলানা সাদিক সালিম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর শাখার সহ সভাপতি এন এ সিদ্দীক।
দোয়া পরিচালনা করেন সিলেট কাজিরবাজার জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা আব্দুর রহমান ইউসুফ।
সফরে বিষয়ভিত্তিক আলোচনা, গ্রুপ আলোচনা, নামাজের আমলী মশক, ইজতেমায়ী ও খুসুসী দাওয়াত ও স্থানীয়দের সাথে মতবিনিময় কর্মসূচী পালিত হয়।
02/06/2026
মন্তব্য:
ইসলামী শাসন ব্যবস্থা মানবজাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। এটি ন্যায়বিচার, সততা, জবাবদিহিতা, মানবিক মর্যাদা ও সামাজিক কল্যাণ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলে। ইসলামী শাসন ব্যবস্থায় ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের অধিকার সংরক্ষিত থাকে এবং শাসক ও জনগণ উভয়েই আল্লাহর বিধানের কাছে দায়বদ্ধ থাকে। দুর্নীতি, জুলুম ও বৈষম্য দূর করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। তাই ন্যায়, সত্য ও কল্যাণময় সমাজ গঠনে ইসলামী মূল্যবোধ ও শাসনব্যবস্থার সঠিক ধারণা ও চর্চা অত্যন্ত প্রয়োজন❣️🖊️
01/06/2026
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ধনবাড়ী শাখার দায়িত্বশীলবৃন্দের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব। এসময় আরও উপস্থিত ছিলেন থানা শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার ঈদ পুনর্মিলনী, কুইজ প্রতিযোগিতা , নৌ ভ্রমণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান । আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে
30/05/2026
বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার ঈদ পুনর্মিলনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত :
আজ (৩০ মে ২৬ শনিবার ) বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে যমুনা নদীর পাড়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে যমুনা নদীতে নৌ ভ্রমণ, ফুটবল খেলা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান এর পরিচালনায়, জেলা সভাপতি মাওলানা আশরাফ বিন সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস একটি সুশৃংখল ও আদর্শিক সংগঠন। এ'লায়ে কালিমাতুল্লাহ তথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী আদর্শরুপে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কাজ করে থাকে। সুতরাং এ আদর্শকে বুকে ধারণ করে দ্বীন বিজয়ের দাওয়াত সমাজের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, সমাজের সাধারণ মানুষও আজ বুঝতে পেরেছে যে, মানব রচিত কোন ব্যবস্থা সমাজে ধর্ষণ,খুন, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। তারাও আজ ইনসাফ প্রতিষ্ঠা চায়। সুতরাং যুব সমাজকে ঐক্যবদ্ধ করে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার সংগঠন বিভাগের সম্পাদক মুহাম্মদ মুন্নাফ প্রামানিক, প্রচার বিভাগের সম্পাদক.মাওলানা আবু ইউসুফ
বায়তুল-মাল বিভাগের সম্পাদক মুহাম্মদ আল-আমীন সুজন ও বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।
27/05/2026
প্রিয় যুবসমাজ, দেশবাসী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখা-এর সর্বস্তরের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🌙
ত্যাগ, তাকওয়া ও ভ্রাতৃত্বের মহান শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাক।
পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক কল্যাণ, রহমত ও সমৃদ্ধি।
ঈদ মোবারক। 🤍
23/05/2026
বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখা মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে সম্প্রতি শিশু রামিসা ফারিহাসহ সকল ধর্ষণ ও খুনের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলে যুব মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করেন।