18/04/2026
অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদের আওয়াজ চলবেই।
দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও!
দালাল মুক্ত ক্যাম্পাস চাই, সুষ্ঠু শিক্ষার পরিবেশ চাই।
অশালীনতা বন্ধ করো, কর্তৃপক্ষ জবাবদিহি করো!
ভন্ডদের দূর করো, শিক্ষার পরিবেশ নিশ্চিত করো!
16/04/2026
আসছে আগামী রোজ শনিবার ১৮-০৪-২০২৬ গোপাল দীঘি কে পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর অশালীন সংস্কৃতি চর্চার প্রতিবাদে মানব বন্ধনের আয়োজন করা হয়েছে। সকল নিয়মিত ও প্রাক্তন ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের আহবান করছি। নিজেদের এলাকার স্কুলের সম্মান রক্ষার্থে, নিজের সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সকল অভিবাবক ও সিনিয়র ভাই বোনদের অংশগ্রহণ কামনা করছি।
১৮-০৪-২০২৬ ইং তারিখ সকাল ১০ টায় দলে দলে যোগ দিন, আপনার খুশি মত প্ল্যাকার্ডে বানিয়ে হাতে হাতে নিয়ে আসুন। মানব বন্ধন সফল করুন।
20/02/2026
উগান্ডার প্রয়াত স্বৈরশাসক ইদি আমিন একবার সিদ্ধান্ত নিলেন যে তিনি দেশের নাম বদলে নিজের নামে অর্থাৎ 'ইদি' রাখবেন। তার মন্ত্রিসভার সবাই প্রাণভয়ে এই উদ্ভট প্রস্তাবে রাজি হয়ে গেলেন।
কিন্তু সেই সভায় উপস্থিত ছিলেন ওয়ালিয়ামুঙ্গু নামে এক ব্যক্তি। তিনি সাহসের সাথে দাঁড়িয়ে বললেন, "মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি সাইপ্রাস নামক দেশটিকে চেনেন?"
ইদি আমিন বিরক্ত হয়ে প্রশ্ন করলেন, "উগান্ডার নাম পরিবর্তনের সাথে সাইপ্রাসের কী সম্পর্ক?"
ওয়ালিয়ামুঙ্গু বিনীতভাবে উত্তর দিলেন, "আজ্ঞা হয়, সাইপ্রাসের নাগরিকদের বলা হয় 'সাইপ্রিওটস' (Cypriots)। এখন আমরা যদি দেশের নাম বদলে 'ইদি' রাখি, তবে বিশ্বজুড়ে আমাদের ডাকা হবে 'ইডিওটস' (Idiots) বা গাধা/নির্বোধ হিসেবে। আর আমরা তো নিশ্চয়ই তা নই।"
ইদি আমিন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, "এই মন্ত্রিসভায় তুমি আর আমিই সবচেয়ে বুদ্ধিমান লোক। দেশের নাম উগান্ডাই থাক।" আর এভাবেই উগান্ডা তার নাম ফিরে পেয়েছিল।
মূল শিক্ষাঃ
ওয়ালিয়ামুঙ্গু সেদিন একাকী প্রতিবাদ করেছিলেন বলেই একজন ভয়ংকর একনায়কের পাগলামি থামানো সম্ভব হয়েছিল।
"ভালো মানুষের নীরবতাই অশুভ শক্তিকে জয়ী হওয়ার সুযোগ করে দেয়।"
11/02/2026
কালোহা যুব উন্নয়ন ও সামাজিক সেবা সংগঠন কোন দল বা মার্কাকে সমর্থন করে না। আপনার আসনের সবথেকে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিন।
গণভোটে অবশ্যই "হ্যা" ভোট দিন।
10/02/2026
না আছে পড়ালেখা, না আছে যোগ্যতা, যা নিয়ে কাজ করবে সেটা নিয়ে নাই জ্ঞান, অধিকাংশ আগেই জনগণের টাকা মাইরা খাওয়ার স্বাদ পাওয়া। এর পরেও যদি মানুষ না বুঝে, এই দেশের মানুষ আসলে এমন litter ই ডিজার্ভ করে। কারো দল না দেখে, ভালো চরিত্র আর তার দূরদর্শিতা দেখে ভোট দিয়েন যদি না আপনার ভবিষ্যৎ প্রজন্মকে টেম্পুস্ট্যান্ড দখল করার প্ল্যান করতে দেখতে চান। 🤞
তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ 🙏
16/09/2025
🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
08/02/2025
নেতা না হয়ে নিজ এলাকার সুযোগ্য সন্তান হয়ে উঠুন, ক্ষমতা ক্ষনস্থায়ী কিন্তু ব্যক্তিত্ব আর সম্মান চিরস্থায়ী !! 💫